Purohit Mandoli_Medinipur

Purohit Mandoli_Medinipur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Purohit Mandoli_Medinipur, Public Service, Medinipur.

হে মহামানব ভারত মাতার বীর পুত্র আপনার জন্মদিবসে আপনার চরণে আমার শতকোটি প্রণাম 🙏🙏🙏,,,
12/01/2023

হে মহামানব ভারত মাতার বীর পুত্র আপনার জন্মদিবসে আপনার চরণে আমার শতকোটি প্রণাম 🙏🙏🙏,,,

যেকোনো প্রয়োজনে,,,,
03/12/2022

যেকোনো প্রয়োজনে,,,,

শুভ পঞ্চমীর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ,,
30/09/2022

শুভ পঞ্চমীর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ,,

শ্রী তন্ময় ভট্টাচার্য্য (পুরোহিত)।                                       আসন্ন দূর্গা পূজা ও কালী পূজাতে পুরোহিতের প্রয...
15/07/2022

শ্রী তন্ময় ভট্টাচার্য্য (পুরোহিত)।
আসন্ন দূর্গা পূজা ও কালী পূজাতে পুরোহিতের প্রয়োজন হলে যোগাযোগ করুন
( নিজে ও বিশিষ্ট পুরোহিত মন্ডলী দ্বারা সমস্ত কর্ম করিয়াথাকি )যোগাযোগ ৯৫৪৭৪৬১৮১৬ (9547461816)

গুরু পূর্ণিমা (Guru Purnima) হল একটি বৈদিক প্রথা, যার মধ্য দিয়ে শিষ্য তাঁর গুরুকে শ্রদ্ধাজ্ঞাপন করে থাকেন। আষাঢ় মাসের প...
12/07/2022

গুরু পূর্ণিমা (Guru Purnima) হল একটি বৈদিক প্রথা, যার মধ্য দিয়ে শিষ্য তাঁর গুরুকে শ্রদ্ধাজ্ঞাপন করে থাকেন। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা। হিন্দু ও বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই তিথিতেই মুণি পরাশর ও সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্ম জয়ন্তীও পালন করা হয়। হিন্দু ধর্ম অনুযায়ী, তিনিই চারটি বেদের ব্যাখ্যা করেছেন। বেদ বিভাজনের কৃতিত্ব তাঁকেই দেওয়া হয়েছে। তাই তাঁর নাম বেদব্যাস। ১৮টি পুরাণ ছাড়াও তিনি রচনা করেন মহাভারত (Mahabharat) ও শ্রীমদ্ভাগবত গীতা (Bhagwat Geeta)। এই কারণে গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়।

বৌদ্ধ ধর্ম মতে, বোধিজ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথে প্রথম শিষ্যদের উপদেশ দেন গৌতম বুদ্ধ। হিন্দু পুরাণ মতে, ভগবান শিব বা মহাদেব হলেন আদি গুরু। সপ্তর্ষির সাতজন ঋষি হলেন তাঁর প্রথম শিষ্য - অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গীরা, পুলস্থ্য, মরীচি এবং কেতু (নাম নিয়ে মতভেদ আছে)। শিব এই তিথিতে আদিগুরুতে রূপান্তরিত হন এবং এই সাত ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন। তাই এই তিথিকে গুরু পূর্ণিমা আখ্যা দেওয়া হয়।

গুরু পূর্ণিমার গুরুত্ব

'গুরু' শব্দটি 'গু' এবং 'রু' এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত। 'গু' শব্দের অর্থ 'অন্ধকার' বা 'অজ্ঞতা' এবং 'রু' শব্দের অর্থ 'অন্ধকার দূরীভূত করা'। 'গুরু' শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান তিনিই গুরু। গুরু আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান।

