Left Squad

Left Squad Fights for the toiling masses

29/07/2025

গত ২৫শে জুলাই ২০২৫, শুক্রবার, বেলা ১২টায় ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী) নবদ্বীপ এরিয়া কমিটি-র পক্ষ থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতাল সুপার ডাক্তার অনঘ বন্দ্যোপাধ্যায়ের নিকট সাক্ষাৎ করে নবদ্বীপ সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের জন্য ১৩দফা দাবিতে ডেপুটেশন দেয় ও মূল ফটোকের কাছে ঐ দাবীতে বিক্ষোভ সভা করে।।
গতকাল অর্থাৎ, ২৮শে জুলাই ২০২৫, সোমবার, নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতালের বৈঠকে CPI(M)-এর করা বেশকিছু দাবী মেনে সিদ্ধান্ত নিতে বাধ্য হয় নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতাল কর্তৃপক্ষ।
সাধারণ মানুষের দাবীর কিছুটা পূরণ করার জন্য নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতাল সুপার সহ কর্তৃপক্ষকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।।
এই জয় নবদ্বীপ ও সংলগ্ন অঞ্চল তথা নদীয়া জেলা ও পূর্ব বর্ধমান জেলার বিস্তীন্ন অঞ্চলের হাসপাতালে চিকিৎসা করাতে আসা মেহনতি, গরীব ও সাধারণ মানুষের জয়।।✊✊

(সংগৃহীত)

CPIM NADIA
CPIM West Bengal
゚ ゚ #নবদ্বীপ

ভারতের ছাত্র ফেডারেশন(   )-র সর্বভারতীয় প্রাক্তন সাধারণ সম্পাদক, সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সদস্য, সর্ব...
13/05/2025

ভারতের ছাত্র ফেডারেশন( )-র সর্বভারতীয় প্রাক্তন সাধারণ সম্পাদক, সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সদস্য, সর্বভারতীয় শ্রমিকনেতা, রাজ্যসভার প্রাক্তন সাংসদ, চলচ্চিত্র পরিচালক, সুবক্তা কমরেড নেপালদেব ভট্টাচার্য প্রয়াত। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তার মৃত্যুতে গভীর শোকাহত।।
✊ কমরেড নেপালদেব ভট্টাচার্য লাল সেলাম।।✊
✊ কমরেড নেপালদেব ভট্টাচার্য অমর রহে।। ✊

CPIM West Bengal
SFI - Students' Federation of India
SFI West Bengal

CITU West Bengal

আগামী ২০শে এপ্রিল শ্রমজীবীদের ডাকে ব্রিগেড সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে নবদ্বীপ থেকে কৃষ্ণনগর কেন্দ্রীয় পদযাত্রা এগিয়ে ...
17/04/2025

আগামী ২০শে এপ্রিল শ্রমজীবীদের ডাকে ব্রিগেড সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে নবদ্বীপ থেকে কৃষ্ণনগর কেন্দ্রীয় পদযাত্রা এগিয়ে চলেছে কমরেড দেবী বসু ব্রিগেড।।

CPIM NADIA CPIM West Bengal

#নবদ্বীপ

20/12/2024

এসো মোরা মিলি একসাথ,
গাও ইন্টারন্যাশনাল
মিলাবে মানবজাত।।

CPIM NADIA জেলা ২৫তম সম্মেলন মঞ্চ।।
রবীন্দ্র সংস্কৃতি মঞ্চ, নবদ্বীপ।।
১৫ই ডিসেম্বর ২০২৪

18/12/2024

"যারা লাল ঝান্ডা বয়, তারা আমার কেউ হয়।।"
রবীন্দ্রনাথ সরকার
বাড়ি মালদার বুলবুলচন্ডী।।
এসেছেন নবদ্বীপ তার মেয়ের বাড়ি।।
ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী) নদীয়া জেলা ২৫তম সম্মেলন উপলক্ষে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে লাল ঝান্ডা মোড়া দেখে তিনি ভীষণ আপ্লুত।
হেঁটে যেতে যেতে যতগুলো পতাকা খুলে গেছিলো, উনি বেঁধে দিয়েছেন একটা একটা করে সেতুর বামদিকের পুরো টা...
লাল সেলাম কমরেড।। ✊✊

CPIM NADIA
Collected -অভিজিৎ দত্ত

কমরেড মানস সাধুখাঁ...✊    কমরেড মানস সাধুখাঁ নবদ্বীপ এরিয়া তথা নবদ্বীপ পৌরসভার ১৭নং ওয়ার্ডের দণ্ডপানীতলা অঞ্চলের বাসিন্দ...
10/11/2024

