02/05/2026
এটাই সেই জঘন্য তপশিলি জাতি বিরোধী মানসিকতা, যা বাংলা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।
নরেন্দ্র মোদী বুক বাজিয়ে "সবকা সাথ, সবকা বিকাশ" স্লোগান দেন, অথচ তাঁর নিজের রাজ্য গুজরাতেই বিজেপির শাসনে তপসিলি জাতির মানুষদের প্রকাশ্যে অপমান করা হয় এবং মন্দিরের এক যৌথ খাওয়াদাওয়ায় অংশ নিতে বাধা দেওয়া হয়।
শুধুমাত্র তপশিলি জাতির মানুষ হওয়ার কারণে তাঁদের গালিগালাজ ও অপমান করা হয়েছে, এমনকি হাত থেকে থালা-বাটিও কেড়ে নেওয়া হয়। বিজেপি এই ধরনের পিছিয়ে পড়া, জাতপাত-নির্ভর এবং চরম বৈষম্যমূলক "পরিবর্তন"-ই বাংলায় আনতে চেয়েছিল।
কিন্তু বাংলার মানুষ এর কড়া জবাব দিয়েছে। আমাদের এই শান্তি, সম্প্রীতি ও সকলের মিলেমিশে থাকার মাটিতে ঘৃণা ও বৈষম্যের এই বিষ আমরা কখনওই ঢুকতে দেব না।
https://www.newindianexpress.com/states/gujarat/2026/Apr/30/five-booked-after-dalits-allege-humiliation-at-temple-event-in-gujarats-junagadh