Mazharul Ulum High Madrasha - H.S

Mazharul Ulum High Madrasha - H.S A good education begins at home. You cannot blame a school for not nurturing values in your child th

10/01/2022
09/02/2019

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা,

আশা করি, সৃষ্টিকর্তার অসীম কৃপায় ভাল আছো। যদিও, ‘ভাল নেই’ বলার মতো কিছু আনাড়ি যুক্তি দাঁড় করাতে পারো। কিন্তু আমি মনেকরি, জীবনে যতগুলো ধাপ অতিক্রম করে বড় হতে হয়, পরীক্ষা তার মধ্যে অন্যতম। সেটা হতে পারে প্রচলিত শিক্ষার শ্রেণি অতিক্রম বা জীবন যুদ্ধের পরীক্ষা।

আগত মাধ্যমিক/উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, প্রশ্ন ফাঁসের ও ধসের এই সময়ে, ‘পরীক্ষা ভাল হোক’ এই অমৃত বচনে আশীর্বাদ করা আর কোটিপতিকে ‘আপনার লক্ষ টাকা হোক’ বলার অনুরূপ। আমি বিশ্বাস করি, সৃজনশীল পদ্ধতি তোমাদের ‘সৃজনী’ হিসাবে সৃজন করবে। ডিজিটাল পদ্ধতিতে তোমাদের যে আপগ্রেড করা হচ্ছে, তাতে তোমরা অনেক দূরদৃষ্টিসম্পন্ন ও বিচক্ষণতার স্বাক্ষর রাখতে পারবে।

আমি এও বিশ্বাস করি, তোমাদের মাঝেই লুকিয়ে আছে ধর্মীয় ও জাতীয় বীর। তোমরাই আগামীর ডাক্তার, ইঞ্জিনিয়ার, খেলোয়াড় বা বড় বড় শিল্পপতি ও দেশ ও দশের গর্ব।
যেখানে ভালো আছে, সেখানে খারাপ থাকা বাঞ্ছনীয়। অতএব, দুই একজন মানিক বা বদরুল হবে, এটা স্বাভাবিক।

উপরের কথা গুলো প্রবল বিশ্বাস ও ক্ষীণ আশংকার দ্বৈত মিশ্রণের বহিঃপ্রকাশ বৈ কিছুই নয়।

একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে বলতে চাই, পুঁথিগত বিদ্যার ধাপ অতিক্রমের পাশাপাশি মনুষ্যত্ব, মানবতা ও দক্ষতার ধাপও অতিক্রম করবে। কারণ, তুমি জীবন চলার পথে মানুষ, মানব ও কর্মমুখী।

সবশেষে, স্রষ্টা সুস্থ্যতার সহিত পরীক্ষায় অংশগ্রহন করার সুযোগ দান করুন। দেশ ও দশের মঙ্গল তোমাদের হাত বেয়ে নেমে আসুক। এবং তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

23/01/2019

১৯৩৭ সালে বাংলার বিপ্লবী রাসবিহারী বসু যখন জাপানের সহায়তায় ভারতের স্বাধীনতা লাভের প্রচেষ্টায় রবীন্দ্রনাথের অনুমোদন প্রার্থনা করেন তখন জাপানের সাম্রাজ্যবাদী চরিত্রের জন্য রবীন্দ্রনাথ পত্রপাঠ সে প্রস্তাব খারিজ করে দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জাপানি কবি নোগুচিকেও রবীন্দ্রনাথ লেখেন যে সাম্রাজ্যবাদী জাপানের স্বপ্ন দাঁড়িয়ে আছে মৃত মানুষের খুলির ওপর।

পরবর্তীকালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর অমিয় চক্রবর্তীকে এক চিঠিতে রবীন্দ্রনাথ লেখেন, "এই যুদ্ধে ইংলন্ড ফ্রান্স জয়ী হোক একান্ত মনে এই কামনা করি। কেননা মানব-ইতিহাসে ফ্যাসিজমের নাৎসিজমের কলঙ্ক প্রলেপ আর সহ্য হয় না।" সেই একই সময়ে "প্রবাসী" পত্রিকায় এক স্বাক্ষরিত বিবৃতিতে রবীন্দ্রনাথ জানান, "ভারতবর্ষ নিশ্চয়ই ব্রিটেনের পক্ষ অবলম্বন করিয়া, বলপ্রয়োগের দ্বারা আধিপত্য বিস্তারের যে সর্বনাশী নীতি অনুসৃত হইতেছে, তাহার প্রতিরোধ করিবে। নিজের দেশের স্বার্থের জন্যেও কোন ভারতীয় এই কামনা করিবে না যে, ইংলন্ড এই যুদ্ধে পরাজিত হউক। ইংলন্ড যদি যুদ্ধে হারিয়া যায়, তাহা হইলে ভারতবর্ষের স্বাধীনতালাভের পথে বাধা পড়িবে। তখন নূতন বৈদেশিক শাসনের অধীনে ভারতবর্ষের দাসত্বের নূতন অধ্যায় শুরু হইবে।"