কমরেড মানস সাধুখাঁ...✊

কমরেড মানস সাধুখাঁ নবদ্বীপ এরিয়া তথা নবদ্বীপ পৌরসভার ১৭নং ওয়ার্ডের দণ্ডপানীতলা অঞ্চলের বাসিন্দা ও পার্টির সক্রিয় কর্মী। তিনি পারিবারিক অর্থনৈতিক ভাবে দুঃস্থ। সেই কারণে নবদ্বীপ ও রাজ্যে কাজের সন্ধান না পেয়ে বাইরের রাজ্যে পারি দেন পরিযায়ী শ্রমিক হিসাবে। তার স্ত্রী, একপুত্র, পুত্রবধূ ও ৩বছর বয়সী নাতনী নিয়ে তার সংসার। এক কন্যা বিবাহ সূত্রে অন্যত্র। হঠাৎ গত ২৪শে অক্টোবর তার একমাত্র পুত্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।
শেষবারের মতো তার একমাত্র পুত্রের মৃতদেহ চোখে দেখার সাধ্য হয়নি কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকার কারণে। তার পুত্রের মৃতদেহ দাহ হওয়ার পরের দিন তিনি বাড়ি এসে পৌঁছন। তার শোকসন্তপ্ত পরিবারের পাশে ছিলেন এরিয়া ও শাখা স্তরের কমরেডরা।

তার পুত্রের মৃত্যুর দিন দশেক পরে এরিয়া সম্পাদকের বাড়ি গিয়ে কমরেড মানস দা জানতে পারেন নদিয়া জেলা সম্মেলন উপলক্ষে দেওয়াল লেখার কাজ শুরু হয়েছে এইদিন সকাল থেকে। জানামাত্রই কমরেড মানস দা আমার মোবাইলে ফোন করে কোন অঞ্চলে দেওয়াল লিখন চলছে জানতে চান এবং মিনিট ১৫-র মধ্যে মনিপুর রাজবাড়ী সংলগ্ন দেওয়াল লেখার স্থানে উপস্থিত হন। এবং রাত ৯টা পর্যন্ত ঐ দিন এবং পরপর ৩দিন দেওয়াল লেখা চলার সময় দায়িত্ব সহ উপস্থিত থেকেছেন এবং তুলি ধরে লেখায় সহযোগিতা করেছেন দেওয়াল লিখন শিল্পীকে।
আরও অনেক কমরেড নবদ্বীপের বিভিন্ন প্রান্তের ঐ ৩দিনের দেওয়াল লিখনে উপস্থিত থেকেছেন ও সহযোগিতা করেছেন। কিন্তু অনেক কমরেড জেনেও পাশ ফিরে চলে গেছেন।
এই ব্যক্তিগত স্বার্থের দুনিয়ায় কমরেড মানস দা'রা দৃষ্টান্ত হয়েই থাকেন। আমি ব্যক্তিগত ভাবে কাউকে বাড়তি অক্সিজেন দেওয়ার জন্য এই লেখা নয়। হয়তো কমরেড মানস দা আমার এই ছোট্ট লেখা সম্পর্কে জানতেও পারবেন না। কারন তিনি স্মার্টফোন চালাতে জানেনও না।
কোনো স্তরের নেতা না হয়েও, একজন পার্টি সদস্য হিসাবে যে পথ আমাদের দেখিয়ে চলেছেন তা অবশ্যই কমিউনিস্ট পার্টি ও তার একনিষ্ট সৈনিকদের পক্ষেই সম্ভব। যে পার্টিতে সেই কবেই বলে গেছেন "কমরেড কাকাবাবু"(কমরেড মুজফফর আহমদ) -"বন্ধুর চেয়ে পার্টি বড়ো"। বাস্তবে প্রয়োগ করে চলেছেন কমরেড মানস সাধুখাঁ রা। কমরেড মানস সাধুখাঁ'রাই সমাজের দৃষ্টান্ত তৈরী করেন ভবিষ্যত প্রজন্মের বামপন্থী পার্টি কর্মী, নেতা, রাজনীতিকদের কাছে। আরও দীর্ঘকাল আমাদের কাছে এভাবেই থাকো কমরেড।
✊ সংগ্রামী অভিনন্দন কমরেড মানস সাধুখাঁ।। ✊
✊ কমরেড মানস সাধুখাঁ লাল সেলাম।। ✊

