Banwaribad Maharaja's High School

Banwaribad Maharaja's High School দেড়শত বছর অতিক্রান্ত অন্যতম প্রাচীন উচ্চমাধ্যমিক বিদ্যালয় (বিজ্ঞান, কলা, বানিজ্য, কারিগরি বিভাগ সহ)।

01/02/2026

31.01.2026, শ্রীমন্ত মজুমদার মহাশয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের সহকর্মী শ্রীপর্ণা চক্রবর্তীর নৃত্যের একটি ঝলক। 'ভরা থাক স্মৃতি সুধায় .....'

পুনরায় ক্রীড়াক্ষেত্রে বিদ্যালয়ের সাফল্য। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় (২০২৬) প্রথম স্থানাধিকারীরা যোগ দিয়েছিল ব্লকস্তরীয় ...
31/01/2026

পুনরায় ক্রীড়াক্ষেত্রে বিদ্যালয়ের সাফল্য। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় (২০২৬) প্রথম স্থানাধিকারীরা যোগ দিয়েছিল ব্লকস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতায়। সেখানে অনুর্দ্ধ ১৯ বিভাগে, দশম শ্রেণির আজাহারউদ্দিন সেখ ১০০,২০০ ও ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। অনুর্দ্ধ ১৭ বিভাগে দশম শ্রেণির অনিশ গনাই ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম ও ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই বিভাগে লৌহ বল নিক্ষেপ প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে দশম শ্রেণির দীপ ঘোষ ও মেয়েদের মধ্যে দশম শ্রেণির আর্জিয়া খাতুন বরাবরের মতো প্রথম স্থান অধিকার করেছে। অষ্টম শ্রেণির পূর্ণিমা দাস ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় তৃতীয় ও ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। নবম শ্রেণির কবিতা সর্দার লং জাম্পে তৃতীয় স্থান এবং অনুর্দ্ধ ১৪ বিভাগে ষষ্ঠ শ্রেণির মনসা সর্দার লং জাম্পে তৃতীয় স্থান অধিকার করেছে।

এখান থেকে প্রথম স্থানাধিকারীরা যোগ দেবে মহকুমা স্তরে। বর্তমানে বিদ্যালয়ে স্থায়ী কোনো ক্রীড়া শিক্ষক না থাকা সত্ত্বেও হরিপদবাবুর উদ্যোগ ও ছাত্র - ছাত্রীদের নিয়ে অনুশীলনই যে বিদ্যালয়ের এই সাফল্যের চাবিকাঠি তা মানছে কোমলমতি ছাত্র - ছাত্রীরাই। ভাগ্যিস এখানে কোনো এন জি ও নেই।

কারিগরী বিভাগের শিক্ষক এবং বিদ্যালয়ের সুহৃদ শ্রী শ্রীমন্ত মজুমদার মহাশয় সময়ের নিয়মে আজ অবসর গ্রহণ করলেন। আজ তাঁকে বিদ্যা...
31/01/2026

কারিগরী বিভাগের শিক্ষক এবং বিদ্যালয়ের সুহৃদ শ্রী শ্রীমন্ত মজুমদার মহাশয় সময়ের নিয়মে আজ অবসর গ্রহণ করলেন। আজ তাঁকে বিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হল। প্রধান অতিথি হয়ে এসেছিলেন বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক শ্রী দিনেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রী প্রবীর কুমার ঘোষ মহাশয়ের স্ত্রী সংঘমিত্রা ঘোষ মহাশয়াও অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিদ্যালয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে।

সরস্বতী পুজো (২০২৬) উপলক্ষ্যে মহাভোজ। ছাত্র - ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নিয়মশৃঙ্খলার নিরিখে অদ্বিতীয় এবারের অনুষ...
27/01/2026

সরস্বতী পুজো (২০২৬) উপলক্ষ্যে মহাভোজ। ছাত্র - ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নিয়মশৃঙ্খলার নিরিখে অদ্বিতীয় এবারের অনুষ্ঠান। মেনু ছিল -- বাসন্তী পোলাও, চানা মশলা, আলুর চিপস, সাদা ভাত, মুরগির মাংস, চাটনি, পাপড় ও রসগোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখন্ড মহাত্মাজী বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী সুজিত কুমার মন্ডল মশাই। পারস্পরিক দ্বন্দ্বে দীর্ণ পার্শ্ববর্তী অন্যান্য বিদ্যালয়গুলোর বিপ্রতীপ চিত্র -- টিম বনোয়ারিবাদের মুক্ত বাতাস তাঁকেও স্পর্শ করেছে বৈকী।

সাতাত্তর তম প্রজাতন্ত্র দিবসের সকালে বিদ্যালয়ে উত্তোলিত হল জাতীয় পতাকা।
26/01/2026

সাতাত্তর তম প্রজাতন্ত্র দিবসের সকালে বিদ্যালয়ে উত্তোলিত হল জাতীয় পতাকা।

বিসর্জনের আগে আরতি সমাপন। খই - দই - ফলফলাদি - খেজুর - আমসত্ত্ব ও মন্ডা সহযোগে দধিকর্মা বিতরণ। পুনরায় প্রতীক্ষার শুরু। যা...
24/01/2026

বিসর্জনের আগে আরতি সমাপন। খই - দই - ফলফলাদি - খেজুর - আমসত্ত্ব ও মন্ডা সহযোগে দধিকর্মা বিতরণ। পুনরায় প্রতীক্ষার শুরু। যাওয়ার সময় ছেলেমেয়েদের আকুতি -- আবার এসো মা।

23/01/2026

পুজো পরিক্রমা ২০২৬।

23/01/2026

ঢাকের তালে .....

বিদ্যালয়ে বাগদেবীর আরাধনা -- ২০২৬।
23/01/2026

বিদ্যালয়ে বাগদেবীর আরাধনা -- ২০২৬।

সবে শেষ হয়েছে পৌষ পার্বণ। পিঠে পুলির দিন শেষে শুরু হয়েছে মাঘ। তাতে কী? শীতের আমেজ তো আর শেষ হয়নি। সেই আমেজেই আজ বিদ্যালয়...
21/01/2026

সবে শেষ হয়েছে পৌষ পার্বণ। পিঠে পুলির দিন শেষে শুরু হয়েছে মাঘ। তাতে কী? শীতের আমেজ তো আর শেষ হয়নি। সেই আমেজেই আজ বিদ্যালয়ের দ্বিপ্রাহরিক আহারে ভাজা পিঠেের সাথে নলেন গুড়ের পায়েস। আহা! কী আনন্দ আকাশে বাতাসে।

সবারে করি আহ্বান ----
17/01/2026

সবারে করি আহ্বান ----

Address

P. O//Banwaribad Raj, P. S//Salar, Pin/-
Murshidabad
713123

Telephone

+917797167291

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banwaribad Maharaja's High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Banwaribad Maharaja's High School:

Share