The Young Minds

The Young Minds GOVT.REGISTRATION NO : S0040000 OF 2023-24

মানুষের প্রথম ধৰ্ম হওয়া উচিত মানব ধৰ্ম। একজন মানুষ হয়ে অপর মানুষের পাশে দাঁড়ানোই হলো মানব জাতীর শ্রেষ্ঠ নিদর্শন। এইরকম এক চিন্তা ভাবনাকে সামনে রেখেই আমাদের পথ চলা শুরু হয়েছে মানুষের স্বার্থে। মূলত সমাজসেবামূলক কাজ করাই হলো আমাদের প্রধান লক্ষ্য। কারন আমরা দেখেছি ভরতবর্ষের মতো তৃতীয়বিশ্বের উন্নয়নশীল দেশে অশিক্ষা, দারিদ্রতা, ধৰ্ম ও জাতিবিদ্বেষ ভীষণভাবে ছড়িয়ে আছে। সমাজের অবদমিত, অবহেলিত ও দারিদ্রসীমা

র নিচে বসবাসকারী অনেক মানুষ এখনো ঠিকমত খেতে পারছে না, তাদের সন্তানদের ঠিকমত শিক্ষা ও বস্ত্র অর্থের অভাবে দিতে পারেননা। আমাদের দেশে প্রাথমিক শিক্ষার মান খুবই খারাপ অবস্থায় রয়েছে। এরফলে সমাজের শিশুদের মধ্যে নৈতিকতাবোধ, আদর্শ ও একনিষ্টতা হারিয়ে যাচ্ছে । ফলে ভবিষ্যতে এর পরিণতি খুবই খারাপ হতে পারে। তাই আমরা সেইমত সাধারণ গরিব মানুষের পাশে দাঁড়াতে চাই এবং যুব সমাজের সবরকম সমস্যা সমাধনে আমরা চেষ্টা চালিয়ে যাব।

মেখলিগঞ্জ কলেজের NSS ইউনিটের উদ্যোগে আয়োজিত সাতদিনব্যাপী বিশেষ ক্যাম্প “Youth Engagement for Community Health, Wellness,...
30/03/2026

মেখলিগঞ্জ কলেজের NSS ইউনিটের উদ্যোগে আয়োজিত সাতদিনব্যাপী বিশেষ ক্যাম্প “Youth Engagement for Community Health, Wellness, and Sustainability”-এর তৃতীয় দিনে, আমাদের The Young Minds এবং FBC-এর তত্ত্বাবধানে একটি গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হয়।
আজকের মূল থিম ছিল — “Healthy Youth for Healthy India”
এবং আলোচ্য বিষয় — “Say No to Drugs, Alcohol & To***co – Choose Health, Choose Life”
উক্ত অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন ডা. তাপস কুমার দাস (সুপার, মেখলিগঞ্জ SD হাসপাতাল)।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক ও The Young Minds NGO-র সদস্য শ্রী দীপঙ্কর সরকার, FBC-এর পক্ষ থেকে শ্রী তন্ময় সেন গুপ্ত এবং The Young Minds (NGO)-এর সভাপতি শ্রী রাজেশ বসাক।
পরিশেষে, মেখলিগঞ্জ কলেজ এবং NSS ইউনিট টিমকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য।
আসুন, মাদকমুক্ত সুস্থ যুব সমাজ গড়ে তুলি — সুস্থ যুবকই গড়বে সুস্থ ভারত।

আজ ভারতবাসীর জন্য এক গর্বের দিন। দুর্দান্ত লড়াই, অসাধারণ দলগত পারফরম্যান্স এবং অদম্য মনোবলের মাধ্যমে আবারও বিশ্বমঞ্চে ন...
08/03/2026

আজ ভারতবাসীর জন্য এক গর্বের দিন। দুর্দান্ত লড়াই, অসাধারণ দলগত পারফরম্যান্স এবং অদম্য মনোবলের মাধ্যমে আবারও বিশ্বমঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল India national cricket team।
ICC Men's T20 World Cup জয় করে টিম ইন্ডিয়া কোটি কোটি ভারতবাসীর মুখে হাসি ফোটাল এবং দেশের নাম উজ্জ্বল করল বিশ্ব ক্রিকেটের দরবারে।
এই ঐতিহাসিক জয়ের জন্য ভারতীয় দলের সকল খেলোয়াড় ও সাপোর্ট স্টাফকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
জয় হিন্দ।