সংগৃহীত - ✍️ অভিজিৎ দত্ত

CPIM NADIA
CPIM West Bengal

🙏🙏 - : মানবিক আবেদন : -  🙏🙏নাম -সহেলী গুই পিতা -সন্দীপ গুই  ঠিকানা -নবদ্বীপ পৌরসভার অন্তর্গত ১৭নং ওয়ার্ড, চারিচারা পাড়া...
26/05/2024

🙏🙏 - : মানবিক আবেদন : - 🙏🙏
নাম -সহেলী গুই
পিতা -সন্দীপ গুই
ঠিকানা -নবদ্বীপ পৌরসভার অন্তর্গত ১৭নং ওয়ার্ড, চারিচারা পাড়া বাজার রোডের (বাজার সংলগ্ন) বাসিন্দা। বছর ১৪-র সহেলী নবদ্বীপ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। পিতা কর্মসূত্রে একটি ক্লাব ব্যান্ডে ক্যাসিও বাজানোর কাজ করে জীবিকা নির্বাহ করেন।
বছর দেড়েক আগে সহেলীর বাম চোখে টিউমার ধরা পরে এবং ব্যাঙ্গালোর থেকে অপারেশন করে তা ঠিক হয়। গত ২০/২১ দিন আগে নতুন করে বাম চোখে আবার টিউমার দেখা যেতে শুরু করে। এবারে তা আরো ভয়ানক আকার ধারণ করতে থাকে। ব্যাঙ্গালোরের ওই ডাক্তারবাবুর সাথে পরিবার যোগাযোগ করলে সহেলীকে ব্যাঙ্গালোরে নিয়ে যেতে বলেন। গত ২দিন আগে সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবু পুরোপুরি সমাধানের নিশ্চয়তা দিতে পারেননি। এমতাবস্থায় তারা ব্যাঙ্গালোরের মনিপাল হসপিটাল-এ নিয়ে গেলে শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর সেখানকার ডাক্তারবাবু রোগ সম্পূর্ণ নির্মূলের নিশ্চয়তা দিয়েছেন। তাতে প্রায় ১২-১৩ ঘণ্টার অপারেশন বাবদ খরচ ৮ লক্ষ টাকার কাছাকাছি বলে জানান। যা তার পিতামাতার কাছে জোগাড় করা অসম্ভব।
এমতাবস্থায় একমাত্র কন্যার পিতা-মাতা গভীর দুশ্চিন্তায় রয়েছেন। জানি টাকাটা অনেক। তবুও সমাজের সচেতন ও সহৃদয় কয়েকজন ব্যক্তি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবে নবম শ্রেণীতে পাঠরতা পিতামাতার একমাত্র কন্যাকে বাঁচানো সম্ভব হবে।
সহযোগীতার হাত বাড়িয়ে দিতে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন -
মোবাইল নং - 8967363059
ব্যাংক নাম - Bank Of India (Nabadwip Branch)
অ্যাকাউন্ট নং - 390410110001809 (SANDIP GUIN)
আই.এফ.এস.সি কোড - BKID0003904
গুগল পে - 9434809380

((আপনিও সাধ্যমত সহযোগিতা করুন এবং বার্তাটি আরও অনেক সচেতন ও সহৃদয় মানুষের কাছে পৌঁছে দিন দ্রুত।।)) 🙏🙏

30/03/2024

পার্লামেন্টে সাংসদ থাকাকালীন কমরেড অলকেশ দাস -এর বক্তব্য।
নদিয়া জেলার সর্বত্র রেল পরিষেবা কল্যাণী -হরিণঘাটা, শান্তিপুর, কৃষ্ণনগর, নবদ্বীপ আমঘাটা এমনকি রেলওয়ে হকারদের নিরাপত্তার জন্যও সরব ছিলেন।
আপনার কথা সংসদে সোচ্চারে তুলে ধরতে প্রার্থী কমরেড অলকেশ দাস কে জয়ী করুন।।

30/03/2024

পার্লামেন্টে সাংসদ থাকাকালীন কমরেড অলকেশ দাস -এর বক্তব্য।
নদিয়া জেলার সর্বত্র রেল পরিষেবা কল্যাণী -হরিণঘাটা, শান্তিপুর, কৃষ্ণনগর, নবদ্বীপ আমঘাটা এমনকি রেলওয়ে হকারদের নিরাপত্তার জন্যও সরব ছিলেন।
আপনার কথা সংসদে সোচ্চারে তুলে ধরতে প্রার্থী কমরেড অলকেশ দাস কে জয়ী করুন।।

Address

Nabadwip
741302

Website

Alerts

Be the first to know and let us send you an email when Left Squad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share