PURULIA-Purulia

PURULIA-Purulia The only platform to know Purulia district, its history and culture, natural beauty and to get regul
(212)

এক নজরে দেখে নিন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের সম্ভাব্য মেধা তালিকা।
08/05/2026

এক নজরে দেখে নিন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের সম্ভাব্য মেধা তালিকা।

08/05/2026

মাধ্যমিকে ৬৯১ নাম্বার পেয়ে পুরুলিয়া জেলায় প্রথম ও রাজ্যে সপ্তম স্থান অধিকার করে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র অভিনব প্রতিহার।

08/05/2026

মাধ্যমিক পরীক্ষায় পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের জয়জয়কার। রাজ্যের মেধা তালিকায় রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ৭ জন ছাত্রের নজর কাড়া সাফল্য।

08/05/2026

মাধ্যমিকের মেধা তালিকায় দশম স্থান
রুদ্রদীপ মন্ডল ৬৮৮ (পুরুলিয়া চিত্তরঞ্জন হাইস্কুল)
মৌনালী মন্ডল ৬৮৮ ( শান্তময়ী গার্লস হাইস্কুল)
অভিনন্দন ❤️

https://youtu.be/0l-oUHxDjK8?si=VcMjQsPQJpbnLcQn
22/04/2026

https://youtu.be/0l-oUHxDjK8?si=VcMjQsPQJpbnLcQn

1 like. "ছিয়াত্তর বছর বয়সী ছৌ-শিল্পী যুধিষ্ঠির মাহাতর গল্প | সঙ্গে স্বীকৃতি দেওঘরিয়া | সম্পাদনায় অতনু টিকাইৎ "

📣 সতর্কবার্তা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা 📣অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চ...
21/04/2026

📣 সতর্কবার্তা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা 📣
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এবং কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) পক্ষ থেকে মোটরবাইক চলাচলের ওপর কিছু জরুরি বিধিনিষেধ জারি করা হয়েছে।
ভোটের ২ দিন আগে (Polling day-2) থেকে নিম্নলিখিত নিয়মগুলো কার্যকর হবে:
🚫 মোটরবাইক বিধিনিষেধসমূহ:
১. বাইক র‍্যালি নিষিদ্ধ: ভোটের ২ দিন আগে থেকে কোনো ধরণের মোটরবাইক র‍্যালি করা যাবে না।
২. রাতের চলাচলে নিষেধাজ্ঞা: সন্ধ্যা ৬:০০টা থেকে ভোর ৬:০০টা পর্যন্ত মোটরবাইক চালানো নিষিদ্ধ। (শুধুমাত্র চিকিৎসার প্রয়োজনে বা পারিবারিক অনুষ্ঠানের মতো জরুরি ক্ষেত্রে ছাড় দেওয়া হবে)।
৩. পিলিয়ন রাইডিং (পিছনে বসানো) নিষিদ্ধ: সকাল ৬:০০টা থেকে সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত বাইকের পিছনে কাউকে বসিয়ে যাতায়াত করা যাবে না।
ব্যতিক্রম: মেডিকেল এমার্জেন্সি, পারিবারিক অনুষ্ঠান বা স্কুল পড়ুয়াদের আনা-নেওয়ার ক্ষেত্রে এই নিয়ম শিথিলযোগ্য।
🗳️ ভোটের দিন (Polling Day):
ভোটের দিন সকাল ৬:০০টা থেকে সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত ভোটারদের ভোটকেন্দ্রে যাতায়াতের জন্য এবং জরুরি প্রয়োজনে পরিবারের সদস্যদের বাইকের পিছনে বসিয়ে যাতায়াত করার অনুমতি দেওয়া হয়েছে।
⚠️ বিশেষ ছাড়ের প্রয়োজন হলে:
যাদের এই বিধিনিষেধ থেকে বিশেষ ছাড় প্রয়োজন, তাদের সংশ্লিষ্ট স্থানীয় থানা থেকে লিখিত অনুমতি নিতে হবে।
শান্তিপূর্ণ নির্বাচন সফল করতে এই নিয়মগুলো মেনে চলুন। তথ্যটি সবার সাথে শেয়ার করে সচেতনতা বাড়ান।

