All India Trinamool Congress

All India Trinamool Congress Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from All India Trinamool Congress, Political organisation, Purulia.

08/04/2026

আকাশ থেকে টুপ করে পড়লে যা হয়!

নীতিন নবীন বাংলার ভোট চাইতে এসেছেন, অথচ আলিপুরদুয়ারের নামটাই ঠিক করে জানেন না। কখনও বলছেন ‘আলিপুর’, কখনও বলছেন ‘দুয়ার’—যেন কোনও ধাঁধা সমাধান করছেন!

যে জায়গার নাম উচ্চারণ করতে ঘাম ছুটে যায়, সেই জায়গা নাকি আপনারা দখল করবেন! ব্যাপারটা সত্যিই হাস্যকর। বাংলার মানুষ কিন্তু আপনাদের এই বিনোদন বেশ ভালোই উপভোগ করছে!

রঘুনাথপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মাননীয়  #হাজারী_বাউরী মহাশয়কে পুনরায় মনোনীত করার জন্য জননেত্রী মমতা ...
17/03/2026

রঘুনাথপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মাননীয় #হাজারী_বাউরী মহাশয়কে পুনরায় মনোনীত করার জন্য জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ ।রঘুনাথপুর বিধানসভার জনগণের আশীর্বাদে পুনরায় তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করে রঘুনাথপুর উন্নয়নকে ত্বরান্বিত করাই আমাদের মূল লক্ষ্য।
জয় বাংলা!


বিশিষ্ট চিকিৎসক ডাঃ সৌগত বর্মণকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিবারে আন্তরিক স্বাগত জানাই।জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ...
17/03/2026

বিশিষ্ট চিকিৎসক ডাঃ সৌগত বর্মণকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিবারে আন্তরিক স্বাগত জানাই।

জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জননেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আধুনিক ও গতিশীল কর্মদ্যোগে উদ্বুদ্ধ হয়েই আজ সৌগতবাবু ঘাসফুল শিবিরে যোগদান করলেন। একজন চিকিৎসক হিসেবে সাধারণ মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা এবং সমাজসেবামূলক মানসিকতা আমাদের 'মা-মাটি-মানুষ'-এর লড়াইকে আরও শক্তিশালী করবে।

পাশাপাশি, তাঁর অভিজ্ঞতা ও জনসেবার ব্রত নদিয়া জেলার মানুষের কল্যাণে এক নতুন দিশা দেখাবে। জয় বাংলা!

আমাদের মাননীয়া সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্...
17/03/2026

আমাদের মাননীয়া সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সী-র দিকনির্দেশনায়, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।

জনগণের সেবায় আত্মনিয়োগের পথে এগিয়ে আসা সকল প্রার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

জয় বাংলা!

17/03/2026

Announcement of the candidate list for the 2026 Assembly elections | ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা পর্বে

14/03/2026
13/03/2026

জন্ম থেকে বার্ধক্য, আপনার জীবনের প্রতিটি ধাপে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক সরকার আপনার পাশে আছে।

✅ লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে ২.৪২ কোটি মহিলা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন এবং মাথা উঁচু করে জীবনযাপন করছেন।
✅ কৃষকবন্ধুর মাধ্যমে ১.১ কোটি কৃষক শক্তিশালী হয়েছেন ও সহায়তা পেয়েছেন, তাঁরা আর উদাসীন বাজারের দয়ার উপর নির্ভরশীল নন।
✅ খাদ্য সাথীর মাধ্যমে ৯ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
✅ কন্যাশ্রীর মাধ্যমে বাংলার প্রায় ১ কোটি মেয়ে বড় স্বপ্ন দেখার সাহস পাচ্ছে, স্কুলছুটের হার কমেছে এবং নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছে।
✅ স্বাস্থ্য সাথীর মাধ্যমে ২.৪৫ কোটি পরিবারের ৮.৫১ কোটি মানুষ চিকিৎসাজনিত খরচের আর্থিক ধাক্কা থেকে সুরক্ষিত।
✅ বাংলার বাড়ির মাধ্যমে ৩২ লক্ষ পরিবার, যাদের একসময় মাথা গোঁজার ঠাঁই ছিল না, আজ নিরাপদ আশ্রয় ও সম্মানের সঙ্গে বসবাস করছেন।

একটি পরিবারও বাদ যাবে না, কোনও সম্প্রদায়ই বিস্মৃত হবে না, প্রতিটি প্রতিশ্রুতিই রক্ষা করা হয়েছে। বিজেপি যখন মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য পাঁচিল তুলছে, দিদি তখন সুরক্ষাকবচ গড়ে তুলছেন, যাতে কেউ অসহায় না হয়ে পড়ে।

দলিত, আদিবাসী, পিছিয়ে থাকা সম্প্রদায়ের উন্নতির জন্য সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গঠন করতে চলেছে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ...
13/03/2026

দলিত, আদিবাসী, পিছিয়ে থাকা সম্প্রদায়ের উন্নতির জন্য সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গঠন করতে চলেছে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার।

মুন্ডা (এসটি), কোরা (এসটি), ডোম (এসসি), কুম্ভকার (ওবিসি), সদগোপদের (ওবিসি) জন্য পাঁচটি নতুন উন্নয়ন পর্ষদ গঠন হচ্ছে বাংলায়। এই বোর্ড তাঁদের ভাষা, ঐতিহ্য, শিক্ষা, স্বাস্থ্য ও চাকরি সংক্রান্ত বিষয়ে কাজ করবে। সেই সঙ্গে আর্থ-সামাজিক অগ্রগতির পথ প্রশস্ত করবে।

মা-মাটি-মানুষের সরকারের একমাত্র লক্ষ্য: সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করে এবং অবিচল সমর্থনের মাধ্যমে প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানো।

জয় বাংলা!

