Govt ITI Midnapore

Govt ITI Midnapore ITI Midnapore is one of the oldest Vocational Training Institute of Government of West Bengal, established in the year 1967 at Rangamati, Medinipur

Govt. I.T.I Midnapore is going to organise Prime Minister National Apprenticeship Mela  (PMNAM) & Prime Minister Interns...
10/09/2026

Govt. I.T.I Midnapore is going to organise Prime Minister National Apprenticeship Mela (PMNAM) & Prime Minister Internship Scheme(PMIS) awareness camp in co-ordination with Debra Thana Sahid Kshudiram Smriti Mahavidyalaya on 14.09.2026 from 10 am onwards. We aspire gracious presence of the aspirants for making it a grand success.

বিগত ১৩ -১৪/০৭/২০২৬  তারিখে জনকল্যাণ শিবিরের আগ্রহী প্রার্থীদের জন্য Govt. ITI Medinipur  এ একটি  NAPS,NATS Registration...
17/07/2026

বিগত ১৩ -১৪/০৭/২০২৬ তারিখে জনকল্যাণ শিবিরের আগ্রহী প্রার্থীদের জন্য Govt. ITI Medinipur এ একটি NAPS,NATS Registration & Orientation Programme আয়োজিত হয়,যেখানে
দুই দিনে মোট ১০৭ জন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ৬৫ জনের Registration ID সফলভাবে তৈরি করা হয় এবং সকলকে প্রোফাইল সম্পূর্ণকরণ ও কোম্পানিতে আবেদন (Company Apply) পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

বিগত ১০/০৭/২০২৬ তারিখে জনকল্যাণ শিবিরের আগ্রহী প্রার্থীদের জন্য Govt. ITI Medinipur  এ একটি PMIS Registration & Orientat...
17/07/2026

বিগত ১০/০৭/২০২৬ তারিখে জনকল্যাণ শিবিরের আগ্রহী প্রার্থীদের জন্য Govt. ITI Medinipur এ একটি PMIS Registration & Orientation Programme আয়োজিত হয় যাতে
মোট ৬৭ জন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ৪৯ জনের PMIS Registration ID সফলভাবে তৈরি করা হয় এবং বাকিদের প্রোফাইল তৈরিতে হাতে-কলমে সহায়তা প্রদান করা হয়।

আজ ২১শে জুন,২০২৬ 'গভর্মেন্ট  আই টি আই, মেদিনীপুর' এ  ১২ তম "আন্তর্জাতিক  যোগ দিবস" এর আয়োজন করা হয় ।অধ্যক্ষ,শিক্ষক ,ছা...
21/06/2026

আজ ২১শে জুন,২০২৬ 'গভর্মেন্ট আই টি আই, মেদিনীপুর' এ ১২ তম "আন্তর্জাতিক যোগ দিবস" এর আয়োজন করা হয় ।অধ্যক্ষ,শিক্ষক ,ছাত্রছাত্রী ছাড়াও ২ জন যোগা ট্রেনার উপস্থিতি ছিলেন ( রাজ্যস্তরের বিচারক ও জাতীয় স্তরে স্থানাধিকারী শ্রী চন্দন দাস ও রাজ্যস্তরে স্থানাধিকারী শ্রী আন্তরিক দাস)।অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ শ্রী সমরেশ সিং মহাশয়। ৪৫ মিনিট সময়ব্যাপী প্রোটোকলের সমস্ত যোগবায়াম ও স্তোত্রপাঠ করেন ২ জন ট্রেনার সহ অধ্যক্ষ,কর্মীবৃন্দ ও ছাত্র ছাত্রীরা। "আন্তর্জাতিক যোগ দিবস" উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মধ্যে একটি পোস্টার প্রতিযোগিতা আয়োজিত হয় ও স্থানাধিকারী ৩জনকে পুরস্কৃত করা হয়। দুই যোগা ট্রেনারদেরও সম্মানিত করেন মাননীয় অধ্যক্ষ মহাশয়।প্রাচীনকাল থেকে চলে আসা যোগার শরীর ও মনের ওপর স্বাস্থকর উপকারী বিভিন্ন দিকের ওপর আলোচনাও এই অনুষ্ঠানে হয় ও আগামীদিনেও সবাইকে যোগ চর্চায় এগিয়ে আসার আবেদন করা হয়।

আজ ২০শে জুন,২০২৬ Govt.ITI Midnapore এ 'পশ্চিমবঙ্গ দিবস' (Paschimbanga Divas)  এর আয়োজন করা হয় ।আই টি আই  এর অধ্যক্ষ,শি...
20/06/2026

