Pandaveswar Voluntary Blood Donors' Forum

Pandaveswar Voluntary Blood Donors' Forum রক্তদান হলো মহৎ দান।

আজ 27/05/2023 আমাদের Pandaveswar Voluntary Blood Donors' Forum স্বেচ্ছাসেবী সংগঠনের বীর সৈনিক বিনোদ সাধুর শুভ জন্মদিন। "...
27/05/2026

আজ 27/05/2023 আমাদের Pandaveswar Voluntary Blood Donors' Forum স্বেচ্ছাসেবী সংগঠনের বীর সৈনিক বিনোদ সাধুর শুভ জন্মদিন। "কর্মই যেন মানুষের পরিচিতি হয়" এই আদর্শে বিশ্বাসী আমাদের বিনোদ। ওর সম্পর্কে আজকের এই শুভদিনে দু-চার কথা। বিনোদ খুবই নম্র, ভদ্র,পরিশ্রমী, সাহসী,সৎ এবং পরোপকারী যুবক এবং পেশায় একজন গৃহ শিক্ষক। সুশিক্ষায় শিক্ষিত বিনোদের বিন্দুমাত্র অহংকার নেই। চেয়ার বাদে কাজটাকেই প্রাধান্য বেশি দেয়। যেকোনো কর্মসূচিতে বিনোদের উপস্থিতি ও কর্মদক্ষতা যথেষ্ট চোখে পড়ার মত। বিনোদের প্রতিটি গুণই আমাদেরকে মুগ্ধ করে এবং সাথে সম্মৃদ্ধ করে। ওর সাথে কাজ করার অভিজ্ঞতাই আলাদা। তাছাড়া বিনোদ একজন স্বেচ্ছায় রক্তদাতা এবং মানুষের আপদে-বিপদে রক্তদানে সবসময়ই নিজেকে এগিয়ে রাখে। ওর মধ্যে সত্যিই সমাজের জন্য কিছু করার খিদে আছে। তাই বিনোদের মত ভাইকে পেয়ে আমাদের Pandaveswar Voluntary Blood Donors' Forum স্বেচ্ছাসেবী সংগঠন ধন্য হয়েছে। আজকের এই শুভদিনে ওকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ওর সার্বিক সুস্থতা কামনা করি। Wish a very happy birthday Binod.

শুভ জন্মদিন "পান্ডবেশ্বর ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম"। ঠিক আজকের দিনটিতে ২৪/০৫/২০২১ তারিখে করোনা মহামারির সময় গুটি কয...
24/05/2026

শুভ জন্মদিন "পান্ডবেশ্বর ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম"। ঠিক আজকের দিনটিতে ২৪/০৫/২০২১ তারিখে করোনা মহামারির সময় গুটি কয়েকজন সমাজসচেতনশীল যুব সৈনিকদের হাত ধরে মানুষের সেবার মহৎ উদ্দেশ্যে সমাজের বুকে আত্মপ্রকাশ ঘটে আমাদের সবার প্রিয় সংগঠন "পান্ডবেশ্বর ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম" স্বেচ্ছাসেবী সংগঠনের। সবার ভালোবাসা, সহযোগিতা এবং পাশে থাকার বার্তা নিয়ে ঠিক একইরকমভাবে এগিয়ে যাবো আমরা। জেলা তথা রাজ্যের বুকে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের প্রচার ও প্রসার ঘটানোর লক্ষ্যে আমাদের PVBDF এর কাজ আগামীদিনেও চলবে। সবাই বিগতদিনে আমাদেরকে যেরকম ভালোবাসা দিয়েছেন আগামীদিনে ঠিক একইরকভাবে ভালোবাসা দিয়ে যাবেন, এই আশা রাখি। ধন্যবাদ। শুভ জন্মদিন PVBDF।

PVBDF স্বেচ্ছাসেবী  সংগঠনের জন্মলগ্ন থেকেই যার ভূমিকা ছিল সর্বদা প্রশংসনীয়। আজ আমাদের সেই গর্বের সৈনিক তথা ভাই রবিশঙ্কর ...
24/05/2026

