31/05/2026
📢 কাল গঠিত হতে চলেছে রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রীসভা।
জঙ্গলমহলের মানুষ দীর্ঘদিন ধরে রাজ্যের রাজনীতি, অর্থনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভোটের সময় জঙ্গলমহলের গুরুত্ব সকল রাজনৈতিক দলই উপলব্ধি করে, কিন্তু মন্ত্রীসভা গঠনের সময় সেই গুরুত্বের যথাযথ প্রতিফলন সবসময় দেখা যায় না।
তাই জঙ্গলমহলের মানুষের ন্যায্য দাবি—
✊ জঙ্গলমহলের প্রতিটি জেলা থেকে ন্যূনতম একজন পূর্ণমন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী রাখা হোক।
পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া মতো জেলাগুলির নিজস্ব সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের প্রয়োজন রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পানীয় জল, সেচ, কৃষি, পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য মন্ত্রীসভার সিদ্ধান্ত গ্রহণের স্তরে জঙ্গলমহলের শক্তিশালী প্রতিনিধিত্ব অত্যন্ত প্রয়োজন।
মন্ত্রীসভায় যথাযথ প্রতিনিধিত্ব মানে শুধু রাজনৈতিক মর্যাদা নয়, বরং উন্নয়নমূলক প্রকল্প, প্রশাসনিক গুরুত্ব এবং এলাকার সমস্যাগুলিকে সরাসরি সরকারের সর্বোচ্চ স্তরে তুলে ধরার সুযোগ।
জঙ্গলমহল শুধু ভোটের সময় মনে পড়লে হবে না, ক্ষমতার কেন্দ্রেও জঙ্গলমহলের যথাযোগ্য স্থান নিশ্চিত করতে হবে।
জঙ্গলমহলের উন্নয়নের স্বার্থে প্রতিটি জেলা থেকে ন্যূনতম একজন পূর্ণমন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী চাই। ✊