Memari Police Station

Memari Police Station Its an Govt Organization under Home Dept. WB

25/10/2025
23/10/2025
জমিদার বাড়ির কালীপুজোয় নাটকীয় মোড়: মেমারি পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যেই উদ্ধার হল হারিয়ে যাওয়া অলংকার। গতকা...
21/10/2025

জমিদার বাড়ির কালীপুজোয় নাটকীয় মোড়: মেমারি পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যেই উদ্ধার হল হারিয়ে যাওয়া অলংকার। গতকাল মধ্যরাতে, যখন ঘড়ির কাঁটা বারোটা ত্রিশের ঘর ছুঁয়েছে, সেই মাহেন্দ্রক্ষণে খবর এল মেমারি থানার অন্তর্গত দলুইবাজার গ্রামের "জমিদার ব্যানার্জি বাড়ির মা কালী পূজার" মণ্ডপ থেকে প্রায় দশ ভরি ওজনের স্বর্ণালঙ্কার চুরি হয়েছে! পূজার রেশ কাটতে না কাটতেই এই দুঃসংবাদে যেন গোটা অঞ্চলে এক শীতল নিস্তব্ধতা নেমে এলো। খবর আসার সাথে সাথেই মেমারি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় , আইসি পালসিট, ওসি মেমারি, সি আই বি এবং ডিএসপি মেমরির নেতৃত্বে। জমিদারবাড়ির দেউড়িতে তখন শোক আর সন্দেহের এক মিশ্র পরিবেশ। তদন্তের গভীরে যেতেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এক সন্দেহভাজন যুবকের নাম উঠে আসে— দেবজ্যোতি চৌধুরী (৩২), যিনি কিনা বর্ধমানের খোশবাগানের বাসিন্দা এবং এই বাড়িরই একজন শরিকের বিশেষ বন্ধু। কিন্তু সে ততক্ষণে এলাকা ছেড়েছে। এরপরেই অত্যন্ত দক্ষতা ও সতর্কতার সাথে সেই ‘সন্দিগ্ধ’ যুবককে দ্রুত থানায় আনা হয়। এরপর দীর্ঘ জেরায় যুবকটি — স্বীকার করে তার অপরাধ। নিছক লোভের বশে সে পবিত্র দেবী মূর্তির গহনা হাতিয়েছিল। তার জবানবন্দির পরই উদ্ধার হলো চুরি যাওয়া সমস্ত মহামূল্যবান অলঙ্কার। অপরাধীকে আজকেই বর্ধমান কোর্টে পেশ করা হচ্ছে। এ যেন এক নাটকীয় যবনিকা পতন, অপরাধী ধরা পড়ল এবং মা ফিরে পেলেন তাঁর হারানো বিভূষণ। পূর্ব বর্ধমান জেলা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় কালী পূজার পূণ্য লগ্নে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা হল।


West Bengal Police Purba Bardhaman District Police

অবৈধ শব্দবাজির বিরুদ্ধে মেমারী থানার অভিযান অব্যাহত, রসুলপুর ও মালঞ্চ থেকে গ্রেপ্তার ২, বাজেয়াপ্ত প্রচুর শব্দবাজি
20/10/2025

অবৈধ শব্দবাজির বিরুদ্ধে মেমারী থানার অভিযান অব্যাহত, রসুলপুর ও মালঞ্চ থেকে গ্রেপ্তার ২, বাজেয়াপ্ত প্রচুর শব্দবাজি

শুভ কালীপূজার সবাইকে শুভেচ্ছা জানাই...
20/10/2025

শুভ কালীপূজার সবাইকে শুভেচ্ছা জানাই...

আগামী ২২/১০/২০২৫, স্থান - মেমারী থানা প্রাঙ্গন সবাইকে করি আমন্ত্রণ 🙏
19/10/2025

আগামী ২২/১০/২০২৫, স্থান - মেমারী থানা প্রাঙ্গন
সবাইকে করি আমন্ত্রণ 🙏

অবৈধ শব্দ বাজির বিরুদ্ধে মেমারী থানার অভিযান অব্যাহত, বাজেয়াপ্ত বিপুল পরিমান বাজি, গ্রেপ্তার ১, সাতগাছিয়া বাজার এলাকায়।।
19/10/2025

অবৈধ শব্দ বাজির বিরুদ্ধে মেমারী থানার অভিযান অব্যাহত, বাজেয়াপ্ত বিপুল পরিমান বাজি, গ্রেপ্তার ১, সাতগাছিয়া বাজার এলাকায়।।

অবৈধ শব্দবাজীর বিরুদ্ধে মেমারী থানার অভিযান, বাজেয়াপ্ত বিপুল পরিমান শব্দবাজি, গ্রেপ্তার ১Purba Bardhaman District Police...
16/10/2025

অবৈধ শব্দবাজীর বিরুদ্ধে মেমারী থানার অভিযান, বাজেয়াপ্ত বিপুল পরিমান শব্দবাজি, গ্রেপ্তার ১

Purba Bardhaman District Police
West Bengal Police

16/10/2025

অবৈধ চোলাই মদের বিরুদ্ধে মেমারী থানার ও আবগারি দপ্তরের যৌথ অভিযান মেমারী থানা অন্তর্গত ভৈটা, পালসিট এলাকায়।

Purba Bardhaman District Police
West Bengal Police

গতসন্ধ্যায় মেমারী থানা অন্তর্গত বনগ্রাম আশ্রম এলাকায় একটি ১৫ বছরের ছেলেকে উদ্দেশ্যহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয়...
16/10/2025

গতসন্ধ্যায় মেমারী থানা অন্তর্গত বনগ্রাম আশ্রম এলাকায় একটি ১৫ বছরের ছেলেকে উদ্দেশ্যহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকমারফত খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করি। অনেক চেষ্টা করেও তার কাছ থেকে নাম ঠিকানা উদ্ধার করা না গেলে আমরা তাকে CWC সহায়তাই রোশনি শেল্টার ফর হোম (আউশগ্রাম) এ স্থানন্তরিত করা হয় তার সঠিক চিকিৎসা ও বাসস্থানের জন্য। আমরা চেষ্টা করে যাচ্ছি সম্পূর্ণ সুস্থ করে ছেলেটিকে যাতে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া যায়।

Recovered within 3 Hrs. 👏🏼
15/10/2025

Recovered within 3 Hrs. 👏🏼

15/10/2025

Accused is behind the BAR 🚫

Address

Near Chakdighi, Beside GT Road
Memari
713146

Website

Alerts

Be the first to know and let us send you an email when Memari Police Station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share