19/08/2026
🚨 সাম্প্রদায়িক উসকানিমূলক সোশ্যাল মিডিয়া পোস্টের অভিযোগে দেওঘর থেকে অভিযুক্ত গ্রেফতার।
সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার উদ্দেশ্যে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট করার অভিযোগে পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় রুজু হওয়া একটি মামলার তদন্তে এক অভিযুক্তকে ঝাড়খণ্ডের দেওঘর থেকে গ্রেফতার করা হয়েছে।
তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে ঝাড়খণ্ডের দেওঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম প্রকাশ চ্যাটার্জী, পিতা—দেও কুমার চ্যাটার্জী। তাঁর স্থায়ী ঠিকানা গ্রাম—কেন্দাডি, থানা—বলরামপুর, জেলা—পুরুলিয়া। তদন্তে জানা যায়, তিনি বর্তমানে ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থান করছিলেন।
গ্রেফতারের পর অভিযুক্তকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট আদালতে পেশ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
📢 জনসচেতনতামূলক বার্তা।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো গুজব, ভুয়ো তথ্য, বিদ্বেষমূলক কিংবা সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেখলে সেটি লাইক, কমেন্ট, ফরোয়ার্ড বা শেয়ার করে ছড়িয়ে দেবেন না। এমন বিষয় নজরে এলে সংশ্লিষ্ট পোস্ট বা অ্যাকাউন্টের তথ্য সংরক্ষণ করে নিকটস্থ থানা অথবা সাইবার ক্রাইম থানাকে জানান।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। পুরুলিয়া জেলা পুলিশ সকল নাগরিককে দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং গুজব ও উসকানিমূলক প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।
#সাইবারসচেতনতা #গুজব_থেকে_সাবধান #সাম্প্রদায়িক_সম্প্রীতি #শান্তি_বজায়_রাখুন #দায়িত্বশীল_সোশ্যাল_মিডিয়া