৮১ গুসটিক আগদহলি

৮১ গুসটিক আগদহলি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ৮১ গুসটিক আগদহলি, Purulia.

★★নিজ সংস্কৃতি জানুন,তাকে তুলে ধরুন। বিল জাগানোর ছবিতে আজ সোশ্যাল মিডিয়া ভরে উঠুক ★★আজ পারবণ।আজ কৃষি-লক্ষী বসমতার সাধভক্...
03/10/2022

★★নিজ সংস্কৃতি জানুন,তাকে তুলে ধরুন। বিল জাগানোর ছবিতে আজ সোশ্যাল মিডিয়া ভরে উঠুক ★★

আজ পারবণ।
আজ কৃষি-লক্ষী বসমতার সাধভক্ষন।
রহ‌ইন দিনে যে ধানের বীজ রেখে দেওয়া হয়েছিল বসমতার কোলে, সেই ধান আজ অন্ত:স্বত্তা।
পারবণে আতপ চালের গুঁড়ি, ঘি, মধু, গুড় সহযোগে শুদ্ধ আচারে কৃষি-লক্ষীকে সাধভক্ষন করানোর প্রথা চলে আসছে কৃষি সভ‍্যতার সূচনাকাল থেকে।
গুড়ের পিঠে তৈরির উপকরণের মাধ‍্যমে অন্ত:স্বত্তা মাতাকে সাধভক্ষনের এই প্রাচীন প্রথাটি কৃষি ধর্মের অনুসারী সমস্ত সমাজে আজ‌ও প্রচলিত।
কিন্তু এই দিন কেন ?
গণনা পদ্ধতির একটি প্রাচীন কুড়মালি প্রবাদ হল,
বারয় বিঁধা,
ষোল‌ই পারবণ,
কুড়িএ বাঁধনা।
এর অর্থ, করম পূজার বারো দিন পরে বিঁধা। এর ষোল দিন পর পারবণ। তার কুড়ি দিন পর বাঁধনা।
পারবণ অর্থে, মাতৃ পূজা। বসমতার পূজা। বড় পূজা। তাই শুভ দিন। পরম পুণ‍্য দিন।
আজ তাই এই পুণ‍্য দিনেই মায়ের
সাধভক্ষন।

লেখনী - জহার জঙ্গলমহল 🙏
ছবি - অমিত মাহাতো

ব্রিটিশ বিরোধী ভারত ছাড়ো আন্দোলনের ১৯৪২ সালের ৩০শে সেপ্টেম্বর বীর শহীদ চুনারাম মাহাত ও গোবিন্দ মাহাত শহীদ দিবস উপলক্ষে ব...
30/09/2022

ব্রিটিশ বিরোধী ভারত ছাড়ো আন্দোলনের ১৯৪২ সালের ৩০শে সেপ্টেম্বর বীর শহীদ চুনারাম মাহাত ও গোবিন্দ মাহাত শহীদ দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধা ও জহার জানাই।

#শহীদ_গোবিন্দ_মাহাত_অমর_রহে
#শহীদ_চুনারাম_মাহাত_অমর_রহে

12/06/2022

টিম "আগদহলি" কয়েক দিনের মধ্যেই সমাজের সার্বিক স্বার্থে এবং সর্ব স্তরের মানুষের জন্য কাজ করার লক্ষ্যে শহর পুরুলিয়াতে পা রাখতে চলেছে...✍️

সকলের শুভেচ্ছা ও সহযোগিতা চাই।
🙏🙏🙏

"কুড়মালী দাঁত কথা" -ছত্রমোহন মাহাত
07/06/2022

"কুড়মালী দাঁত কথা" -ছত্রমোহন মাহাত

রাঙামাটি সংবাদ-এর প্রতিবেদন (০৭/০৬/২০২২)
07/06/2022

রাঙামাটি সংবাদ-এর প্রতিবেদন (০৭/০৬/২০২২)

দীর্ঘ সংগ্রামের পর ভারত স্বাধীনতা লাভ করে।সংগ্ৰামের প্রতিটি পর্যায়ে অগনিত কুড়মি অংশ নেন,শহীদ হন। ১৯৫০ সালের ২৬ শা জানু...
05/06/2022

