Yuva Union

Yuva Union Social Work

জঙ্গল কেটে ফাকা হয়ে যাচ্ছিল। কিন্তু তবু ও গাছেরা কুড়ালকেই ভোট দিচ্ছিল।কারণ কুড়ালে তো তাদের জাতের কাঠ লাগানো ছিল
26/01/2026

জঙ্গল কেটে ফাকা হয়ে যাচ্ছিল। কিন্তু তবু ও গাছেরা কুড়ালকেই ভোট দিচ্ছিল।কারণ কুড়ালে তো
তাদের জাতের কাঠ লাগানো ছিল

06/12/2025

"সমাজসেবা কেবল পরোপকার নয়, এটি আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্র থেকে মানুষের সাহায্যে এগিয়ে এসে এসেছি। আপনারও উচিত এই মহৎ কাজে অংশীদার হওয়া। আপনার সক্রিয় অংশগ্রহণই আমাদের প্রয়াসকে করবে দৃঢ়। আমাদের মনোবল বাড়াতে, ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন।"

আমাদের সংগঠন সমাজের বিভিন্ন অভাবী এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আছে। আমরা বস্ত্র বিতরণ, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সমাজকল্যাণমূলক কাজগুলি করি। আমাদের উদ্দেশ্য হলো সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনা। আমরা আপনাদের সবার সহযোগিতা চাই যাতে আমরা আরও অনেক লোকের উপকারে আসতে পারি। সমাজই আমাদের সবচেয়ে বড় ধর্ম, আর মানুষের সেবা করাই আমাদের পরম ধর্ম। আমাদের সাথে থাকুন, মানবতার সেবা এগিয়ে নিয়ে চলুন।"

#সমাজসেবা, #মানবসেবা, #একতাইশক্তি, #উন্নতসমাজ, #সামাজিকউন্নয়ন, #পরিবর্তন, #ভলান্টিয়ার

04/12/2025

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। 🙏 যুব ইউনিয়ন সমাজ সেবার পক্ষ থেকে সমাজের অসহায় ও গরীব দুঃখী মানুষের মধ্যে ভালোবাসার প্রতীক হিসেবে নতুন বস্ত্র বিতরণ করা হলো। এই হাসিগুলিই আমাদের প্রেরণা!

আমাদের সংগঠনের প্রধান লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া মানুষগুলিকে সাহায্য করা। আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধভাবে কাজ করলেই একটি সুন্দর সমাজ গড়া সম্ভব।

এই মহৎ কাজকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সমর্থন করুন।

আসুন, আমরা সকলে মিলে এমন মানবিক উদ্যোগকে সমর্থন করি।

আপনার একটি Like শেয়ার বা সমর্থন হয়তো আরও অনেকের মুখে হাসি ফোটাতে সাহায্য করবে।

#সেবাই_ধর্ম #সমাজসেবা #নিঃস্বার্থ_সেবা

“সমালোচনা আমার পথকে বাধা দেয় না, বরং তা আমাকে আরও দৃঢ় ও উন্নতির দিকে ধাবিত করে। যারা সমালোচনা করেন, তাঁদেরই জন্য আমি আমা...
08/11/2025

“সমালোচনা আমার পথকে বাধা দেয় না, বরং তা আমাকে আরও দৃঢ় ও উন্নতির দিকে ধাবিত করে। যারা সমালোচনা করেন, তাঁদেরই জন্য আমি আমার ভুলগুলো সংশোধন করতে পারি, এবং আশা করি ভবিষ্যতেও এই শেখা আমাকে আরও ভালোভাবে মানুষের সেবা করতে সাহায্য করবে। এই যাত্রায়, প্রতিটি চ্যালেঞ্জই আমার শক্তি বৃদ্ধি করে।”

17/10/2025

শুভ উধ্বোধন

16/10/2025

বস্ত্র বিতরণ ও 16 দলীয় ডে নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠান

সবাই কে আমন্ত্রণ রইল মন থেকে
07/10/2025

সবাই কে আমন্ত্রণ রইল মন থেকে

ব্যর্থ সমাজ চিনবেন কিভাবে? ১২ টি লক্ষণ আছে যা দেখে আপনি ব্যর্থ সমাজ চিনতে পারবেন:১. ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান-বিজ্ঞানে জে...
06/10/2025

ব্যর্থ সমাজ চিনবেন কিভাবে? ১২ টি লক্ষণ আছে যা দেখে আপনি ব্যর্থ সমাজ চিনতে পারবেন:

১. ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান-বিজ্ঞানে জেগে ওঠে না, জেগে ওঠে হুজুগে। সেখানে বই পড়া, মুক্তচিন্তা, বিজ্ঞানচর্চার অভ্যাস কম থাকে।

২. ব্যর্থ সমাজে প্রতিটি চিন্তাশীল মানুষের বিপরীতে হাজার হাজার বোকার হদ্দ থাকে এবং প্রতিটি সচেতন শব্দের বিপরীতে থাকে শত শত পচনশীল শব্দ।

৩. ব্যর্থ সমাজে দুর্নীতিবাজদের সবচেয়ে সফল মানুষ হিসেবে গণ্য করা হয়। লোকের চোখে তারাই রোল মডেল।

৪. ব্যর্থ সমাজে অশিক্ষিতরা আপনার ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব নেয়। মানুষ শিক্ষাকে কম, টাকা আর ক্ষমতাকে বেশি মূল্যায়ন করে।

৫. ব্যর্থ সমাজে মানুষ অর্থহীন সস্তা বিনোদনের পিছনে ছোটে। ফলে সস্তা বিনোদন দিয়েও এক শ্রেণীর মানুষ রাতারাতি প্রচুর জনপ্রিয়তা পায়।

৬. ব্যর্থ সমাজে উদ্যোক্তার চেয়ে চাকরিজীবীর দাম বেশি হয়। সেখানে উদ্যোক্তাদের কেউ সম্মান করে না।

৭. ব্যর্থ সমাজে চিন্তাশীল ব্যক্তির মূল্য বা ওজন কেউ বোঝে না। যে কঠিন সত্য বলে বাস্তবতাকে জাগিয়ে তোলার চেষ্টা করে তাকে কেউ গ্রহণ করে না।

৮. ব্যর্থ সমাজে তরুণ প্রজন্মের সামনে মহৎ কোনো লক্ষ্য থাকে না। যুবসমাজ সেখানে শর্টকাটে বড়লোক হবার রাস্তা খোঁজে।

৯. ব্যর্থ সমাজে সংখ্যাগরিষ্ঠ মানুষ হয় নির্বোধ। সমাজের তুচ্ছ বিষয় নিয়ে মানুষ আলোচনায় মেতে থাকে, মূল টপিকগুলো হারিয়ে যায়।

১০. ব্যর্থ সমাজে অর্থহীন তত্ত্ব দিয়ে মানুষকে দিনের পর দিন নেশাগ্রস্ত করে রাখা হয়। লোকজন এই নেশা কাটিয়ে উঠে সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করতে পারে না।

১১. ব্যর্থ সমাজে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে সবার একটি করে মতামত থাকে, কারণ সবাই সেখানে সবজান্তা!

১২. ব্যর্থ সমাজে মানুষ সমস্যার উপর দিয়ে ভেসে বেড়ায়, কিন্তু গভীরে প্রবেশ করতে পারে না। সমস্যা সমাধানের চেয়ে অন্যের ঘাড়ে দোষ চাপাতে সবাই বেশি সিদ্ধহস্ত হয়।

04/10/2025

মানুষের সেবাই হলো, আসল ধর্ম

মানুষ সকল ধর্মের উর্ধে
01/10/2025

মানুষ সকল ধর্মের উর্ধে

Address

Minakhan
North 24 Parganas
743456

Alerts

Be the first to know and let us send you an email when Yuva Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category