19/07/2026
অঙ্গীকার পরিবারের পক্ষ থেকে আজ আমরা এক অন্যরকম জন্মদিন উদযাপন করলাম।
আজ ছোট্ট #ঈশানভী_বিশ্বাস-এর জন্মদিন উপলক্ষে তার বাবা রাহুল বিশ্বাস ও মা মধুমিতা দে-এর উদ্যোগে এই বিশেষ দিনটি আমরা অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার সৌভাগ্য পেলাম।
প্রায় ৩৫ জন শিশু ও বয়স্ক মানুষের সঙ্গে আমরা মধ্যাহ্নভোজের আনন্দ ভাগ করে নিয়েছি। জন্মদিনের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ অন্যের মুখে হাসি ফোটায়।
ভগবানের কাছে আমাদের আন্তরিক প্রার্থনা—তিনি যেন ঈশানভী, তার বাবা-মা এবং তাদের পুরো পরিবারকে সুস্থ, সুখী ও শান্তিতে রাখেন। তাদের এই সুন্দর মানবিক উদ্যোগ যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে এবং তারা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা পান।
অঙ্গীকার পরিবার সবসময় মানবতার সেবায় এবং অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।
আজকের মধ্যাহ্নভোজের মেনু :
• ভাত
• ডাল
• আলুর তরকারি
• চিকেন
• চাটনি
• পাপড়
• মিষ্টি
স্থান : হাজারদুয়ারি নিকট