PVBDF স্বেচ্ছাসেবী সংগঠনের জন্মলগ্ন থেকেই যার ভূমিকা ছিল সর্বদা প্রশংসনীয়। আজ আমাদের সেই গর্বের সৈনিক তথা ভাই রবিশঙ্কর ঘোষের শুভ জন্মদিন। একসময় রবিশঙ্করের মত ব্যক্তিত্বরাই ছিল PVBDF এর শক্তিশালী স্তম্ভ। বর্তমানে সমাজের বুকে PVBDF যে টুকু আলোকিত হয়েছে সবটাই তোদের জন্যই। বুক ভরা ভালোবাসা রইলো। তোর সার্বিক সুস্থতা ও শুভ কামনা রইলো। শুভ জন্মদিনের প্রীতি ও শুভেচ্ছা ❤️❤️❤️

14/05/2026

আপনার বয়স কি ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে এবং আপনার ওজন কি ৪৫কেজির উপরে? তাহলে আপনিও হতে পারেন একজন ইচ্ছুক রক্তদাতা। এগিয়ে আসুন মানুষের জীবনরক্ষার খাতিরে বছরে ন্যূনতম ২বার রক্তদান করুন। জনস্বার্থে প্রচারিত।

বিনম্র শ্রদ্ধা
09/05/2026

বিনম্র শ্রদ্ধা

খোট্টাডিহি কলিয়ারির বাসিন্দা গীতা রায় নিজের ক্যান্সার জনিত দুরারোগ্য ব্যাধির কারণে দুর্গাপুরে একটা বেসরকারি হাসপাতালে ...
02/05/2026

খোট্টাডিহি কলিয়ারির বাসিন্দা গীতা রায় নিজের ক্যান্সার জনিত দুরারোগ্য ব্যাধির কারণে দুর্গাপুরে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি এবং জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়। সেই রক্ত দিতে এগিয়ে আসে পান্ডবেশ্বর ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম স্বেচ্ছাসেবী সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ নায়ক (মান্না)। এটি ছিল মান্নার ১৬তম রক্তদান। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মান্নার মত যুবদের যারা রক্তের প্রয়োজনে সবসময় এগিয়ে থাকে। সমাজের প্রতিটা মানুষের কাছে অনুরোধ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য। চাই প্রতি ঘরে ঘরে রক্তদাতা। ধন্যবাদ।

আজকের রক্তদাতা শেখ নাসিরুদ্দিন। জামুড়িয়া বিধানসভার অন্তর্গত চিঁচুড়বিল গ্রামের বাসিন্দা আন্না মন্ডল, দুর্গাপুরের এটা ব...
29/04/2026

আজকের রক্তদাতা শেখ নাসিরুদ্দিন। জামুড়িয়া বিধানসভার অন্তর্গত চিঁচুড়বিল গ্রামের বাসিন্দা আন্না মন্ডল, দুর্গাপুরের এটা বেসরকারি হাসপাতালে ভর্তি এবং উনার অপারেশনের জন্য জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন। সেইমত ফোন আসে আমাদের পাণ্ডবেশ্বর ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে। আমরা নাসিরুদ্দিনের সাথে যোগাযোগ করলে এককথায় রক্তদানে এগিয়ে আসে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই শেখ নাসিরুদ্দিনের মত মানুষকে, যারা মানুষের রক্তের প্রয়োজনে সবসময় স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে। সমাজের প্রতিটা মানুষের কাছে অনুরোধ এই রক্ত সংকটের সময় এগিয়ে আসুন স্বেচ্ছায় রক্তদানে। চাই প্রতি ঘরে ঘরে রক্তদাতা। ধন্যবাদ।

PVBDF এর সক্রিয় সদস্য তথা পান্ডবেশ্বর ব্লকের স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের নেতৃত্ব হেমন্ত দের ১১ তম রক্তদান। খোট্টাডিহি ...
25/04/2026