13/03/2026

দেশবাসী LPG-র সংকটে জর্জরিত, আর মাননীয় প্রধানমন্ত্রীর মুখে কোনও জবাব নেই!

জ্বালানির বিষয়টি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। কিন্তু বাস্তবে পরিস্থিতির মোকাবিলায় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় একগুচ্ছ কার্যকরী পদক্ষেপ করেছেন। সেখানে মোদীজি সংসদে এসে গোটা পরিস্থিতি ব্যাখ্যা করছেন না, সরকারের পক্ষ থেকেও সুনির্দিষ্ট কিছু জানানো হচ্ছে না।

বিজেপি নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতার জেরে তৈরি হওয়া গ্যাস সংকটের বিরুদ্ধে সংসদ চত্বরে প্রতিবাদে সোচ্চার হলেন মাননীয়া সাংসদ মহুয়া মৈত্র ও মিতালি বাগ।

দেশ জুড়ে রান্নার গ্যাসের সঙ্কটের সমস্ত দায় মোদী সরকারের। পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলায় আগাম এই নিয়ে কৌশল নির্ধারণ করা জ...
13/03/2026

দেশ জুড়ে রান্নার গ্যাসের সঙ্কটের সমস্ত দায় মোদী সরকারের। পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলায় আগাম এই নিয়ে কৌশল নির্ধারণ করা জরুরি ছিল কেন্দ্রীয় সরকারের। কিন্তু তাতে তারা সম্পূর্ণ ব্যর্থ। তারই প্রতিবাদে আজ সকালে সংসদ ভবনের বাইরে ইন্ডিয়া ব্লকের অন্যান্য দলের সাংসদদের সঙ্গে আমাদের দলের সাংসদরাও প্রতিবাদে শামিল হন।

কেন রান্নার গ্যাসের বিকল্প আমদানির ব্যবস্থা আগাম করা হয়নি? সাধারণ মানুষের ঘাড়ের উপর বোঝা চাপিয়ে কেন রান্নার গ্যাসের দাম বাড়ানো হল? এর জবাব মোদী সরকার ও বিজেপিকে দিতেই হবে।

13/03/2026

দেশ জুড়ে রান্নার গ্যাসের সঙ্কটের সমস্ত দায় মোদী সরকারের। পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলায় আগাম এই নিয়ে কৌশল নির্ধারণ করা জরুরি ছিল কেন্দ্রীয় সরকারের। কিন্তু তাতে তারা সম্পূর্ণ ব্যর্থ। তারই প্রতিবাদে আজ সকালে সংসদ ভবনের বাইরে ইন্ডিয়া ব্লকের অন্যান্য দলের সাংসদদের সঙ্গে আমাদের দলের সাংসদরাও প্রতিবাদে শামিল হন।

কেন রান্নার গ্যাসের বিকল্প আমদানির ব্যবস্থা আগাম করা হয়নি? সাধারণ মানুষের ঘাড়ের উপর বোঝা চাপিয়ে কেন রান্নার গ্যাসের দাম বাড়ানো হল? এর জবাব মোদী সরকার ও বিজেপিকে দিতেই হবে।

আজ, সারা রাজ্যে রান্নার গ্যাসের সরবরাহ যাতে স্বাভাবিক এবং নিরবচ্ছিন্ন থাকে, তা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দপ্...
12/03/2026

আজ, সারা রাজ্যে রান্নার গ্যাসের সরবরাহ যাতে স্বাভাবিক এবং নিরবচ্ছিন্ন থাকে, তা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দপ্তর এবং প্রতিটি জেলার আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি নিজে পরিস্থিতির বিস্তারিত খোঁজখবর নিয়েছেন এবং সাধারণ মানুষের যাতে এই নিত্যপ্রয়োজনীয় জ্বালানি পেতে কোনও অসুবিধা না হয়, তার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
👉 যে কোনও সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় একটি নির্দেশিকা (SOP) জারি করা হয়েছে।
👉 পরিস্থিতির ওপর কড়া নজর রাখতে নবান্নে একটি বিশেষ 'এলপিজি কন্ট্রোল রুম' খোলা হচ্ছে।
👉 অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে গ্যাস এজেন্সিগুলোকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
👉 বন্টন ব্যবস্থা যাতে স্বচ্ছ, সুশৃঙ্খল এবং দ্রুত হয়, তার জন্য জেলা প্রশাসনগুলিকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
👉 রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে যে— কোনও ধরনের বেআইনি মজুতদারি, অতিরিক্ত দাম নেওয়া বা কালোবাজারি কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

হাসপাতাল, সাধারণ গৃহস্থালি, মিড-ডে মিলের আওতাভুক্ত স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সংশোধনাগার, সরকারি হস্টেল এবং সেইসঙ্গে রেস্তোরাঁ, হকার ও যাঁরা হোম ডেলিভারি পরিষেবার সঙ্গে যুক্ত, তাঁদের কাছে যাতে নিরবচ্ছিন্নভাবে গ্যাস পৌঁছায়, তার ওপরও বিশেষ নজর রাখা হচ্ছে।

Address

Purulia

Alerts

Be the first to know and let us send you an email when All India Trinamool Congress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share