আজ ২০শে জুন,২০২৬ Govt.ITI Midnapore এ 'পশ্চিমবঙ্গ দিবস' (Paschimbanga Divas) এর আয়োজন করা হয় ।আই টি আই এর অধ্যক্ষ,শিক্ষক ,ছাত্রছাত্রি ছাড়াও নিকটবর্তী ৭ টি স্কুলের ১/২ জন শিক্ষক- শিক্ষিকা সহ কিছু ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ শ্রী সমরেশ সিং মহাশয়।১৯৪৭ সালের জন্মদিবস থেকে শুরু করে সর্বশেষ ১৯৫৬ সালের রাজ্য পুনর্গঠন,রাজ্যের স্বাধীনতা যোদ্ধাদের,মনীষী,শিল্পকলা,ঐতিহ্য, গৌরবগাঁথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।মাননীয় অধ্যক্ষ শ্রী সমরেশ সিং,স্কুল শিক্ষক শ্রী সঞ্জিত সাহা বক্তব্য রাখেন।পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মধ্যে একটি স্পট কুইজ প্রতিযোগিতা আয়োজিত হয় ও স্কুলের ছাত্রছাত্রী যারা অনুষ্ঠানে এসেছিলো তাদের মধ্যে সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করা হয়।নিকটবর্তী ৭ টি স্কুলের শিক্ষক- শিক্ষিকা সহ কিছু ছাত্রছাত্রীরা ITI এর বিভিন্ন ট্রেডের মেশিনারি সহ কাজকর্ম,মডেল/প্রজেক্ট পরিদর্শন করে টেকনিকাল বিষয়ে আগ্রহী ও আনন্দিত হয়।অধ্যক্ষ সহ প্রশিক্ষকরা বিভিন্ন ট্রেডের পরিদর্শনে সঙ্গে থেকে তাদের বুঝিয়ে দেন।

Govt. ITI Midnapore এর উদ্যোগে ও  CMOH, Paschim Midnapore, Department  of Health & Family Welfare, Govt of W.B এর   সহযো...
18/06/2026

Govt. ITI Midnapore এর উদ্যোগে ও CMOH, Paschim Midnapore, Department of Health & Family Welfare, Govt of W.B এর সহযোগিতায় একটি ' Thalasemia Screening Camp ' এর আয়োজন করা হয় ITI এর কম্পিউটার ল্যাব এ। শিবিরে কলেজের অধ্যক্ষ,শিক্ষক ও ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন । Dr Mandal সহ টীমের 2 জন Technician প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ শ্রী সমরেশ সিং মহাশয়।এছাড়াও বক্তব্য রাখেন ডাক্তার. মন্ডল। শিবিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ১৩/৫ /২০২৬ এর রক্তদাতাসহ মোট ১০২জন থেলাসেমিয়া পরীক্ষা করে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রক্তদাতাদের থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহ করেন। "রক্তদান একটি মহৎ মানবিক দান" যার মাধ্যমে বহু মানুষের জীবন রক্ষা করা সম্ভব ও 'এই বিশ্বকে নবজাতকের বাসযোগ্য করার' অঙ্গিকারের ভাবনায় ভাবিত হয়ে সবাইকে আগামিদিনেও রক্তদানে এগিয়ে আসার অনুরোধ করা হয়।অনুষ্ঠানের শেষে আয়োজকদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীদিনে সুস্থ সমাজ গড়তে এক থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠনে সবার চেতনা জাগ্রত করে এগিয়ে আসার আবেদন জানানো হয়।

আজ 19.05.2026 Technical Education,Training & Skill Development ,Govt Of W.B. আয়োজিত Pradhan Mantri National  Apprentices...
19/05/2026

আজ 19.05.2026 Technical Education,Training & Skill Development ,Govt Of W.B. আয়োজিত Pradhan Mantri National Apprenticeship Mela 2026 Govt ITI Midnapore তে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন ডেপুটি ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং তথা Govt ITI Midnapore এর Principal Sri Samaresh Sing এবং Orientation Programme ( offer Letter) প্রদানের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাননীয় বিধায়ক ড: শঙ্কর গুছাইত,শ্রী মিলন কুমার মন্ডল( Principal, Midnapore Sadar Polytechnic)।উপস্থিত ছিলেন শ্রী অনুপ কুমার মন্ডল( Addl.Director of Employment) ,শ্রী আর্য হালদার ( Principal, Hijli Govt. ITI)প্রমুখ।Creative Engineers, Bright Future Consultancy,IACT Foundation,L&T Limited ,Construction ( M&M) এর হয়ে ২৪জনের হাতে কোম্পানি র অফার লেটার প্রদান করা হয়। মেলায় বিভিন্ন কোম্পানির কাছে ২৩৪ জন অংশগ্রহণ করেন ।মেলায় মোট ১৫ টি কোম্পানির প্রতিনিধি সরাসরি বা Aggregators মাধ্যমে মেলায় অংশগ্রহণ করেন। মেলাকে কেন্দ্র করে ডিপ্লোমা,আই টি আই, VTC, রাজ্য সরকারের অধীনস্ত Short term course থেকে পাস করা সার্টিফিকেট হোল্ডার দের সকাল থেকেই উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।এবার বাইরের রাজ্যের পাশাপাশি কলকাতা কেন্দ্রিক ও জেলার মিলিয়ে Placement দেওয়া মোট ৭টি কোম্পানি আসায় মেলায় আসা ট্রেনিজ দের মধ্যে উৎসাহ দেখা যায়।