সূত্র: মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, আদেশ নং ৫৪৯২-Home(Elec.), তারিখ ২০/০৪/২০২৬।

খড়গপুর জংশন এবং পুরুলিয়া জংশনের মধ্যে পশ্চিমবঙ্গ নির্বাচন স্পেশাল ট্রেন (ভায়া- আদ্রা আসন্ন গণতান্ত্রিক উৎসবের সময় যাত্রী...
13/04/2026

খড়গপুর জংশন এবং পুরুলিয়া জংশনের মধ্যে পশ্চিমবঙ্গ নির্বাচন স্পেশাল ট্রেন (ভায়া- আদ্রা
আসন্ন গণতান্ত্রিক উৎসবের সময় যাত্রী সাধারণের যাতায়াত সুগম করতে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে ০৮০০৭/০৮০০৮ খড়গপুর-পুরুলিয়া-খড়গপুর স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ।

🛑 যাত্রাপথ (ভায়া): মেদিনীপুর, চন্দ্রকোনা রোড, বিষ্ণুপুর জংশন, বাঁকুড়া জংশন এবং আদ্রা জংশন।

📍 খড়গপুর (KGP) থেকে:
সময়সীমা: ১১ থেকে ৩০ এপ্রিল, ২০২৬
খড়গপুর থেকে ছাড়বে: সকাল ০৮:৩০ মিনিটে
পুরুলিয়া পৌঁছাবে: দুপুর ০১:০০ মিনিটে

📍 পুরুলিয়া (PRR) থেকে:
সময়সীমা: ১১ থেকে ৩০ এপ্রিল, ২০২৬
পুরুলিয়া থেকে ছাড়বে: দুপুর ০২:০০ মিনিটে
খড়গপুর পৌঁছাবে: বিকেল ০৫:৪৫ মিনিটে

বর্তমান সময়ে দাঁড়িয়ে সমাজ উন্নতির শিখরে পৌঁছলেও শিক্ষার আলো এখনও সব জায়গায় পৌঁছতে পারেনি। আর্থিক অভাব এবং দারিদ্রতা...
12/04/2026

বর্তমান সময়ে দাঁড়িয়ে সমাজ উন্নতির শিখরে পৌঁছলেও শিক্ষার আলো এখনও সব জায়গায় পৌঁছতে পারেনি। আর্থিক অভাব এবং দারিদ্রতা এখনও শিক্ষাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। তবে সেই সকল ভাঙতে মরিয়া হয়ে উঠেছে বেশ কিছু মেধাবী। আর এবার ঘরের অভাব দূর করে এলাকার শিক্ষার বিস্তার ঘটানোর জন্য নয়া ইতিহাস গড়লেন এক আদিবাসী তরুণী। প্রথমবার জুনিয়র রিসার্চ ফেলোশিপ (Junior Research Fellowship) অর্জন করে নতুন দিগন্ত খুলে দিল পুরুলিয়ার (Purulia) ইতিহাস বিভাগের প্রাক্তন ছাত্রী কমলা বেসরা (Kamala Besra)।

