YUBA BARTA

YUBA BARTA social service for all persons

28/09/2023

5000 dancers danced in unison at Nagaon Central Karam Festival organized by AASAA and ACMS at Salnah TE, Nagaon on 25th September.

Send a message to learn more

প্রতিবার ট্রেনে উঠে আমার এই লেখাটা দেখলেই ইচ্ছে করে 'যাই,একটু টান দিয়ে ফেলি!'টান দিয়ে দেখতে চাই ট্রেন কিভাবে থামে? কিভাব...
28/09/2023

প্রতিবার ট্রেনে উঠে আমার এই লেখাটা দেখলেই ইচ্ছে করে 'যাই,একটু টান দিয়ে ফেলি!'
টান দিয়ে দেখতে চাই ট্রেন কিভাবে থামে? কিভাবে তারা বুঝবে আমি ই টান দিছি? ধরতে পারলে ২০০ টাকা জরিমানা দিলে দিবো আরকি! তবুও আমার টান দিতে ইচ্ছে করে,হাত নিশপিশ করে অনেক! কোনো একদিন আসলেই শিকল টান দিয়ে থামিয়ে দিবো নিশ্চিত! :

রাজ্য সরকারকে বলছি। শুনুন মন দিয়ে। ভালো কিছু সাজেশান দিচ্ছি। সারাদিন মাথায় লকডাউন ঘুরপাক খেলে ভালো কিছু আপনাদের মাথায় আস...
02/01/2022

রাজ্য সরকারকে বলছি। শুনুন মন দিয়ে। ভালো কিছু সাজেশান দিচ্ছি। সারাদিন মাথায় লকডাউন ঘুরপাক খেলে ভালো কিছু আপনাদের মাথায় আসবে না-

১.অবিলম্বে রাজ্যের সব বিনোদন পার্ক, টুরিস্ট স্পট, হোটেল, সামাজিক অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণভাবে বন্ধ করুন। একটা পিঁপড়েও যেন গলতে না পারে।

২. ট্রেন 20 টার জায়গায় রেলকে অনুরোধ করুন আরও 20 টা ট্রেন বেশি চালাতে। ট্রেন বন্ধ করার কথা তো গাধাও ভাবে না। আপনারা এসব ভাবেন কি করে? ইয়ার্কি পেয়েছেন নাকি? পেটে ভাত আছে বলে যা খুশি তাই করবেন? অবিলম্বে আরও ট্রেন চালাতে রেলকে চিঠি লিখুন।

৩. বেসরকারি অফিসে তারা ওয়ার্ক ফর্ম হোম করছে। তাদের দায়িত্ব আপনাদের নিতে হবে না। আপনাদের সরকারি দফতরে লকডাউন না লাগিয়ে শনি, রবিবার ও কাজ করুন। এত ছুটি শরীরের পক্ষে ভালো নয়। সাধারণ মানুষের প্রচুর কাজ আটকে আছে।

৪. যে বাসগুলো ডিপোতে ফেলে পচিয়ে ফেলছেন ওগুলো পরিষ্কার করে রাস্তায় নামান। 1000 বাস বর্তমানে চললে আরো 2000 বাস রাস্তায় নামান ভিড় কমে যাবে। টাকার দোহায় দিলে দয়া করে ডুবে মরে যান।

৫. স্কুল বন্ধের কথা আপনারা কখনই ভুলতে পারেন না জানি। মনটা উড়ু উড়ু করে কখন স্কুল বন্ধ করতে পারবো সেটা ভেবে। অনুরোধ এসব ফালতু চিন্তাভাবনা থেকে দূরে থাকুন। প্রেসার বেড়ে যাবে। শিক্ষকদের রোটেশন পদ্ধতিতে স্কুল করান। দরজায় তালা ঝোলার চেয়ে খোলা দরজা অনেক ভালো। মনে রাখবেন আর 1 বছর স্কুল বন্ধ থাকলে কিন্তু আপনারদেরও সমস্ত অফিস বন্ধ হয়ে যাবে। লেবু বেশি চটকালে তেতো হয়ে যায় মনে রাখবেন।

মানুষকে বাঁচতে দিন। ভোট গুলো করিয়ে নিয়ে চেয়ারে বসে এখন পাবলিকের সঙ্গে মিউজিক্যাল চেয়ার খেললে কিন্তু এবারে পাবলিক ফাইনাল খেলে দেবে। খেলা তো আপনাদের আবার ভীষণ প্রিয়। মানুষের স্বার্থে কাজ করুন। নতুন কিছু ভাবুন।

