Mathurapur

Mathurapur মথুরাপুরের প্রতিটি খবর, গল্প আর বাস্তব চিত্র — এক জায়গায়। সাথে থাকুন।

28/03/2026

অধিকার ভিক্ষা নয়, ছিনিয়ে নিতে হয়... ✊





05/10/2025

18/03/2022

ভুতনি ব্রিজ এ লাইট জ্বলছে🤣

নমস্কার, আমি দিবাকর মণ্ডল, ব্লাডমেটস নামক একটি স্বেচ্ছাসেবী ট্রাস্টের এক সদস্য।রক্তের প্রয়োজনে রক্তদাতা এবং গ্রহীতার মধ...
23/05/2021

নমস্কার, আমি দিবাকর মণ্ডল, ব্লাডমেটস নামক একটি স্বেচ্ছাসেবী ট্রাস্টের এক সদস্য।

রক্তের প্রয়োজনে রক্তদাতা এবং গ্রহীতার মধ্যে সেতুবন্ধনের কাজটিই ব্লাডমেটস করে থাকে। মূলতঃ সারা পশ্চিমবঙ্গে এবং কিছুক্ষেত্রে ভিনরাজ্যে (গুজরাট, দিল্লি ইত্যাদি) এমনকি ভিনদেশেও (বাংলাদেশ) রোগীর প্রয়োজনে রক্ত জোগাড় করতে ইতিপূর্বে সহযোগিতা করেছে ব্লাডমেটস।
ব্লাডমেটস কাজটি করে থাকে বেশ কিছু উপায়ে যেমন:
অন কল ডোনেশন: রোগীর আপৎকালীন প্রয়োজনে দিনে বা মধ্যরাতে তখনই প্রয়োজন, রক্ত জোগাড় করতে সাহায্য করা।
তাছাড়া আমাদের বিভিন্ন প্রজেক্ট রয়েছে, যেমন:

*ক্যাম্প অ্যারেঞ্জ করা*: লকডাউন থেকে এযাবৎ রাজ্যজুড়ে অন্তত ১৫০ টি ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে ব্লাডমেটস।

*টি জি এ বা টি ডব্লিউ এ-র বেশ কিছু থ্যালাসেমিক পেশেন্টদের একবছরের জন্য রক্তের ব্যবস্থা করে দেওয়া।*

*প্রোজেক্ট ফ্রি জোন*: থ্যালাসেমিয়া কেরিয়ার স্ক্রিনিং করে একটি ওয়ার্ডকে থ্যালাসেমিয়া মুক্ত ওয়ার্ড বানানো।

*প্রোজেক্ট ব্লিটারেসি*: রক্তদান বিষয়ক সচেতনতা গড়ে তোলা এবং নিজের, পরিবারের এবং প্রতিবেশীর ব্লাডগ্রুপ জানা।

লকডাউনের সময় থেকে এখনও অবধি মালদা জেলাতেও ব্লাডমেটস বেশ কিছু ক্যাম্প আয়োজন করেছ। তাতে রক্তের চূড়ান্ত ক্রাইসিসের সময়েও রক্তের জোগান হয়েছে বেশ কিছু মানুষের।

রক্ত কৃত্রিম উপায়ে তৈরি করা যায় না। একমাত্র রক্তদানের মাধ্যমেই অন্য আর একজনের রক্তের অভাব পূরণ করা সম্ভব। তাই প্রত্যেক রক্তদাতা গুরুত্বপূর্ণ। আপনি রক্তদান করলে ভবিষ্যতে আপনার বা আপনার পরিবার, পরিচিত কারও রক্তের প্রয়োজনে রক্ত জোগাড় করবে ব্লাডমেটস।

আপনাদের মতো সচেতন নাগরিকদের পাশে পেলে মালদা জেলায় আমরা আমাদের কাজ আরও এগিয়ে নিয়ে যেতে পারব।স্বেচ্ছায় রক্ত দিতে এগিয়ে আসুন।

কখনও আপনার রক্তের প্রয়োজন হল রিকুইজিসন ফর্মটি অথবা এই কয়েকটি তথ্য দিতে অনুরোধ জানাচ্ছি-
রোগীর নাম:
বয়স:
কী হয়েছে:
কোথায় ভর্তি আছে/হবে:
কবে রক্ত লাগবে:
রক্তের গ্রুপ:
রক্তের কম্পোনেন্ট:
কত ইউনিট রক্ত দরকার:
যোগাযোগের নম্বর ও রুগীর সাথে যোগাযোগকারীর সম্পর্ক-