ভারত হল ঋষি-মুনিদের দেশ, যেখানে তাঁদের ঈশ্বরতুল্য বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে, ভক্তদের প্রতি ভগবান রুষ্ট হলে গুরুই রক্ষার পথ দেখাতে পারেন। প্রাচীনকাল থেকেই এই দেশে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে। গুরুর দেখানো পথে চললে, কোনও ব্যক্তি শান্তি, আনন্দ ও মোক্ষ প্রাপ্ত করতে পারেন। তাই গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই পূর্ণিমায় গুরুর পূজার্চনা করলে অক্ষয় আশীর্বাদ মেলে।
✍️ শান্তনু 🙏

মেদিনীপুর শহরে বিপত্তারিনীব্রত পূজার জন্য যোগাযোগ করুন তন্ময় ভট্টাচার্য্য 9547461816১৭ই আষাঢ় শনিবার ও ২০ আষাঢ় মঙ্গলবা...
21/06/2022

মেদিনীপুর শহরে বিপত্তারিনীব্রত পূজার জন্য যোগাযোগ করুন তন্ময় ভট্টাচার্য্য 9547461816
১৭ই আষাঢ় শনিবার ও ২০ আষাঢ় মঙ্গলবার বিপত্তারিণীব্রতঃ

বি-পদ্+ক্কিপ্ +তৃৃৃ+অন্(তারণ)
স্ত্রীয়ামাপে তারিণী।
বিপদ্ হইতে রক্ষাকারী।

আয়োজনঃ
আষাঢ়মাসের শুক্লাতৃতীয়া
হইতে নবমীপর্য্যন্ত যে কোনও তিথিতে শনি বা মঙ্গলবারে এই ব্রত সারাজীবন কর্তব্য।১৩প্রকার যে কোনও ফল
দেবে, ১৩টি পান,১৩টি সুপারী,১৩টি লবঙ্গ,১৩টি ছোট এলাচ,১৩টি বড় এলাচ,১৩টি পিষ্টকও পায়স দিয়ে ডালা করে দিতে হয়,১৩ গ্রন্থিযুক্ত ত্রয়োদশ দূর্বান্বিত
রক্তবর্ণ ডোর দক্ষিণ হস্তে নারী ও পুরুষ উভয়েই ধারণ করবে,পরের বছর পুরাতন ডোর দুর্গাকে সমর্পণ করে নূতন ডোর বাঁধবে ও ব্রতকথা শুনবে।।

মার্কণ্ডেয়পুরাণঃ
১)আষাঢ়স্য সিতে পক্ষে,
দ্বিতীয়ায়াঃ পরং মুনে।
পূর্বং দশম্যান্তমধ্যে,
শনিভৌমদিনে তথা।

২)ত্রয়োদশ গ্রন্থিযুক্তং,
সুরক্তঞ্চ সুডোরকম্।
নারী বা পুরুষো বাপি,
বধ্নীয়াদ্দক্ষিণে করে।।

হস্তপাদপ্রক্ষালন,শাস্ত্রোক্তসম্মত বস্ত্রপরিধান,গঙ্গাবারি
সিঞ্চন,তিলকধারণ,শিখাবন্ধন, কুশধারণ,আচমন,বিষ্ণুস্মরণ,গন্ধাদিশুদ্ধি,নারায়ণাদির অর্চনা,আসনশুদ্ধি,ঘন্টা শুদ্ধি,জলশুদ্ধি,গুরুপূজা,সূর্য্যার্ঘ্য।

স্বস্তিবাচনঃ
ওঁ কর্ত্তব্যেহস্মিন্ গণপত্যাদি
নানাদেবতাপূজাপূর্বক
বৈধব্যযোগনাশ নিমিত্তক
সপরিবার শ্রীশ্রীবিপত্তারিণী
দুর্গাব্রতপূজা কর্ম্মণি
ওঁ পুণ্যাহং,ওঁ স্বস্তি,ওঁ ঋদ্ধিং
ভবন্তো ব্রুবন্তু...........
স্বস্তিসূক্তঃ