©সংগৃহীত

শৈশব স্মৃতি। ধান কাঁটার পরে ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ।
07/12/2021

শৈশব স্মৃতি। ধান কাঁটার পরে ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ।

03/12/2021
03/12/2021

After linking everything to the mobile number,
Increasing the price of recharge
It's a master stroke

29/11/2021

S S C-র মৃত্যুঘণ্টা(শেয়ার না করলে মনে করবেন আপনার বিবেক মারা গেছে)

১৯৯৮ সাল, পশ্চিমবঙ্গ সরকার এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল বাংলার শিক্ষিত বেকারদের কথা মাথায় রেখে।স্কুলে ম্যানেজিং কমিটির নিয়োগে ঘুষ, স্বজনপোষণ,দলীয় কর্মীদের অবৈধ সুযোগে মামলায় মামলায় যখন জেরবার সরকার,তখন গঠিত হলো স্কুল সার্ভিস কমিশন। বাংলার যুব সমাজের কাছে এক আশার আলো,এক ভবিষ্যতের দিশা।

বছর বছর নিয়ম করে এস এস সি পরীক্ষা হতো। ফর্ম বেরোত, দলে দলে বেকার ফর্ম ফিল আপ করতো। ইউনাইটেড ব্যাংক এর সামনে বিশাল লাইন। রাইস, মাইস,হালদার কোচিং নামক বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন,কোচিং,এবং সাফল্যের হারের প্রতিযোগিতা। সেন সুন্দরম, বি এম পাবলিকেশন, মনোরমা ইয়ার বুক এ ডুবে থাকতো ছাত্র সমাজ। নিয়মিত পরীক্ষা, ফল প্রকাশ, প্রতিদিন পত্রিকায় ফল ঘোষণা,পরবর্তী কালে অফিসিয়াল ওয়েবসাইট।এবং প্রতিবছর পাড়ায় পাড়ায় বেশ কিছু ছেলে মেয়ে মাস্টার দিদিমণির তকমা পেয়ে জীবনে সার্থকতা লাভ করতো। যারা পেত না আবার পরের বছরের প্রস্তুতি।আবার বিজ্ঞপ্তি প্রকাশ,আবার পরীক্ষা,ফল প্রকাশ।এক সুন্দর সিস্টেম ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের দিশা দেখিয়েছিল।

রাজনীতি থাকে রাজনীতির জায়গায়, সিস্টেম চলে নিজের মতো। ২০১১ সালে বাম সরকারের যখন পতন হলো, মহা উচ্ছ্বাসে মাতলো জনগন, নতুন যুব সমাজের মধ্যে হুল্লোড় আনন্দ। তখনও কেউ ভাবেনি বাম সরকারের পতনের সঙ্গে সঙ্গে পতন হলো এক সিস্টেমের,পতন হলো লক্ষ বেকারের স্বপ্নের,পতন হলো স্কুল সার্ভিস কমিশনের।

এরপর থেকে শুধুই ধোঁয়াশা। কমিশনের চেয়ারম্যানের পোস্টটা মিউজিকাল চেয়ার হয়ে গেল। অভিযোগ উঠলো দুর্নীতির। ফর্ম বিক্রি হলো,কখনো পরীক্ষা হলো না,কখনো পরীক্ষা হলো তো ফল প্রকাশ হলো না,ফল প্রকাশ হলো তো প্যানেলে ব্যাপক গরমিলের অভিযোগ।লক্ষ লক্ষ টাকা নিয়ে নিয়োগের অভিযোগ সামনে আসতে লাগলো। বিশ্বজিৎ কুণ্ডুর মতো বেকারের স্বপ্ন নিয়ে ব্যবসা করার কান্ডারী গণ বুক ফুলিয়ে ঘুরতে লাগলেন। কোনো নেতার কন্যা প্যানেলে না থেকে চাকরি পেয়ে গেলেন। কোর্টে মামলা হলো,কতো প্যানেল বাতিল হলো,কতো বেকার হাহাকার করে গেল কে তার খবর রাখে? স্কুলে স্কুলে ভ্যাকেন্সি পড়ে রইলো। মহামান্য শিক্ষামন্ত্রী ব্যঙ্গ করে বললেন "এস এস সি তো দুর্গা পুজো নয় যে প্রতি বছর করতে হবে।" তার চেয়ে দুর্গা পুজোয় টাকা দিলে যুবকদের বেশি আনন্দ দেওয়া যায় বুঝে নিল সরকার। দেবাংশুর মত কচি নেতাও ব্যঙ্গ করে এস এস সি পরীক্ষার্থীকে বার্ধক্য ভাতা নেবার আবেদন করতে বললেন। আসলে সরকার বুঝে গেছিল যুব সমাজকে পকেটে পোরার অনেক রাস্তা আছে।কটা শিক্ষিতরা মরল তো কি আছে? তার কয়েক গুন যুবককে খেলাতে মাতিয়ে রাখা বাম হাতের খেলা।