বনমহল পুরুলিয়ার হুড়া ব্লকের লক্ষণপুর গ্রাম পঞ্চায়েতের একেবারে প্রত্যন্ত গ্রাম দেউলির আদিবাসী তরুণী হলেন কমলা বেসরা। সেখানে ধারেকাছে কোনও বাস যাতায়াত করে না। কাজের সূত্রে তাই বাস ধরতে গেলে তিন কিলোমিটার পথ হেঁটে পুরুলিয়া-বাঁকুড়া ৬০-এ জাতীয় সড়কের কুলগোড়া মোড়ে যেতে হয়। সেখানকার শিক্ষা ব্যবস্থাও একদম তলানিতে। কমলার বাড়িতে অভাব সবসময় লেগে থাকত। নুন আনতে পান্তা ফুরানোর সংসারে উচ্চশিক্ষা লাভের আশা করাই যেন বৃথা। তাঁর দিদি বিমলাও স্রেফ অভাবের জন্য অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল। কিন্তু হাল ছাড়েনি কমলা। এক সাইকেলের ভরসায় দূরদূরান্তে চলে যেতেন পড়াশোনা করার জন্য।

জানা গিয়েছে, কমলা বেসরা দেউলি থেকে এক কিলোমিটার দূরে হেঁটে কেশবপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার প্রথম পাঠ নেন। তারপর ৫ কিলোমিটার দূরে লক্ষ্মণপুর হাইস্কুল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেন। পুরুলিয়া নিস্তারিণী কলেজে এরপর ইতিহাসের উপর গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। সেখান থেকে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন। শুধু তাই নয় সেখান থেকেই ইউজিসি–র ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট)–এ জুনিয়র রিসার্চ ফেলোশিপ পান কমলা। তাঁর এই সাফল্যে রীতিমত খুশির আবহ তৈরি হয়েছে গোটা গ্রাম জুড়ে।

কমলার এই সাফল্যে বেশ খুশি মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন প্রধান নির্মল কুমার মাহাতো। তিনি বলেছেন, ‘পুরুলিয়ায় বিশ্ববিদ্যালয় গড়ে ওঠায় প্রত্যন্ত অঞ্চল থেকে এমন মেধা উঠে আসছে। ওই ছাত্রীর এমন সাফল্য নিঃসন্দেহে বিরাট কৃতিত্ব।’ পাশাপাশি সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার গুরুদাস মণ্ডলও বলেন, ‘আমাদের প্রাক্তনীর এই সাফল্য নিঃসন্দেহে উল্লেখযোগ্য। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মেয়েটি সর্বভারতীয় এই পরীক্ষায় নিজের মেধার পরিচয় রেখেছে।’ প্রসঙ্গত, সর্বভারতীয় এই পরীক্ষায় কমলার পার্সেন্টাইল স্কোর হয়েছে ৯৬.৪২। JRF–এর সঙ্গে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যোগ্যতাও অর্জন করেছেন তিনি। কিন্তু এত কিছুর পরেও কমলার আনন্দ যেন দিকে হয়ে গিয়েছে।

জানা গিয়েছে কমলা বেসরার মা গত কয়েকদিন ধরে বেশ অসুস্থ। তাঁকে এইমুহুর্তে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাই গত বৃহস্পতিবার দুপুর থেকে তাঁকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান গৌতম মুখোপাধ্যায় বলেন, “একেবারে প্রান্তিক কৃষক পরিবারের মেয়ে হয়ে স্রেফ প্র্যাকটিস এবং জেদ তাকে এই সাফল্য এনে দিয়েছে। আমরা তাকে কুর্নিশ জানাই।”

যাদবপুর বিশ্ববিদ্যালয়-এর আঙিনায় পুরুলিয়ার ছৌ ।❤️মুখোশ, ঢোল আর ছন্দে বেঁচে উঠল লোকসংস্কৃতির জাদু।পুরুলিয়ার মাটির গন্ধ...
01/04/2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়-এর আঙিনায় পুরুলিয়ার ছৌ ।❤️
মুখোশ, ঢোল আর ছন্দে বেঁচে উঠল লোকসংস্কৃতির জাদু।
পুরুলিয়ার মাটির গন্ধে ভরে উঠল চারদিক।❤️
FETSU presents Sanskriti
📷: Koustav Rajak

Address

Purulia
723101

Alerts

Be the first to know and let us send you an email when PURULIA-Purulia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share