সঙ্কল্পঃ
ওঁ বিষ্ণুরোং তৎসদ্ অদ্য আষাঢ়েমাসি শুক্লপক্ষে অমুকতিথৌ অমুকবাসরে
ভরদ্বাজগোত্রঃ শ্রীমহেশনারায়ণ দেবশর্মা
অমুকগোত্রায়াঃ সভর্ত্তা-সাহপত্যা -সপরিবার
বর্গা শ্রী অশ্রুময়ীদেব্যাঃ সর্বতঃ সর্বাপদশান্তি পূর্বক ধনধান্যবৃদ্ধিসহিত পু্ত্রপৌত্রাদির্ধনাবচ্ছিন্ন মনোহভিষ্টসিদ্ধিলাভপূর্বক যাবদ্ বিপন্নাশসহিত
আমৃত্যু সসুখ-অবৈধব্যলাভ কামঃ শ্রীশ্রীবিপত্তারিণীদুর্গা প্রীতিকামো বা গণপত্যাদি
নানাদেবতাপূজাপূর্বক যথাবিধ -যথাশক্ত্যুপচারৈঃ
সপরিবার শ্রীজগন্মঙ্গল শ্রীশ্রীবিপত্তারিণী
পূজাসহিত ব্রতমহং করিষ্যামি।।

সঙ্কল্পসূক্ত,পঞ্চগব্য,পঞ্চামৃত,দ্বারপূজা,মাষভক্তবলি,ভূতশুদ্ধি, করন্যাস,অঙ্গন্যাস,মাতৃ কান্যাস,অন্তর্মাতৃকান্যাস,
বাহ্যমাতৃকান্যাস,সংহারমাতৃকান্যাস,প্রাণায়াম, পীঠন্যাস,ঘটস্থাপন,গণেশাদি ষট্ দেবতাপূজা।

ধ্যানঃ
ওঁ কালাভ্রাভাং কটাক্ষৈঃ-
অরিকুলভয়দাং মৌলি বদ্ধেন্দুরেখাং,
শঙ্খং চক্রং কৃপাণং
ত্রিশিখমপিকরৈরুদ্বহন্তীং
ত্রিনেত্রাম্।
সিংহস্কন্ধাধিরূঢ়াং
ত্রিভুবনমখিলং তেজসা
পূরয়ন্তীং,
ধ্যায়েদ্দুর্গাং জয়াখ্যাং
ত্রিদশপরিবৃতাং সেবিতাং
সিদ্ধিকামৈঃ।।

বিশেষার্ঘ্য,আবাহন,ষোড়শোপচারপূজা।

মন্ত্রঃ
ওঁ হ্রীং বিপত্তারিণীদুর্গায়ৈ নমঃ।

আবাহনঃ
ওঁ ভূর্ভুবঃ স্বঃ ভগবতি বিপত্তারিণি দুর্গে ইহাগচ্ছ.............
জপ,

পুষ্পাঞ্জলিঃ
১)ওঁ বিপত্তারিণীদুর্গে ত্বং,
সর্বাশুভনিবারিণী।
আয়ুরারোগ্যং দেহি মে,
মাহেশ্বরি প্রসীদ মে।।

২)ওঁ সর্বদুঃখহরা দেবী,
সর্বসন্তাপনাশিনী।
আয়ুরারোগ্য -বিজয়ং,
দেহি দেবি নমোহস্তুতে।।

৩)ওঁ রোগশোকহরাদেবী,
সর্বসঙ্কটনাশিনী।
সর্বস্যার্ত্তিহরে দেবি,
প্রণমামি পুনঃ পুনঃ।।

প্রণামঃ
১)ওঁ সর্বমঙ্গলমঙ্গল্যে,
শিবেসর্বার্থসাধিকে।
শরণ্যে ত্র্যম্বকে গৌরি,
নারায়ণি নমোহস্তুতে।।

২)ওঁ দুর্গোত্তারিণিদুর্গে ত্বং,
সর্বাশুভনিবারিণী।
ধর্মার্থমোক্ষদে দেবি,
নারায়ণি নমোহস্তুতে।।

শিবপূজা,সিংহের পূজা, পীঠদেবতাপূজা,দশদিক্ পাল,নবগ্রহ, দশাবতার,দশমহাবিদ্যা,গ্রামস্থদেবতা,কুলদেবতা,বাস্তুদেবতা,রাধাকৃষ্ণ, হরি,তুলসী,পঞ্চতত্ত্ব,সর্বেভ্যোদেবেভ্যো,সর্বাভ্যোদেবীভ্যো,ব্রাহ্মণেভ্যো নমঃ।