দীর্ঘ সংগ্রামের পর ভারত স্বাধীনতা লাভ করে।সংগ্ৰামের প্রতিটি পর্যায়ে অগনিত কুড়মি অংশ নেন,শহীদ হন। ১৯৫০ সালের ২৬ শা জানুয়ারী কার্যকর হয় ভারতের সংবিধান।আর্টিকেল ৩৪২-এর ১ এবং ২-এ স্বীকৃত হলো "সিডিউল ট্রাইব" শব্দ এবং তৈরি হয় "সিডিউল ট্রাইব" তালিকা।অজ্ঞাত কারণে সেই তালিকা থেকে বাদ পড়ে ভারতের অন্যতম আদিবাসী জনজাতি টোটেমিক কুড়মি জাতির নাম।
স্বাধীনতার ৭৬ বছর পরেও আদিমতম টোটেমিক কুড়মি জনজাতির মানুষকে "সিডিউল ট্রাইব" তালিকায় নাম নথিভুক্ত করণের জন্য লড়াই-আন্দোলন-কর্মসূচী নিতে হচ্ছে।চার রাজ্যে প্রায় অর্ধশত সামাজিক সংগঠন নিজস্ব মতাদর্শ অনুসরণ করে আপন পরিসরে প্রতিনিয়ত কাজ করে চলেছে।কিন্তু,সামাজিক কার্যক্রম ও আন্দোলনে সমাজের সর্বস্তরের মানুষকে স্বতস্ফূর্ত-সক্রিয় অংশগ্রহণ করানো সম্ভব হয় নাই।
আমরা টোটেমিক কুড়মি জনজাতির সর্বস্তরের মানুষকে সামাজিক কর্মসূচীতে অংশগ্রহণ করানোর লক্ষ্যে তৈরী করি-"হামরা ৮১ গুসটির আগদহলি" প্লাটফর্ম।
আজ "হামরা ৮১ গুসটির আগদহলি প্লাটফর্ম"-র পক্ষ থেকে পুরুলিয়া শহরের ব্রাহ্মণ ধর্মশালার আলোচনা সভা থেকে কুড়মি জাতির মানুষের জাগরণ ও মানুষের সার্বিক স্বার্থে কয়েকটি জনকল্যাণ মূলক কর্মসূচী রূপায়নের সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়।
যথা:-
💥১.কুড়মি জাগরণের লক্ষ্যে জঙ্গলমহলের চার জেলা (পুরুলিয়া,বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম)-এর ৩৬টি কুড়মি অধ্যুষিত ব্লক জুড়ে ৮১ গুসটির ৮১টি সাইকেল নিয়ে প্রতিকী সাইকেল যাত্রা ১৫ই আগষ্ট ২০২২ শুরু হবে।
💥২.কুড়মি ছাত্র সংগঠন "কুড়মি স্টুডেন্ট ফেডারেশন" (KSF) গঠন করা হলো।
💥৩.পুরুলিয়া জেলা সদরে সার্বিক সহায়তা জন্য সহায়তা কেন্দ্র ও সর্বক্ষণের জন্য স্বেচ্ছাসেবী বাহিনী ব্যবস্থা করা হবে।
💥৪.সাহিত্য-সংস্কৃতি-ইতিহাস বিষয়ক সহায়তা দল গঠন করা হবে।
💥৫.স্বেচ্ছা রক্তদাতা টিম গঠন করা হবে।
💥৬.কুড়মালি স্টুডেন্টস্ হেল্প ডেস্ক গঠন করা হবে।
💥৭.স্হায়ী ছো-ঝুমৈর কর্মশালা আয়োজনের ব্যবস্থা করা হবে।
💥৮.পর্যটন শিল্প নিরাপত্তা কমিটি গঠন করা হবে।
💥৯.কমিউনিটি নিউজ পোর্টাল চালু করা হবে।
💥১০.পুরুলিয়া শহরে ২০২৩শিক্ষাবর্ষে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের জন্য কোচিং সেন্টার চালু করা হবে।
💥১১.পুরুলিয়া শহরে হোম টিউটর সার্ভিস চালু করা হবে ২০২৩ শিক্ষাবর্ষে।
💥১২.প্রতিটি গ্রামে সার্বিক সহায়তার জন্য হেল্প ডেস্ক চালু করা হবে।
💥১৩.পুরুলিয়া শহরে প্রতিটি ব্লকের মেধাবী মাধ্যমিক-উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হবে।
💥১৪.জেলার কিংবদন্তী "ছো" অভিভাবক ওস্তাদ হেমচন্দ্র মাহাত,দাদা সাহেব ফালকে ফ্লিম ফেস্টিভেল এর সেরা অভিনেত্রীর পুরস্কার বিজেতা ডগর টুডুকে এবং জেলার প্রথম মহিলা ছো শিল্পীদের সম্বর্ধনা দেওয়া হবে।