আর রক্তদান করতে চাইলে এটা পূরন করে দিন।
১) নাম -
২) মোবাইল নাম্বার-
৩) ঠিকানা-
৪) পিনকোড -
৫) নিজের রক্তের গ্রুপ -
৬) শেষবার রক্তদানের তারিখ -
৭) লিঙ্গ পরিচয় -
৮) জন্মতারিখ -
৯) দেহের ওজন -
১০) আগে SDP হিসেবে রক্তদান করেছেন? -
১১) *ভ্যাকসিন নিয়েছেন? (হ্যাঁ/ না) -*
*ভ্যাকসিনের নাম-*
*প্রথম ভ্যাকসিন নেওয়ার তারিখ-*
*দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার তারিখ-*

রাজ্যের যে কোনো প্রান্তে রক্তের প্রয়োজনে বা রক্তদানের জন্য যোগাযোগ করুন ব্লাডমেটস এর সাথে।
প্রিয়ম সেনগুপ্ত :- 9051977167 (কলকাতা)
নিতাশা দাশ:- 8017197476 (কলকাতা)
প্রীতম মোদক:- 73638 79762 (কোচবিহার)
সাগ্নিক চক্রবর্তী:- 7596956610 (কোচবিহার)
মনসিজ পোদ্দার:- 7980503432 (হাওড়া)

মালদা জেলায় রক্তের প্রয়োজনে ব্লাডমেটস-
ইন্দ্রনীল ঘোষ:- 9163964599
সংকেত সরকার:- 8145176366
দিবাকর মণ্ডল:- 9563882925

আমাদের ফেসবুক পেজ:
https://www.facebook.com/BloodmatesBM

ধন্যবাদ।
#ব্লাডমেটস
্ত্র_সমন্বয়

পশ্চিমবঙ্গের প্রথম না সম্ভবত,তবে উত্তরবঙ্গে প্রথম।একটি বিমান এর থিম এর রেস্টুরেন্ট!সত্যিই এটা মথুরাপুর বাসী দের জন্যে এক...
09/11/2020

পশ্চিমবঙ্গের প্রথম না সম্ভবত,তবে উত্তরবঙ্গে প্রথম।
একটি বিমান এর থিম এর রেস্টুরেন্ট!

সত্যিই এটা মথুরাপুর বাসী দের জন্যে এক অত্যন্ত আনন্দের বিষয়।
আসুন সকলে।
শুভারম্ভ :11/11/2020
স্থান: মথুরাপুর সুভাষ কলোনি।

JAI HIND 🇮🇳
15/08/2020

JAI HIND 🇮🇳

“ধনী-গরিব, মুসলিম-অমুসলিম নির্বিশেষে;রক্তের প্রয়োজনে আমরা আছি অসহায়দের পাশে”প্রথমত গ্রীষ্মকালে রক্তের অভাব অনেক বেশি তার...
03/07/2020

“ধনী-গরিব, মুসলিম-অমুসলিম নির্বিশেষে;
রক্তের প্রয়োজনে আমরা আছি অসহায়দের পাশে”

প্রথমত গ্রীষ্মকালে রক্তের অভাব অনেক বেশি তার ওপর চারিদিকে করোনার আতঙ্ক,এমনাবস্থায় রক্তের সংকট চরম সীমায় পৌঁছেছে।আর এই করোনার আবহে রাজ্যজুড়ে রক্তের চাহিদা পূরণের চেষ্টায় আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন,রক্তদান করুন।
মনে রাখবেন,প্রত্যেক রক্তদাতা ঈশ্বরের স্বরূপ।
রক্তদানে ভয়ের কিছুই নেই,সামান্য টুকুও লাগে না,কিন্তু আপনি যদি সুস্থ হয়েও রক্তদান না করেন হয়তো সেকারণে কারো প্রাণ চলে যেতে পারে,আর আপনার অজান্তেই আপনি খুনী হয়ে যাবেন।

তাই আসুন,
আমাদের আয়োজিত রক্তদান শিবিরে।
আগামী 5ই জুলাই 2020,রবিবার,
মথুরাপুর বোচাহি প্রাথমিক বিদ্যালয়।
(𝟱𝘁𝗵 𝗝𝘂𝗹𝘆 𝟮𝟬𝟮𝟬, 𝗦𝘂𝗻𝗱𝗮𝘆,
𝗠𝗮𝘁𝗵𝘂𝗿𝗮𝗽𝘂𝗿 𝗕𝗼𝗰𝗵𝗮𝗵𝗶 𝗣𝗿𝗶𝗺𝗮𝗿𝘆 𝗦𝗰𝗵𝗼𝗼𝗹)
এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
দিবাকর মন্ডল:9563882925
অনুপ কর্মকার:8918872865
সন্দীপ যাদব:8759908001

নিজে রক্তদানে আগ্রহী হন,নাহলে শেয়ার করুন।

Address

Mathurapur BSS High School Road
Old Malda

Alerts

Be the first to know and let us send you an email when Mathurapur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share