25/03/2026
লেখাটা মন দিয়ে পড়বেন
পশ্চিমবঙ্গ বিশাল অঙ্কের ঋণের বোঝায় ডুবে রয়েছে। আপনাদের সবার হাতে স্মার্ট ফোন আছে একবার গুগুলে সার্চ করে দেখবেন CPIM যাওয়ার সময় এই রাজ্যের ঋণের বোঝা আর বর্তমান ঋণের বোঝা। প্রায় 70% রাজ্যের সম্পদ এই সরকার বিক্রি করে দিয়েছে।অভয়ার মর্মান্তিক মৃত্যু, ২৬০০০ চাকরি চুরি, রেশন দুর্নীতি, কয়লা চুরি, বালি চুরি, শিক্ষা দুর্নীতি সব এই শেষ 13 বছরে ঘটিয়ে ফেলেছে এই সরকার। আমরা রাজ্যবাসীরা কি পেয়েছি? 1500 টাকার লক্ষী ভান্ডার আর বেকার ভাতা ছাড়া? শেষ কবে SSC হয়েছে? PSC-Staff Selection তো প্রায় বন্ধ হয়ে গেছে। রাজ্য-কলকাতা পুলিশের নিয়োগ নেই, অন্য কোনো দপ্তরে রিক্রুটমেন্ট দেয়নি। শিক্ষিত মেধা স্টুডেন্ট রা রাজ্যে না খেতে পেয়ে দিন গুনছে। কিন্তু পিসির ঘরে-পিসির মন্ত্রী আমলাদের ঘর-বাড়ি টাকা সব বেড়েছে।
ভাইপোর থাইল্যান্ড-দুবাইতে কোটি কোটি টাকার ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে, হরিশ চ্যাটার্জী স্ট্রিটে বিলাসবহুল 200 কোটির বাংলো।
আপনি কি পেয়েছেন? কোনোদিন ভেবেছেন? নেতা মন্ত্রীরা এতো টাকা কোথা থেকে পেলো? ভেবে দেখেছেন?
যদি আপনার কাছে 1500 টাকাই সব মনে হয়, তাহলে এই পোষ্ট আপনার জন্য নয়।
জাগুন, চোখ খুলুন।অনেক অত্যাচার সহ্য করেছেন, একবার পাল্টে দেখি, cpi(m)কে ভোট দিন। ❤️❤️❤️