মানবতার সেবায় আবারও এগিয়ে এলো The Young Minds  পরিবার।জলপাইগুড়ির Teesta Nursing Home-এ ভর্তি এক রোগীর জরুরি রক্তের প্রয়ো...
08/03/2026

মানবতার সেবায় আবারও এগিয়ে এলো The Young Minds পরিবার।
জলপাইগুড়ির Teesta Nursing Home-এ ভর্তি এক রোগীর জরুরি রক্তের প্রয়োজন হলে আমাদের সংগঠনের সদস্য বিবেক বসাক স্বেচ্ছায় এগিয়ে এসে রক্তদান করেন। তাঁর এই মানবিক উদ্যোগ একজন অসহায় রোগীর চিকিৎসায় বড় সহায়তা করল।
আমরা তাঁর এই মহান উদ্যোগকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।
মানবতার সেবায় সবসময় পাশে আছে The Young Minds।
রক্তদান – মহৎ দান, জীবন বাঁচানোর অন্যতম উপায়।

মেখলীগঞ্জে ভর্তি এক গর্ভবতী মায়ের মাত্রিকালীন সময়ে সৃষ্ট জরুরি রক্তের সংকট মোকাবিলায় আজ মাথাভাঙ্গা গিয়ে আমাদের সংগঠন The...
24/02/2026

মেখলীগঞ্জে ভর্তি এক গর্ভবতী মায়ের মাত্রিকালীন সময়ে সৃষ্ট জরুরি রক্তের সংকট মোকাবিলায় আজ মাথাভাঙ্গা গিয়ে আমাদের সংগঠন The Young Minds -এর সদস্যা সুদিপা বিশ্বাস স্বেচ্ছায় রক্তদান করেছেন।
হঠাৎ রক্তের প্রয়োজন দেখা দেওয়ায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হয় এবং মানবিক দায়িত্ববোধ থেকে সুদিপা বিশ্বাস রক্তদান করে মা ও অনাগত সন্তানের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তাঁর এই মহৎ ও দায়িত্বশীল উদ্যোগের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
The Young Minds — মানবতার সেবায় সদা অঙ্গীকারবদ্ধ।

আজকের স্বেচ্ছায় রক্তদান শিবির সফলভাবে সম্পন্ন হয়েছে।চ্যাংড়াবান্ধা বিবেকানন্দ স্পোর্টিং এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন-এর এই ...
24/02/2026

আজকের স্বেচ্ছায় রক্তদান শিবির সফলভাবে সম্পন্ন হয়েছে।
চ্যাংড়াবান্ধা বিবেকানন্দ স্পোর্টিং এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন-এর এই মহৎ উদ্যোগে যারা রক্তদান করেছেন, উপস্থিত থেকে সহযোগিতা করেছেন এবং বিভিন্নভাবে পাশে ছিলেন—সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।
বিশেষভাবে গর্বের বিষয়, The Young Minds -এর সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
রক্তদাতাদের এই মানবিক উদ্যোগ অনেকের জীবনে নতুন আশার আলো জ্বালাবে।
রক্তদান মহৎ দান — রক্তদানই জীবন দান।
ধন্যবাদ সবাইকে

আজ Mathabhanga মহকুমা হাসপাতালে গ্রীষ্মকালীন সময়ে ব্লাড ব্যাংকের রক্তসংকট মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠ...
23/02/2026

আজ Mathabhanga মহকুমা হাসপাতালে গ্রীষ্মকালীন সময়ে ব্লাড ব্যাংকের রক্তসংকট মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট Dr. Masud Hasan।
ব্লাড ব্যাংকের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং নিয়মিত রক্তদান শিবির আয়োজন ও জরুরি ডোনার তালিকা প্রস্তুত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
The Young Minds-এর পক্ষ থেকে উপস্থিত থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
মানবতার স্বার্থে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানাই।

