West Bengal Noori Foundation

West Bengal Noori Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from West Bengal Noori Foundation, Social service, Mamudpur, Keshpur, Paschim Medinipur, Medinipur.

15/06/2026


14/06/2026
সদস্য হতে যোগাযোগ করুন +918967755461
14/06/2026

সদস্য হতে যোগাযোগ করুন +918967755461

💠 West Bengal Noori Foundation 💠 একটি অরাজনৈতিক, সমাজসেবামূলক ও মানবকল্যাণমূলক সংগঠন। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা কিংবা সম্প্...
13/06/2026

💠 West Bengal Noori Foundation 💠

একটি অরাজনৈতিক, সমাজসেবামূলক ও মানবকল্যাণমূলক সংগঠন। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা কিংবা সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। মানবসেবাকে মহান আদর্শ হিসেবে গ্রহণ করে আমরা অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে চলেছি। আমাদের অন্যতম লক্ষ্য হলো সমাজের অসহায় ও আর্থিকভাবে দুর্বল শিশুদের শিক্ষা ও পড়াশোনার দায়িত্ব গ্রহণ করা, যাতে কোনো সন্তান শুধুমাত্র অর্থের অভাবে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।

আমরা বিশ্বাস করি, শিক্ষাই একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনের মূল ভিত্তি। আপনাদের আন্তরিক অনুদান, সহযোগিতা ও সদস্যপদ গ্রহণের মাধ্যমে এই মহৎ উদ্যোগকে আরও শক্তিশালী করা সম্ভব। আপনাদের সামান্য সাহায্য একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে, একটি শিশুর শিক্ষার পথ সুগম করতে পারে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

আসুন, আমরা সবাই West Bengal Noori Foundation- এর সদস্য হই এবং মানবসেবার এই মহৎ কাজে অংশগ্রহণ করি। আপনার সহযোগিতাই আমাদের শক্তি, আপনার অবদানই পারে অসহায় মানুষের জীবনে আশার আলো জ্বালাতে।

মানবতার সেবায়, মানুষের কল্যাণে — West Bengal Noori Foundation।
"আপনার অনুদান, কারো জীবনের নতুন স্বপ্ন।"
Contact- +918967755461

27/05/2026

🌹 ঈদুল আযহার নামাজ পড়ার নিয়ম 🌹

ঈদুল আযহার নামাজ অতিরিক্ত ছয়টি তাকবিরসহ দুই রাকাত ওয়াজিব নামাজ, যা জামাতে আদায় করা হয়। ঈদের নামাজের আগে কোনো আজান বা ইকামত থাকে না। নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং এরপর কোরবানি দেওয়া সুন্নত।

সর্বপ্রথম নিয়ত করবেন আরবি পারলে আরবিতে অথবা বাংলায় নিয়ত করবেন।

💠 আরবী নিয়ত-
"নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লাহে তায়ালা রাকয়াতাই সালাতিল ঈদিল আজহা, মায়া সিত্তাতিত তাকবীরাতে, ওয়াজিবুল্লাহি তায়ালা (ইকতিদাইতু বিহাজাল ইমাম) মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাহ, আল্লাহু আকবার।

💠 বাংলায় নিয়ত-
"আমি কেবলামুখী হয়ে ঈদুল আযহার দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবিরের সাথে এই ইমামের পেছনে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার।

🟢 নামাজের নিয়ম-

✅ ১. প্রথম রাকাত- তাকবীরে তাহরিমা (আল্লাহু আকবার) বলে হাত বাঁধুন এবং সানা পড়ুন এরপর ইমামের সাথে অতিরিক্ত তিনবার ‘আল্লাহু আকবার’ বলে কান পর্যন্ত হাত ওঠান এবং ছেড়ে দিন, তবে তৃতীয় তাকবিরের পর হাত বাঁধতে হবে এরপর ইমাম সূরা ফাতিহা ও অন্য সূরা পড়বেন এবং যথারীতি রুকু-সিজদা সম্পন্ন করবেন।

✅ ২. দ্বিতীয় রাকাত- দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সূরা মিলানোর পর অতিরিক্ত তিনবার ‘আল্লাহু আকবার’ বলুন এবং প্রতিবার হাত ছেড়ে দিন। চতুর্থবার ‘আল্লাহু আকবার’ বলে রুকুতে যান এরপর ইমামের সাথে রুকু, সিজদা, তাশাহুদ, দরুদে ইব্রাহিম ও দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ করুন

এরপর উচ্চ আওয়াজে তাকবিরে তাশরীফ পড়তে থাকুন

💠 তাকবিরে তাশরীক-
আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ্

সর্বশেষে খুব মন দিয়ে ইমাম সাহেবের খুতবা পড়া শুনুন।

"দারুল উলুম ফাইজানে হাবিব" মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক 🌹

02/04/2026

দারুল উলুম ফাইজানে হাবিব মাদ্রাসা ও মামুদপুর খানকাহ্ শরীফের পক্ষ হতে জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে উক্ত উরুষ মোবারকে আমন্ত্রণ জানাই 🌹

Address

Mamudpur, Keshpur, Paschim Medinipur
Medinipur
721150

Website

Alerts

Be the first to know and let us send you an email when West Bengal Noori Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category