এরপর গ্রুপ ডি নিয়োগ নিয়ে হাইকোর্টে উলঙ্গ হয়ে গেল স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি। প্যানেল এর বাইরে থেকে এমন বহু নিয়োগ হয়েছে যার সম্মন্ধে অধিকর্তা,আঞ্চলিক অধিকর্তা থেকে আধিকারিক কারোর কাছে কোনো তথ্য নেই। বললেই একদল সমর্থক চিৎকার করে উঠবে সরকারকে বিপাকে ফেলার চক্রান্ত, কেস করে নিয়োগ আটকে দেবার অভীপ্সা ইত্যাদি। আজ হাইকোর্ট রায় দিল সি বি আই তদন্তের।

না উল্লসিত হবার কোনো কারণ নেই। সারদা কান্ড, রাজীব কুমার বহু কেস তো দেখলাম।কোনো ফয়সালা নেই,তদন্তের অগ্রগতি নেই।ভোটের সময় হাতিয়ার হিসাবে ব্যবহার হয়,কাজের কাজ শূণ্য। অভিযোগ বিষয়ে বর্তমান শিক্ষামন্ত্রী দেখাচ্ছেন প্রাক্তনকে,প্রাক্তন দেখাচ্ছেন শিক্ষা দপ্তরকে,শিক্ষা দপ্তর কমিশনকে।বেকারদের স্বপ্ন,ভবিষ্যত, ন্যায় বিচার নিয়ে পাসিং ফুটবল খেলা হচ্ছে।খেলা হবে স্লোগানের সার্থক রূপায়ণ। আর কোর্ট আজ একে ভর্ৎসনা,কাল ওকে তিরস্কার করছে। কোর্টের কাজ কি বকুনি দেওয়া নাকি! সে তো যে কেউ পারে? ন্যায় বিচারের আশায় যৌবন ধুঁকে ধুঁকে মরছে,তাদের বিচারের কোনো হদিস নেই। "শিব ঠাকুরের আপন দেশে,আইন কানুন সর্বনেশে।" এর মধ্যে কোর্ট বলেছে কমিশনটাই তুলে দেওয়া উচিত। শুনে ভয় হয়,এটাই বোধয় সকলের ইচ্ছা।আবার ম্যানেজিং কমিটি,আবার নিয়োগের ক্ষমতা,আবার পকেটভরা যোগ্যতার কাগজ।

অবশ্য লিখেই কি হবে।সকলেই বেশ ভালো আছে।মাস গেলে মুফতে টাকা ঢুকছে। কজন দেয়? সামান্য টাকায় বিক্রি করছে চেতনা,বিক্রি করছে স্বপ্ন। বেশ ভালোই আছে সমাজ। দুয়ারে যে কি দুর্দশা অপেক্ষা করছে কেউ বুঝছে না। হুজুগ,ধর্ম,উৎসব,খয়রাতি,নেশার ককটেলে ডুবছে সবাই। সি বি আই দিয়ে ঘন্টা হবে।তার চেয়ে বাজুক কমিশনের বিদায় ঘণ্টা।আমরা এই বেশ ভালো আছি।

23/11/2021

২৬ সেপ্টেম্বর -এর কনস্টবল প্রিলিমিনারি পরীক্ষার নিয়ে মামলা হলো কলকাতা হাইকোর্টে। মামলার রায় দান না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে নিয়োগ প্রক্রিয়া

Look at the picture and tell me which state to vote for?
20/11/2021

Look at the picture and tell me which state to vote for?

19/11/2021

Jai bhim best movie scene bhim

Address

Purulia

Website

Alerts

Be the first to know and let us send you an email when YUBA BARTA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to YUBA BARTA:

Share

Category