SFI Nayagram Pandit Raghunath Murmu Government College Unit

SFI Nayagram Pandit Raghunath Murmu Government College Unit পড়বো লড়ব পাল্টাবো এ দুনিয়া

❤
01/05/2023

নয়াগ্রাম পণ্ডিত রঘুনাথ মূর্মু গভমেন্ট কলেজ।২রা সেপ্টেম্বর হাওড়া থেকে কলেজ স্ট্রিট বা শিয়ালদা থেকে কলেজ স্ট্রীট এসএফআই...
07/09/2022

নয়াগ্রাম পণ্ডিত রঘুনাথ মূর্মু গভমেন্ট কলেজ।

২রা সেপ্টেম্বর হাওড়া থেকে কলেজ স্ট্রিট বা শিয়ালদা থেকে কলেজ স্ট্রীট এসএফআই- এর ছেলেমেয়েদের স্লোগানে মুখরিত হয়েছিল পুরো কলকাতা।

"আমরা কারা
এসএফআই
কলেজ গেটে
এসএফআই
কলেজ ক্যাম্পাসে
এসএফআই"।

5 তারিখ বেলা বারোটা। ঝাড়গ্রাম জেলার বালিগাড়িয়া। এসএফআই নয়াগ্রাম পণ্ডিত রঘুনাথ মূর্মূ গভমেন্ট কলেজ ইউনিটের সদস্যরা কলেজগেটে পৌঁছায় সাধারণ ছাত্র-ছাত্রীদের কিছু দাবি এবং প্রশ্ন নিয়ে। একনজরে দেখে নেওয়া যাক ছাত্র ছাত্রীদের দাবী এবং প্রশ্ন গুলো।
১. বিগত কয়েক বছর ধরে টিএমসিপির তথাকথিত চল্লিশ বছরের ছাত্র নেতারা নবীন বরণের চাঁদা বাবদ সাধারণ ছাত্র-ছাত্রীর থেকে ১০০ টাকা করে নেয়। কিন্তু কলেজ শেষ হয়ে গেলেও নবীনবরণ আর হয় না। এতদিন ছাত্র-ছাত্রী থেকে নেওয়া ১০০ টাকা কাদের পকেটে গেল?
২. কলেজে স্থায়ী অধ্যাপক নেই। স্থায়ী অধ্যাপক নিয়োগ করতে হবে।
৩. কলেজে স্টাডি সার্কেল, সোশ্যাল প্রোগ্রাম হয় না কিন্তু এর পিছনে যে টাকা বরাদ্দ হয় সে টাকাগুলো কাদের পকেটে গেল? স্টাডি সার্কেল ,সোশ্যাল প্রোগ্রাম চালু করতে হবে।
৪. কলেজ হোস্টেল এখনো খোলা হয়নি কেন? যত তাড়াতাড়ি সম্ভব কলেজ হোস্টেল চালু করতে হবে।

এই দাবিগুলো নিয়েই পোস্টার মারতে থাকে এসএফআইয়ের কমরেডরা। পোস্টারিং এর সময় টিএমসিপি বাধা দেওয়ার চেষ্টা করে। এসএফআই এর কমরেডদের পাল্টা প্রতিরোধে ওরা পিছু হটে। ওরা নিজেরা কিছু করতে না পেরে ওদের দলদাস পুলিশকে খবর দেয়। পুলিশের সাথে যথারীতি মিষ্টি বাক্য বিনিময় করে পুলিশকেও ফেরাতে সক্ষম হয় কমরেডরা। পোস্টারিং সম্পন্ন করে কমরেডরা ফিরে আসে।

এই ঘটনার কথা টিএমসিপির ছোট চোর গুলো প্রাক্তন টিএমসিপি নেতা এবং অঞ্চলের নাম করা তোলাবাজ বিশ্বনাথ মাহাতো কে জানায়। বিশ্বনাথ মাহাতো ফোন করে এসএফআই কমরেড ভেঙ্কটেশ প্রীতম মাহাতোকে হুমকি দেয়। সেই মিষ্টি কথোপকথনের অডিও এখানে থাকলো।

২রা সেপ্টেম্বর এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেছিলেন "স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা বাহকদের কোন প্রটেকশন দরকার হয় না"।

এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড প্রতিকুর রহমান বলেছিলেন "এসএফআই কলেজ গেটে, ক্যাম্পাসে যাচ্ছে। কমরেডরা যেনো সাথে একটা করে ডায়েরী নিয়ে যায় যেটাতে ওদের চুরির হিসাব লেখা হবে"।
সেই কথা মত জঙ্গলমহলের কমরেডরা প্রতিটি কলেজের গেটে গেটে পৌঁছে যাচ্ছে। আগামী দিনে বাংলার প্রতিটি কলেজ গেটেও পৌঁছে যাবে SFI এর পতাকা।মনে রাখবেন এটা 2022 এর এসএফআই। এরা পাল্টা দিতে জানে।

SFI ঝাড়গ্রাম জেলার কমরেডদের লাল সেলাম ও সংগ্রামী অভিনন্দন ✊

Address

Baligeria , Nayagram , Jhargram
Nayagram
721159

Website

Alerts

Be the first to know and let us send you an email when SFI Nayagram Pandit Raghunath Murmu Government College Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SFI Nayagram Pandit Raghunath Murmu Government College Unit:

Share