রবীন্দ্রনাথ যা ভেবেছিলেন সুভাষচন্দ্র ঠিক তার উল্টোটাই ভেবেছিলেন। সে জন্যেই হয়তো অমর্ত্য সেন লিখেছেন যে সুভাষচন্দ্র যখন অক্ষশক্তির সঙ্গে হাত মিলিয়েছিলেন তখন রবীন্দ্রনাথ বেঁচে থাকলে তাঁর পথ অন্যরকমই হতো। এ কথাও ঠিক যে রবীন্দ্রনাথ জাতীয়তাবাদকে সংশয়ের চোখে দেখতেন, অন্যদিকে সুভাষচন্দ্র জাতীয়তাবাদকে সবার ওপরে স্থান দিতেন। সে জন্যেই, শরৎচন্দ্র বসুকে লেখা এক চিঠিতে সুভাষচন্দ্র বলেছিলেন যে রবীন্দ্রনাথ ও রবীন্দ্রানুসারীদের জীবনে ও সাহিত্যে "শূন্যগর্ভ ও অগভীর আন্তর্জাতিকতাবাদের স্ফুরণ দেখা যায়"।

এ কথাও ঠিক যে রবীন্দ্রনাথ যেমন ফ্যাসিবাদের কড়া সমালোচক ছিলেন সুভাষচন্দ্র তেমনটা ছিলেন না। তাই তিনি গান্ধির ডান্ডি অভিযানকে মুসোলিনির রোম অভিযানের সঙ্গে তুলনা করেছিলেন (যদিও রোম অভিযানে মুসোলিনি ছিলেন না), আর ফ্যাসিবাদের প্রতি সুভাষচন্দ্রের সেই আকর্ষণের জন্যেই হয়তো মহাজাতি সদন গঠিত হয়েছিল "ফ্যাসিস্ট হল অফ মার্টার্স"― এর অনুকরণে।

"আমি সুভাষ বলছি" বইটিতে পড়েছিলুম সুভাষচন্দ্রের অন্তর্ধানের সময়ে ভগতরাম তলোয়ারের সহায়তার বিবরণ, পরবর্তীকালে জেনেছি সেই ভগতরাম তলোয়ার না কি ছিলেন ডাবল এজেন্ট, আর তাই সুভাষচন্দ্রের সব গতিবিধি ব্রিটিশের নখদর্পণে ছিল। ভারতের স্বাধীনতাকে পাখির চোখ করতে গিয়ে সুভাষচন্দ্র হয়তো সর্বদা পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করতে সফল হন নি।

এ সব সত্ত্বেও, সাহস, শৌর্য, দেশপ্রেম এবং আত্মত্যাগের যে জ্বলন্ত দৃষ্টান্ত সুভাষচন্দ্রর মধ্যে পাওয়া যায় তা ভারতে তো বটেই, সমগ্র পৃথিবীতেই বিরল। আর, তিনি যা যা করেছিলেন সে সবই করেছিলেন নিজের দেশ এবং নিজের দেশবাসীর মঙ্গলের জন্যে ― ব্যক্তিগত স্বার্থসিদ্ধির ছিটেফোঁটাও তাতে ছিল না ― আজকের যুগে ভারতীয় রাজনীতিতে যা কল্পনাতীত।

আসলে সুভাষচন্দ্র বসু ছিলেন এক মহান দেশপ্রেমিক, যিনি অনেক প্রশ্ন আমাদের সামনে রেখে গেছেন ― সে সব প্রশ্নের উত্তর খোঁজার দায় আমাদেরই।

⎯⎯⎯ রাইহানুল ইসলাম

In 1948 the Norwegian Nobel Committee decided to make no award that year on the grounds that "there was no suitable livi...
16/01/2019

In 1948 the Norwegian Nobel Committee decided to make no award that year on the grounds that "there was no suitable living candidate". Would Mahatma Gandhi have been awarded the Nobel Prize if he hadn’t been murdered on 30 January 1948? More info:

Mohandas Gandhi (1869-1948) has become the strongest symbol of non-violence in the 20th century. It is widely held – in retrospect – tha...

Happy Independence Day !! 🇨🇮
15/08/2018

Happy Independence Day !! 🇨🇮

For Further Information Please Feel Free To Contact.
30/08/2017

For Further Information Please Feel Free To Contact.

31/10/2015

Average people have wishes and hopes. Confident people have goals and plans.

29/10/2015

School may be hard, annoying, and irritating, but admit it, you're going to miss it when it ends. :-(

19/10/2015

Empty Pockets Teach Millons of Things in Life. BUT Full Pockets Spoil Us in Million Ways.

Address

Kaliachak-1/I, Maldah
Old Malda
732201

Opening Hours

Monday 11am - 4pm
Tuesday 11am - 4pm
Wednesday 10am - 4pm
Thursday 11am - 4pm
Friday 7am - 11pm
Saturday 11am - 1pm

Telephone

0351224485

Alerts

Be the first to know and let us send you an email when Mazharul Ulum High Madrasha - H.S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mazharul Ulum High Madrasha - H.S:

Share

Category