বন্ধু - Friend Foundation

বন্ধু - Friend Foundation এটি কোনো Registered organisation নয় । এটি একটি আরাজনৈতিক এবং ধর্ম নিরপেক্ষ সংস্থা ।
For more details you may visit our website .

বন্ধু - Friend Foundation " এর পক্ষ থেকে প্রতিবছরের মতো এই বছরও দূর্গা পূজা উপলক্ষে, ঝাঁকরা সার্বজনীন পূজা কমিটির আহ্বান...
29/09/2025

বন্ধু - Friend Foundation " এর পক্ষ থেকে প্রতিবছরের মতো এই বছরও দূর্গা পূজা উপলক্ষে, ঝাঁকরা সার্বজনীন পূজা কমিটির আহ্বানে, প্রায় 52 জন বাচ্চাদের মধ্যে নতুন বস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে। এই উদ্যোগ কে সফল করতে যারা আমাদের সহায়তা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ । ধন্যবাদ " বন্ধু - Friend Foundation " এর সাথে যুক্ত সেই সমস্ত সাথীদের যাদের সুচিন্তার সফল প্রয়াসে এই সমস্ত বাচ্চাদের মুখে হাসি ফুটলো ।

সকলেই সুস্থ থাকুন , ভালো থাকুন আর এভাবেই মানব সেবায় নিযুক্ত থাকুন ।
শুভ মহাষষ্ঠী। 🪷 সকলকে জানায় শুভ শারদীয়া 🙏🙏

Friend Foundation 2024
03/10/2024

Friend Foundation 2024

" বন্ধু - Friend Foundation " এর পক্ষ থেকে প্রতিবছরের মতো এই বছরও দূর্গা পূজা উপলক্ষে প্রায় 102 জন বাচ্চাদের মধ্যে নতুন...
25/09/2022

" বন্ধু - Friend Foundation " এর পক্ষ থেকে প্রতিবছরের মতো এই বছরও দূর্গা পূজা উপলক্ষে প্রায় 102 জন বাচ্চাদের মধ্যে নতুন বস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে । এই উদ্যোগ কে সফল করতে যারা আমাদের সহায়তা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ । আশা করি আপনারা ভবিষ্যতেও এইভাবেই আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরো ভালো ভাবে কাজ করে এগিয়ে যেতে পারি । ধন্যবাদ " বন্ধু - Friend Foundation " এর সাথে যুক্ত সেই সমস্ত সাথীদের যাদের সুচিন্তার সফল প্রয়াসে এই সমস্ত বাচ্চাদের মুখে হাসি ফুটলো ।

সকলেই সুস্থ থাকুন , ভালো থাকুন আর এভাবেই মানব সেবায় নিযুক্ত থাকুন ।

শুভ শারদীয়া 🙏🙏

আমাদের সংগঠন,  বন্ধু-Friend Foundation  এর তরফ থেকে, বিগত বছরগুলির মতো এই বছরও শারদীয়া উপলক্ষে কিছু দুঃস্থ ও অসহায় মানু...
26/08/2022

আমাদের সংগঠন, বন্ধু-Friend Foundation এর তরফ থেকে, বিগত বছরগুলির মতো এই বছরও শারদীয়া উপলক্ষে কিছু দুঃস্থ ও অসহায় মানুষদের নতুন বস্ত্র তুলে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি । আমাদের এই কর্মসূচীতে আপনাদের সহযোগীতা একান্তভাবে কাম্য।
এই উদ্দেশ্য, যথাসাধ্য সাহায্য করার জন্য এগিয়ে আসার নিবেদন রইল। আপনাদের সহযোগীতা ও আমাদের প্রচেষ্টায় এই কর্মসূচি সফল হবেই এই আশা রাখি ।

আমাদের Group " বন্ধু-Friend Foundation" -এর পক্ষ থেকে, নতুন বছরে যে শীতবস্ত্র বিতরণের সংকল্প করেছিলাম (দুঃস্থ বিধবা মহিল...
08/01/2022

আমাদের Group " বন্ধু-Friend Foundation" -এর পক্ষ থেকে, নতুন বছরে যে শীতবস্ত্র বিতরণের সংকল্প করেছিলাম (দুঃস্থ বিধবা মহিলাদের জন্য) আজ, 08.01.2022 তারিখে,তা সম্পূর্ণ করা সম্ভব হয়েছে।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাদের পাশে থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দেবার জন্য।
অনেকেই ইচ্ছে থাকলেও হয়তো এই COVID পরিস্থিতির জন্য আসতে পারেননি, তাদেরও অনেক শুভেচ্ছা জানাই।
আপনাদের সহযোগীতাই আমাদের অনুপ্রেরণা।
❤️🙏🏻❤️

শ্রীনগর এলাকার ছাত্র-ছাত্রীদের জন্য নভেম্বর মাস থেকে শুরু হয়েছে  ্রেন্ড_ফাউন্ডেশনের_গ্রন্থাগার  । বই ও সহায়িকা যা প্রয়োজ...
27/12/2021

