BJMPM Ghatal Tallat

  • Home
  • BJMPM Ghatal Tallat

BJMPM Ghatal Tallat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BJMPM Ghatal Tallat, Social service, .

20/07/2025

মানতান সমায় মুর্মু যাহা কল রেকর্ড এম ভাইরাল আকাদা । অনাদ ভয়েস এডিট কাতেম আপলোড লেখান গেম মনে কেদা পালেন দিশম হড় জৌনিজ বকাঞ বেনাও কেদ কওয়া । ইঞ যাহাঞ মেনা অনা গে সৌরিয়া সে যথাতা । আতরা আপলোড কাতে দ দিশম হড় দ বকা আলম বেনাও কওয়া ।

অকা সারি আর অকা এড়ে !
অনা দ নওয়া রেকর্ড আজম তেগে সাপা সারিঃ আ ।

মাঝি বাবা দের উদ্দেশ্য একটি সচেতনতা মূলক বার্তা মনোরঞ্জন মুর্মু একটি পারিবারিক ঘটনা কে কেন্দ্র করে আলোচনার নামে গত ১৩ ই ...
19/07/2025

মাঝি বাবা দের উদ্দেশ্য একটি সচেতনতা মূলক বার্তা মনোরঞ্জন মুর্মু একটি পারিবারিক ঘটনা কে কেন্দ্র করে আলোচনার নামে গত ১৩ ই জুলাই ২০২৫ পথ অবরোধ এবং তার পরিবারের সদস্যদের উপর আক্রমণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে সোশ্যাল মিডিয়ায় মানহানির ঘটনায় আদালতে বেশ কয়েকটি পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে

যেহেতু মামলা টি বিচারাধীন তাই এই বিষয়ে কিছু তথ্য গোপন রেখেই পোস্ট করলাম কয়েকজন সো-কল্ড সামাজিক মাতব্বর রা আপনাদের অজান্তেই ব্যাক্তিগত স্বার্থের জন্য আবার ২০ জুলাই ২০২৫ আপনাদের সামাজিক আলোচনার নাম করে পুনরায় সম্পূর্ণ আদালত অবমাননা করে আপনাদের ব্যবহার করতে চাইছে।

এরপর পরেও কেউ যদি উদ্দ্যেশ্য প্রণোদিত ভাবে আদালতের বিচারাধীন মামলার উপর নিজেরা মাতব্বরি করে আলোচনায় যান আপনাদের ছবি ভিডিও সহযোগেই আদালতে অবমাননার অভিযোগে পুনরায় আপনাদের বিরুদ্ধে মামলা হবে।

সর্বদাই সর্তক থাকুন কারো মিথ্যা প্ররোচনায় পা দেবেন না আইনের উর্ধ্বে আমি আপনি কেউ না।

তাই আদালতে বিচারাধীন বিষয় নিয়ে মাতব্বরি করে নিজের বিপদ ডেকে আনবেন না।

এই নাম গুলো দেখতে পাচ্ছেন এরা অলরেডি এই মামলায় অভিযুক্ত পরবর্তীতে আরও সংযুক্ত হবে আপনি সেই তালিকায় না থাকতে চাইলে সর্তকতা অবলম্বন করুন।

গতকাল একটা পারিবারিক ঘটনা কে সামাজিক আলোচনার নামে রাস্তা অবরোধ উদ্দেশ্য কী এপ্রুভাল পারগানা দের যদি মনোরঞ্জন মুর্মুর ভাব...
14/07/2025

গতকাল একটা পারিবারিক ঘটনা কে সামাজিক আলোচনার নামে রাস্তা অবরোধ উদ্দেশ্য কী এপ্রুভাল পারগানা দের যদি মনোরঞ্জন মুর্মুর ভাব মূর্তি কালিমালিপ্ত করা যায়।

তারপর কি দেখলাম যত সব ফেসবুক ফেক অ্যাকাউন্ট থেকে ছবি কে বিকৃত করে অপপ্রচার করা।

দম থাকে তো সত্য মিথ্যা আইনের মাধ্যমে প্রমাণ করুন।

এইরকম ভুরি ভুরি ছবি বর্তমানে হাজার টা করে দেওয়া যায়

আপনাদের পোস্ট করা ছবির মধ্যে কোন টা সত্যি কোন টা মিথ্যা মানুষ জানে।।

ঘাটাল-চন্দ্রকোনা সড়কে বেআইনি অবরোধ – আদিবাসী সমাজের বিচার রীতি লঙ্ঘনের অভিযোগ "নিয়ম নয়, স্বার্থের পথে চলছে কিছু তথাকথিত ...
14/07/2025

ঘাটাল-চন্দ্রকোনা সড়কে বেআইনি অবরোধ – আদিবাসী সমাজের বিচার রীতি লঙ্ঘনের অভিযোগ

"নিয়ম নয়, স্বার্থের পথে চলছে কিছু তথাকথিত মাতব্বর" — অভিযোগ জেলা জগ পারগানা শিবুলাল মুর্ম্মূ-র

