23/05/2025
🌀 ধেয়ে আসছে ঝড়বৃষ্টিবলয় তুফান 🌀
⚠️🔴👉২৭শে মে ২০২৫ মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যা পরবর্তীতে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ এমনকি ট্রপিক্যাল স্টোর্মে পরিণত হতে পারে। সিস্টেমটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশার ভদ্রক থেকে বাংলাদেশের মংলার মধ্যে দিয়ে স্থলভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে ২৮ থেকে ৩০শে মে ২০২৫ এর আশেপাশে।।
🌀সম্ভাব্য দূর্যোগের প্রকৃতি: 🌀
⚠️👉১) জলোচ্ছ্বাস: দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ২৮ থেকে ৩০শে মে ২০২৫ পর্যন্ত সময়সীমার মধ্যে প্রচণ্ড উত্তাল সমুদ্র, সামুদ্রিক প্লাবন ও জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।।
ভারী থেকে অতি ভারী বৃষ্টি: বিশেষত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা উত্তর ২৪ পরগণা হুগলি ঝাড়গ্রাম জেলায় মাঝারি থেকে ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলে হালকা থেকে মাঝারি ও থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
⚠️👉২)উচ্চ বাতাসের গতি: দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় ৫০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কোথাও কোথাও ৯০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা থেকে ঝোড়ো হাওয়ার ঝাপটা স্থানীয় ভাবে বৃদ্ধি পেতে পারে। ক্রান্তীয় সিস্টেম আরো শক্তিশালী হলে বাতাসের গতির কিছুটা কমবেশি হতে পারে। হাওড়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় সবচেয়ে বাতাসের গতি দেখা যাবে। একেবারে উপকূলীয় এলাকায় কোথাও কোথাও ১০০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়ার ঝাপটা দেখা যেতে পারে।। দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলে ৩৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া দেখা যেতে পারে যা ক্ষণস্থায়ী ভাবে ৭৫ কিলোমিটার প্রতি ঘন্টায় সাময়িক সময়ের জন্য বৃদ্ধি পেতে পারে।
টর্নেডো সদৃশ পরিস্থিতি: মৌসুমী বায়ুর ও নিম্নচাপের বাতাসের সমন্বয়ে উইণ্ড শেয়ারের তারতম্যের কারণে কিছু কিছু অঞ্চলে আঞ্চলিক ভর্টেক্স বা টর্নেডো, ওয়াটার স্পাউট সৃষ্টি হতে পারে।
⚠️👉৩) প্লাবন ও জলমগ্নতা: দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে জলমগ্নতা বন্যা বা বন্যাসদৃশ পরিস্থিতি তৈরি হতে পারে।।
⚠️🔴👉 নোট: নিম্নচাপ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিশেষত ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করছে প্রদত্ত অঞ্চলে ২৯ থেকে ৩১ শে মে এর মধ্যে দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।। সবচেয়ে বেশি দূর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায়।।
🌪️হাইলাইটেড অঞ্চল🌪️: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি, কলকাতা ও ঝাড়গ্রাম এই জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টি ও দূর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে।।
ট্রপিক্যাল স্টোর্ম থেকে বাঁচতে:
১) ট্রপিক্যাল স্টোর্মের সময় নিরাপদ ও মজবুত বাড়ির মধ্যে আশ্রয় নিন।
২) বাড়ি নিরাপদ না হলে আশ্রয়কেন্দ্রে যান।
৩) ট্রপিক্যাল স্টোর্মের সতর্কতা এবং সতর্কতা অনুসরণ করুন।
৪) ট্রপিক্যাল স্টোর্মের সময় সমুদ্রে যাবেন না ও ২৭শে মে এর আগে সকল মৎস্যজীবীদের সমুদ্র থেকে চলে আসতে অনুরোধ করা হচ্ছে।
৫) ট্রপিক্যাল স্টোর্মের আগে নিরাপদ না হলে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন।
৬) ট্রপিক্যাল স্টোর্মের আগে আপনার মোবাইল ফোন, পাওয়ার ব্যাঙ্ক চার্জ করে রাখুন।
৭) ট্রপিক্যাল স্টোর্মের আগে পানীয় জল সংরক্ষণ করে রাখুন। নথি ও মূল্যায়ন সামগ্রী ওয়াটার প্রুফ ফাইলে রাখুন।
৮) পোষা প্রাণী ও গবাদিপশুদের নিরাপদ আশ্রয়ে রাখুন।।