শ্রীনগর এলাকার ছাত্র-ছাত্রীদের জন্য নভেম্বর মাস থেকে শুরু হয়েছে ্রেন্ড_ফাউন্ডেশনের_গ্রন্থাগার । বই ও সহায়িকা যা প্রয়োজন এখান থেকে নিতে পারেন । মাত্র ৪২ টি বই নিয়ে শুরু হয়েছিল পথচলা , আজ বইয়ের সংখ্যা ২০০ এরও বেশি । ইতিমধ্যে অর্ধশতাধিক বই বিভিন্ন ছাত্রছাত্রীরা এখান থেকে সংগ্রহ করেছে । ভবিষ্যতে আপনাদের আশীর্বাদে আরও বেশি সংখ্যক ছাত্র-ছাত্রীদের সুবিধা দিতে পারবো এই আশা রাখি । 🙏🙏

● শ্রীনগর এলাকার ছাত্রছাত্রীদের জন্য শুরু হলো Friend Foundation এর গ্রন্থাগার । বই ও সহায়িকা যা প্রয়োজন WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করুন ।

●যে কোনো প্রয়োজন থাকলে WhatsApp এ জানাতে পারেন , প্রয়োজন ছাড়া ফোন করবেন না🙏 ।
WhatsApp - 8250411672

শ্রীনগর এলাকার ছাত্রছাত্রীদের জন্য শুরু হলো Friend Foundation এর গ্রন্থাগার । এখান থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ব...
22/11/2021

শ্রীনগর এলাকার ছাত্রছাত্রীদের জন্য শুরু হলো Friend Foundation এর গ্রন্থাগার । এখান থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বই ও সহায়িকা যা প্রয়োজন ছাত্রছাত্রীরা নিতে পারে পড়ার জন্য । সমস্ত প্রয়োজনীয় তথ্য নীচের WhatsApp এ যোগাযোগ করলেই পেয়ে যাবেন ।

● এছাড়াও স্টুডেন্টদের জন্য অনলাইনের কাজ , ফর্ম পূরন , স্কলারশিপ অ্যাপ্লিকেশন বিনামূল্যে করে দেওয়া হয়।
● মেদিনীপুর , শ্রীনগর ও রামজীবনপুরে ডাক্তার দেখানোর জন্য ডাক্তারবাবুর চেম্বার , কোথায় বসেন , এই সমস্ত তথ্য জানতে যোগাযোগ করুন ।
WhatsApp - 8250411672

আজ শিলাবতী নদীর পাশে, খামারবেড়িয়া গ্রাম সংলগ্ন অঞ্চলে বন্যা কবলিত মানুষদের পাশে আমরা।আজ সেখানে আমাদের "বন্ধু_Friend Foun...
10/10/2021

আজ শিলাবতী নদীর পাশে, খামারবেড়িয়া গ্রাম সংলগ্ন অঞ্চলে বন্যা কবলিত মানুষদের পাশে আমরা।
আজ সেখানে আমাদের "বন্ধু_Friend Foundation" -এর তরফ থেকে কিছু ত্রাণ/বিতরণী সামগ্রী পৌঁছে দেওয়া হয়। যেমন,
চাল, ডাল, সোয়াবিন, বিস্কুট, সাবান, সার্ফগুঁড়ো, চকোলেট, কিছু মহিলার জন্য, স্যানিটারি প্যাড, কিছু পরিবার এর জন্য ত্রিপল।।
_এই উপলক্ষ্যে, যারা আমাদের পাশে ছিলেন এবং আছেন তাদের জানাই আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা 🙏🏻🙏🏻❤️❤️
এভাবেই পাশে থাকুন, এবং সহযোগীতার হাত বাড়িয়ে দিন।🙏🏻❤️🙏🏻সবাই ভালো থাকুন, শুভঃ শারদীয়া🙏🏻।

প্রতি বছরের মতো এই বছরও আমাদের Group, "বন্ধু_Friend Foundation" এর পক্ষ থেকে, দুর্গাপুজো উপলক্ষ্যে যে নতুন বস্ত্র সামগ্র...
06/10/2021

প্রতি বছরের মতো এই বছরও আমাদের Group, "বন্ধু_Friend Foundation" এর পক্ষ থেকে, দুর্গাপুজো উপলক্ষ্যে যে নতুন বস্ত্র সামগ্রী বিতরনের সংকল্প করেছিলাম, তা আপনাদের সহযোগীতায় আজ শুভঃ মহালয়ার পুণ্যলগ্নে সম্পূর্ণ করা সম্ভব হয়েছে।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য🙏🏻🙏🏻। অনেকেই ইচ্ছে থাকলেও হয়তো এই COVID-19 পরিস্থিতির জন্য আসতে পারেননি, তাদেরও অনেক শুভেচ্ছা জানাই। আপনাদের সহযোগীতাই আমাদের অনুপ্রেরণা। 🙏🏻❤️🙏🏻
সৌজন্যে: বন্ধু_Friend Foundation.

26/09/2021

Address

Srinagar
Medinipur
721101

Alerts

Be the first to know and let us send you an email when বন্ধু - Friend Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category