Govt. ITI Midnapore  is going to organise Pradhan Mantri National Apprenticeship Mela (PMNAM) on 19.05.2026 at Govt. ITI...
18/05/2026

Govt. ITI Midnapore is going to organise Pradhan Mantri National Apprenticeship Mela (PMNAM) on 19.05.2026 at Govt. ITI Midnapore from 10 am onwards. The willing aspirants are requested to attend the mela to make it a grand succes

১৩.০৫.২০২৬ Govt. ITI Midnapore এর উদ্যোগে ও  Midnapore  Medical College  & Hospital ও Midnapore District Voluntary Blood...
15/05/2026

১৩.০৫.২০২৬ Govt. ITI Midnapore এর উদ্যোগে ও Midnapore Medical College & Hospital ও Midnapore District Voluntary Blood Donors' Forum এর সহযোগিতায় 'স্বেচ্ছায় রক্তদান শিবিরের 'আয়োজন করা হয়। শিবিরে কলেজের অধ্যক্ষ,শিক্ষক ও ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন । ডাক্তার অনাদি কুমার মাইতি সহ মেডিক্যাল টিম ছাড়াও মেদিনীপুর VBDF এর Chairman অসীম ধর সহ প্রবীর কুমার লায়েক, মৃত্যুঞ্জয় সামন্ত, প্রতিমা রানা ও আশিকুল রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ শ্রী সমরেশ সিং মহাশয়।
রক্তদান শিবিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অধ্যক্ষসহ মোট ৬৯ জন রক্তদান করেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রক্তদাতাদের স্বাস্থ্য পরীক্ষা করে নিরাপদভাবে রক্ত সংগ্রহ করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে আগামিদিনে একটি থালাসেমিয়া পরীক্ষা শিবির আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। রক্তদান একটি মহৎ মানবিক কাজ এবং এর মাধ্যমে বহু মানুষের জীবন রক্ষা করা সম্ভব-এই ভাবনায় ভাবিত হয়ে সবাইকে আগামীদিনেও রক্তদানে এগিয়ে আসার অনুরোধ করা হয়।অনুষ্ঠানের শেষে আয়োজকদের পক্ষ থেকে সকল রক্তদাতা ও সহযোগীদের ধন্যবাদ জানানো হয়।

'বিশ্ব থ্যালাসেমিয়া দিবস' ৮ই মে আই টি আই মেদিনীপুর  এর উদ্যোগে এবং 'Midnapore District Voluntary Blood Donors Forum  'এর...
09/05/2026

'বিশ্ব থ্যালাসেমিয়া দিবস' ৮ই মে আই টি আই মেদিনীপুর এর উদ্যোগে এবং 'Midnapore District Voluntary Blood Donors Forum 'এর সহযোগিতায় একটি Awareness Programme অনুষ্ঠিত হয় আই টি আই এ আগামী ১৩/৫/২৬ Blood Donation Camp কে সামনে রেখে।ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে আলোচনা করেন DVBDF এর চেয়ারম্যান শ্রী অসীম ধর, ডেপুটি সেক্রেটারী শ্রী মৃত্যুঞ্জয় সামন্ত, মহিলা ইউনিট সেক্রেটারি শ্রীমতি প্রতিমা রানা,শহর ইউনিট সম্পাদক শ্রী প্রবীর কুমার লায়েক।সবাইকে স্বাগত জানিয়ে আলোচনার সূত্রায়ন করেন আই টি আই এর পক্ষে শ্রী জয়ন্ত ঘটক। উপস্থিত ছিলেন ফোরম্যান গৌতম দুলে ও আশীষ কামিল্যা প্রমুখ। Thalasemiaরোগনির্ণয়,চিকিৎসা,প্রতিরোধের উপায় নিয়ে বক্তারা আলোচনা করেন ও আগামীদিনে এখানে একটি শিবির আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।

Address

Medinipur
721102

Opening Hours

Monday 10am - 5:30am
Tuesday 10am - 5:30am
Wednesday 10am - 5:30am
Thursday 10am - 5:30am
Friday 10am - 5:30am

Alerts

Be the first to know and let us send you an email when Govt ITI Midnapore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share