PVBDF এর সক্রিয় সদস্য তথা পান্ডবেশ্বর ব্লকের স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের নেতৃত্ব হেমন্ত দের ১১ তম রক্তদান। খোট্টাডিহি কোলিয়ারীর বাসিন্দা পারো ভূঁইয়া কাল্লা হাসপাতালে ভর্তি, ওনার চিকিৎসার জন্য জরুরীভিত্তিতে রক্তের প্রয়োজন হয়। সেই রক্তদানে এগিয়ে আসে হেমন্ত দে। এই তীব্র গরমের মধ্যেও মানুষের জীবনরক্ষার খাতিরে হেমন্ত রক্তদানে এগিয়ে এলো। সমাজের প্রতিটা দায়িত্বশীল মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার অনুরোধ জানাই। সাথে সংগঠনের পক্ষ থেকে হেমন্তর সার্বিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। চাই প্রতি ঘরে ঘরে রক্তদাতা। রক্তদান জীবনদান। ধন্যবাদ।

জেমুয়া গ্রামের বাসিন্দা প্রসাদী বাউরী মহাশয়া দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি এবং ডায়লোসিসের জন্য জরুরী ভিত্তিতে রক্ত...
18/04/2026

জেমুয়া গ্রামের বাসিন্দা প্রসাদী বাউরী মহাশয়া দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি এবং ডায়লোসিসের জন্য জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়। ব্লাড সেন্টারে নির্দিষ্ট গ্রুপের রক্ত না থাকার জন্য পেশেন্টের বাড়ির মানুষ PVBDF এর সাথে যোগাযোগ করেন। দুর্গাপুর ফরিদপুর ব্লকের PVBDF এর নেতৃত্ব ছোটন ঘোষের সাথে যোগাযোগ করা হলে রক্তের প্রয়োজন মেটানো সম্ভব হয়। ছোটন তার সহকর্মী জগন্নাথ দাসকে সাথে নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারে পৌঁছায় এবং জগন্নাথ বাবু রক্তদান করেন। ধন্যবাদ ও কৃতজ্ঞ জগন্নাথ বাবু মত রক্তদাতাদের যারা এই রক্ত সংকটের সময় রক্তদানে এগিয়ে আসছেন। ধন্যবাদ ছোটনের মত সমাজকর্মীকে যিনি নিজের কর্মব্যস্ততার মধ্যেও মুমূর্ষুরোগীর জীবনরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করলেন। সমাজের প্রতিটা মানুষের কাছে অনুরোধ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুন। "নির্বাচনেও থাকুক স্বেচ্ছায় রক্তদান"। ধন্যবাদ।

আজ 09/04/2026 আমাদের Pandaveswar Voluntary Blood Donors' Forum সংগঠনের বীরযোদ্ধা সেন্টু পালের শুভ জন্মদিন। আজকের এই শুভদ...
09/04/2026

আজ 09/04/2026 আমাদের Pandaveswar Voluntary Blood Donors' Forum সংগঠনের বীরযোদ্ধা সেন্টু পালের শুভ জন্মদিন। আজকের এই শুভদিনে সেন্টুর সম্পর্কে দু-চার কথা না বললে সত্যিই অন্যায় করা হবে। সেন্টু সত্যিই খুবই নম্র, ভদ্র, পরোপকারী এবং পরিশ্রমী যুবক। নিজের কর্ম ব্যস্ততা সত্ত্বেও সেন্টু সংগঠনে নিজের যথেষ্ট অবদান রেখেছে। সমাজের জন্য কাজ করার খিদে না থাকলে প্রকৃত সমাজসেবী হওয়া যায় না। সেন্টুর মধ্যে অপরিসীম কাজের খিদে রয়েছে। ওর মত বীরযোদ্ধা পাওয়া সত্যিই একটা গর্বের বিষয়। সেন্টু একজন বীর রক্তদাতা। মানুষের প্রয়োজনে বার বার রক্তদান করে এসেছে এবং আগামীদিনেও রক্তের প্রয়োজনে সেন্টুর মত বীর যোদ্ধাদের নাম সবসময় আগে থাকবে। আজকের এই মহৎ দিনটিতে সেন্টুকে জানাই জন্মদিনে অসংখ্য শুভেচ্ছা। ভালো থেকো,সুস্থ থেকো। এইভাবেই মানুষের কাজ করে যাও। Pandaveswar Voluntary Blood Donors' Forum স্বেচ্ছাসেবী সংগঠন তোমাদের মত বীরযোদ্ধাদের জন্য গর্বিত।

Address

Akash Bhavan, Kendra, Paschim Bardhaman
Pandaveswar
713346

Telephone

+917001085854

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pandaveswar Voluntary Blood Donors' Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category