13/02/2026

আমাদের “The Young Minds” পরিবারের আজ ১,০০০ সদস্য পূর্ণ হলো।
আপনাদের ভালোবাসা, সমর্থন ও বিশ্বাসই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।
এই পথচলায় যারা পাশে ছিলেন, আছেন এবং থাকবেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
আগামী দিনে আরও বড় পরিসরে সামাজিক কাজ ও মানবিক উদ্যোগ নিয়ে আমরা আপনাদের সঙ্গে থাকবো।
ধন্যবাদ সবাইকে ❤️

I've just reached 1K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one ...
13/02/2026

I've just reached 1K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉
The Young Minds

13/02/2026

উচ্চমাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে আজ চ্যাংড়াবান্ধা হাই স্কুলে The Young Minds NGO-র উদ্যোগে পরীক্ষার্থীদের জন্য জল, কলম ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
পরীক্ষার প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, সমাজের শক্তি একতায়—আর সেই একতার মাধ্যমেই এই ধরনের উদ্যোগ সফল হয়।
এই কর্মসূচিতে উপস্থিত থেকে ও বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।
The Young Minds NGO আগামীতেও মানবিক উদ্যোগ নিয়ে সমাজের পাশে থাকবে।

আজ উচ্চমাধ্যমিক পরীক্ষা উপলক্ষে The Young Minds NGO-এর উদ্যোগে চৌরাঙ্গি হাই স্কুলে পরীক্ষার্থীদের মধ্যে জল, কলম ও চকলেট ...
12/02/2026

আজ উচ্চমাধ্যমিক পরীক্ষা উপলক্ষে The Young Minds NGO-এর উদ্যোগে চৌরাঙ্গি হাই স্কুলে পরীক্ষার্থীদের মধ্যে জল, কলম ও চকলেট বিতরণ করা হলো।
পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ দিনে ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়ে সামান্য হলেও সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত। আমাদের এই ছোট্ট প্রচেষ্টা পরীক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পেরেছে—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
এই কর্মসূচি সফল করতে যাঁরা সময়, শ্রম ও সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন, তাঁদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই এই মানবিক উদ্যোগ সফল হয়েছে।
The Young Minds NGO সবসময় সমাজের পাশে ছিল, আছে এবং থাকবে।

ভোটবাড়ি নিবাসী খেলনা সিংহ দীর্ঘদিন ধরে রক্তস্বল্পতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মেখলীগঞ্জ মহকুমা হাসপাত...
07/02/2026

ভোটবাড়ি নিবাসী খেলনা সিংহ দীর্ঘদিন ধরে রক্তস্বল্পতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মেখলীগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন দেখা দেয়।
এই খবরটি The Young Minds NGO-র কাছে পৌঁছানো মাত্রই মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নেওয়া হয়। NGO-র সক্রিয় সদস্য সৌরভ বসাক এবং কমল সিংহ স্বেচ্ছায় এগিয়ে এসে রক্তদান করেন।
প্রথমে মাথাভাঙ্গা ব্লাড ব্যাংক-এ যোগাযোগ করা হলে সেখানে প্রয়োজনীয় রক্ত মজুত না থাকায়, নিয়ম মেনে সেখান থেকে রিকুইজিশন স্থানান্তর করে St. Jonson Blood Bank, কোচবিহার থেকে রক্ত সংগ্রহ করা হয়। সংগৃহীত রক্ত সফলভাবে রোগীর শরীরে প্রয়োগ করা হয়।
বর্তমানে খেলনা সিংহের শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল বলে জানা গেছে।
The Young Minds NGO আবারও প্রমাণ করল—মানবিকতার ডাক এলে তারা কখনো পিছিয়ে থাকে না। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।

আজ বিশ্ব ক্যান্সার দিবস।সচেতনতা, সহানুভূতি আর একসাথে লড়াই—এই হোক আমাদের অঙ্গীকার।একসাথে আমরা পারি সুস্থ ও সুন্দর ভবিষ্য...
03/02/2026

আজ বিশ্ব ক্যান্সার দিবস।
সচেতনতা, সহানুভূতি আর একসাথে লড়াই—এই হোক আমাদের অঙ্গীকার।
একসাথে আমরা পারি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে।
— The Young Minds NGO

Address

147 Bhotbari
Mekhliganj
735301

Alerts

Be the first to know and let us send you an email when The Young Minds posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share