ঘাটাল-চন্দ্রকোনা সড়কে গতকাল ১৩-৭-২৫ শুরু হওয়া অবরোধ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের আদিবাসী সমাজে।
এক অন্তঃসত্ত্বা গৃহবধূর পারিবারিক বিচার চাওয়ার অজুহাতে কয়েকজন তথাকথিত "এপ্রুভাল পারগানা" ও তাদের সমর্থকেরা সরাসরি সড়ক অবরোধ করেন।

ফলে স্কুলগামী ছাত্রছাত্রী, রোগী পরিবহণকারী অ্যাম্বুলেন্স, ও চাকরিজীবীদের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি হয়। জনজীবন স্তব্ধ হয়ে পড়ে।

ঘটনার প্রকৃত পটভূমি কী..? বিশ্লেষণে উঠে আসছে, উক্ত অভিযোগটি ২ জুলাই ২০২৫ তারিখে উত্থাপিত হয়।
🔸 এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই দু’দফা গ্রাম্য বিচারসভা বসেছে।
🔸 ২৭ জুন বনকাটি গ্রামের মাঝি বাবার উপস্থিতিতে একটি সিদ্ধান্ত হয় এবং
🔸 শোভাগঞ্জ মাঝি বাবা দশ দিনের মধ্যে তাঁর পুড়শিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
🔸 সেই আলোচনার রেজুলেশন কপি যথাযথভাবে বনকাটি মাঝি বাবার হাতে তুলে দেওয়া হয়।

কিন্তু এরপরেই কিছু এপ্রুভাল মাতব্বর ষড়যন্ত্র শুরু করেন।
তাদের উপদেশে একটি প্যাড তৈরি করে বনকাটি মাঝি বাবা , মাঝি বাবার নামে বিচার চেয়ে একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন — শোভাগঞ্জ মাঝি বাবার সঙ্গে কোনোরকম আলোচনা না করেই।

➡️ সোশ্যাল মিডিয়া তে চিঠি দেখে পাল্টা প্রতিক্রিয়ায় শোভাগঞ্জ মাঝি বাবা লিখিতভাবে জানান, তিনি বা তাঁর পুড়শিরা উক্ত তারিখে উপস্থিত থাকতে পারছেন না।

এই অবস্থায়ও আলোচনার পথ না নিয়ে, তারা নানা স্থান থেকে গাড়িতে করে লোক এনে পরিকল্পিতভাবে ঘাটাল-চন্দ্রকোনা সড়ক অবরোধ করেন।

জেলা জগ পারগানা শিবুলাল মুর্ম্মূ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন —

“আমাদের সমাজের বিচারপ্রক্রিয়া চলে মড়ে-মাপাজি সভা, পুড়শি মাঝিদের আলোচনা এবং প্রয়োজনে পীড়,মুলুক,তল্লাট,জেলা দিশম মাঝি ও পারগানা মহলের মাধ্যমে।
কোনো পরিস্থিতিতে রাস্তায় বসে বিচার নয়। যারা রীতিনীতির অপব্যবহার করে সমাজকে কলঙ্কিত করছে, তারা আদিবাসী সমাজের শত্রু।”

এখানেই থেমে থাকেনি ষড়যন্ত্রকারীরা।
তারা সাঁওতাল সমাজের একজন সম্মানিত ও সক্রিয় প্রতিনিধি মনোরঞ্জন মুর্ম্মূ-র নামে কুৎসা ছড়ানো শুরু করে, যাতে তিনি সমাজে কাজ করতে না পারেন।

অভিযোগ উঠেছে, তার পরিবারের উপরও হামলার চেষ্টা হয়েছে।
👉 মনোরঞ্জন মুর্ম্মূ-র বোনের উপর শারীরিক আঘাত হানার অভিযোগ উঠেছে।
👉 তাঁর পেটে লাথি মারা হয় বলেও জানা গেছে, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এই মানবিকতার চরম অপমান সমাজ কখনোই মেনে নেবে না — জানিয়েছেন বহু আদিবাসী নেতৃত্ব।

জেলা জগ পারগানা শিবুলাল মুর্ম্মূ বলেন —

“সমস্যা থাকতেই পারে। কিন্তু সমাধান হতে হবে নিয়মতান্ত্রিক পথে, মাপাজি-মাঝি বিচারসভা ও প্রয়োজন অনুযায়ী মহলীয় আলোচনার মাধ্যমে।
রাস্তা অবরোধ, কুৎসা ও হামলা কোনো সমাধান নয় — তা সমাজকে কলঙ্কিত করে।”


🏹🏹🏹   শোভাগঞ্জ  কমিউনিটি হলে   ৯ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালিত হল এবং  রক্তদান  শিবিরের কিছু মূহুর্তগুলো 🏹🏹🏹  Jitkar  ...
09/08/2024

🏹🏹🏹 শোভাগঞ্জ কমিউনিটি হলে ৯ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালিত হল এবং রক্তদান শিবিরের কিছু মূহুর্তগুলো 🏹🏹🏹
Jitkar
Jitkar

 #বিশ্ব আদিবাসী দিবসে  #ক্ষীরপাই হালদার দিঘী মোড়ে সিদু - কানুর মূর্তী তে মাল্য দান
09/08/2024

#বিশ্ব আদিবাসী দিবসে
#ক্ষীরপাই হালদার দিঘী মোড়ে সিদু - কানুর মূর্তী তে মাল্য দান

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when BJMPM Ghatal Tallat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share