গতকাল ২৩/০৫/২০২২ পুরুলিয়া শহরের রাজগড়িয়া ধর্মশালাতে দুপুর ১২টা থেকে বিকেল ৪.৩০টা পর্যন্ত কুড়মি জাতির সার্বিক উন্নয়ন ...
24/05/2022

গতকাল ২৩/০৫/২০২২ পুরুলিয়া শহরের রাজগড়িয়া ধর্মশালাতে দুপুর ১২টা থেকে বিকেল ৪.৩০টা পর্যন্ত কুড়মি জাতির সার্বিক উন্নয়ন ও জাগরণের লক্ষ্যে -
কুড়মি জাগরন সহ একগুচ্ছ আলোচ্য বিষয়ের উপর জেলার কুড়মি ছাত্র-যুব-মহিলা,শিল্পী,চাকুরীজীবি ও ব্যবসায়ীদের নিয়ে বিশেষ আলোচনা সভা আয়োজিত হয়।সভার আলোচনায় অংশ নিয়েছিলেন জেলার কুড়িটি ব্লকের বিয়াল্লিশ জন সমাজকর্মী।মানগর প্রভাস মাহাতোর সভাপতিত্বে উপস্থিত প্রত্যেক সদস্যই আলোচ্য বিষয়ের উপর মতামত ব্যক্ত করেন।আলোচনা-পর্যালোচনা শেষে "হামরা ৮১ গুসটির আগদহলি" - এর সভায় নিম্নোল্লিখিত সিদ্ধান্ত গুলি নেওয়া হয়।
(১)১৫ই আগষ্ট,২০২২ জঙ্গলমহলের চার জেলার উদ্দেশ্যে "কুড়মি জাগরন সাইকেল যাত্রা" - এর শুভ সূচনা হবে।
(২)সভায় চর্চিত অন্যান্য বিষয় গুলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী সভায়।
(৩)পরবর্তী সভা আগামী ৫ই জুন,২০২২,রবিবার,রাজগড়িয়া ধর্মশালাতে অনুষ্ঠিত হবে।

09/04/2022
 #শহীদ_রঘুনাথ_মাহাত #ক্রান্তিবীর_রঘুনাথ_মাহাত #চুয়াড়_বিদ্রোহের_মহানায়ক
08/04/2022

#শহীদ_রঘুনাথ_মাহাত
#ক্রান্তিবীর_রঘুনাথ_মাহাত
#চুয়াড়_বিদ্রোহের_মহানায়ক

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের প্রথম শহীদ চুয়াড় বিদ্রোহের মহানায়ক শহীদ রঘুনাথ মাহাতো জিৎকারপ্রতিদিন পত্রিকা-০৬-০...
06/04/2022

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের প্রথম শহীদ চুয়াড় বিদ্রোহের মহানায়ক শহীদ রঘুনাথ মাহাতো জিৎকার

প্রতিদিন পত্রিকা-০৬-০৪-২০২২

#শহীদ_রঘুনাথ_মাহাত
#ক্রান্তিবীর_রঘুনাথ_মাহাত
#চুয়াড়_বিদ্রোহের_মহানায়ক

 #শহীদ_রঘুনাথ_মাহাত #ক্রান্তিবীর_রঘুনাথ_মাহাত #চুয়াড়_বিদ্রোহের_মহানায়ক
05/04/2022

#শহীদ_রঘুনাথ_মাহাত
#ক্রান্তিবীর_রঘুনাথ_মাহাত
#চুয়াড়_বিদ্রোহের_মহানায়ক

ঝাড়গ্রাম পৌরসভার ১৮ নং ওয়ার্ডে মঙ্গলবার উদযাপিত হল ব্রিটিশ বিরোধী সংগ্রামী রঘুনাথ মাহাতোর আত্মবলিদান দিবস। শ...

Address

Purulia

Website

Alerts

Be the first to know and let us send you an email when ৮১ গুসটিক আগদহলি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share