Bhutni-ভূতনী

Bhutni-ভূতনী Hello! This Page has been created to explore our loving island,Bhutni.Bhutni is an island in Malda district of West Bengal, India.

The island is part of the Manikchak community development block and is surrounded by Ganga River and Fulhar river.Bhutni island consist of three gram panchayats of Manikchak block. The gram panchayats are Dakshin Chandipur, Uttar Chandipur, Hiranandapur. As per 2011 Census of India Bhutni island had a total population of 89021 of which 46052 are males while 42969 are females. Sheduled Castes numbered are 30149 and Scheduled Tribes numbered are 33063.(source:wikipedia)

07/09/2026
07/09/2026

🚨 ভূতনীবাসীকে বাঁচাতে অবিলম্বে পদক্ষেপ প্রয়োজন! 🚨

প্রায় সমস্ত এলাকা জলমগ্ন হয়ে পড়ায় এমনিতেই চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন ভূতনীর মানুষজন। তার উপর যেভাবে জলস্তর ক্রমশ বেড়েই চলেছে, তাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।

অবিলম্বে দক্ষিণ চণ্ডীপুর বাঁধ কেটে অতিরিক্ত জল বের করার ব্যবস্থা না করা হলে ভয়ংকর পরিণতির মুখে পড়ে যাবে ভূতনীবাসী।

প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, আর দেরি না করে দ্রুত পরিস্থিতি পরিদর্শন করুন এবং দক্ষিণ চণ্ডীপুর বাঁধ কেটে অতিরিক্ত জল বের করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।

সময় থাকতে ব্যবস্থা নিন। মানুষের জীবন ও সম্পদ রক্ষা করুন। 🙏

Gour Chandra Mandal

06/09/2026

🚨 জরুরি দৃষ্টি আকর্ষণ: ভূতনীতে বন্যার মাঝে বিষাক্ত সাপের চরম আতঙ্ক! 🚨

চারিদিকে বন্যার জলে প্লাবিত ভূতনীর বিস্তীর্ণ অঞ্চল। জল বাড়ার সাথে সাথে চারিদিকে বিষাক্ত সাপের উপদ্রব মারাত্মকভাবে বেড়ে গেছে। জলবন্দি অবস্থায় সাপের ভয়ে মানুষ দিন-রাত চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। এমতাবস্থায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় কোনো অঘটন ঘটলে রোগীকে দূরের হাসপাতালে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব।
মানুষের জীবন বাঁচাতে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছে আমাদের অনুরোধ:

● উত্তরচণ্ডীপুর বি.পি. হাই স্কুল অথবা পঞ্চায়েত প্রাঙ্গণে দ্রুত একটি অস্থায়ী ক্যাম্প চালু করা হোক।
● সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য উক্ত ক্যাম্পে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম (AVS) এবং প্রাথমিক জীবনদায়ী ওষুধ মজুত রাখা হোক।
● ২৪ ঘণ্টা জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী উপস্থিত রাখা হোক।
কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক।
পোস্টটি বেশি বেশি শেয়ার করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করুন।🙏

Gour Chandra Mandal


Address

Uttar Chandipur
Old Malda
732203

Alerts

Be the first to know and let us send you an email when Bhutni-ভূতনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share