নৈবেদ্য নিবেদন,আরাত্রিক,প্রদক্ষিণ, দক্ষিণান্ত,বৈগুণ্যসমাধান,
কর্মসমর্পণ,বিষ্ণুপ্রণাম।
প্রসাদ গ্রহণ।।

ডোরবাঁধারমন্ত্রঃ
ওঁ সঙ্কটে ত্বং মহামায়ে,
ব্রতসূত্রমিদং তব।
বধ্নামি বাহুমূলোহহং,
বরং দেহি যথেপ্সিতং।।

ডোরসমর্পণমন্ত্রঃ
ওঁ ইন্দ্রাদয়ো লোকপালাঃ,
সূর্য্যসোমাদয়ো গ্রহাঃ।
ভবন্তু সাক্ষিণঃ সর্বে,
পূর্বডোর সমর্পণে।।

ব্রতীগণপ্রসাদ গ্রহণ করবে।

[[১৩ র ব্যাখ্যা সম্ভবতঃ
৪ সপ্তাহে ১ মাস
৫২ সপ্তাহে ১ বছর
৫২÷৪ =১৩.]]

ব্রতকথাঃ

মধ্যশ্রেণীয় কৃষ্ণাত্রেয় গোত্রীয় শ্রীযুক্ত আশিসকল্প গোস্বামী। ধর্মশাস্ত্রানুরাগী। গোপালপুর /বৈকুণ্ঠপুর,চন্দ্রকোণা,পশ্চিম মেদিনীপুর।।

বন্ধুরা সব সমস্যার একমাত্র সমাধান, কলকাতা থেকে মেদিনীপুর বা ঝাড়গ্ৰাম যেকোনো পূজা অর্চনার জন্য ব্রাম্ভন প্রয়োজন!!! যোগা...
20/06/2022

বন্ধুরা সব সমস্যার একমাত্র সমাধান, কলকাতা থেকে মেদিনীপুর বা ঝাড়গ্ৰাম যেকোনো পূজা অর্চনার জন্য ব্রাম্ভন প্রয়োজন!!!
যোগাযোগ করুন: শ্রী তন্ময় ভট্টাচার্য্য (পৌরহিত্য)
মেদিনীপুর শহর, ৯৫৪৭৪৬১৮১৬(9547461816)
(বিঃ দ্রঃ- দূর্গা,লক্ষী,ও কালীপূজার বুকিং চলছে)

শ্রী তন্ময় ভট্টাচার্য্য (পুরোহিত)।                                       গৃহের সমস্ত বাৎসরিক পূজো লক্ষী সরস্বতী কালী ইত...
10/06/2022

শ্রী তন্ময় ভট্টাচার্য্য (পুরোহিত)।
গৃহের সমস্ত বাৎসরিক পূজো লক্ষী সরস্বতী কালী ইত্যাদি ছাড়াও বিবাহ অন্নপ্রাশন উপনয়ন গৃহ প্রবেশ শান্তিস্বস্ত্যয়ন শ্রাদ্ধাদিকর্ম কবজ সংস্কার
ইত্যাদি নিজে ও বিশিষ্ট পুরোহিত মন্ডলী দ্বারা করিয়াথাকি যোগাযোগ ৯৫৪৭৪৬১৮১৬ ও ৯৩৮২৮৫৫১২১ (বিঃদ্রঃ দূর্গা পূজা ও কালীপূজার বুকিং চলছে)

15/04/2022

শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার সকল ফেসবুক বন্ধুদের। সকলেই সুস্থ থাকুন ও ভালো থাকুন ।
মেদিনীপুর পুরোহিত মন্ডলীর তরফে,,,
তন্ময় ভট্টাচার্য্য 9547461816

আপনাদের সকলের আশির্বাদ প্রার্থনা করি,,,,,
26/12/2021

আপনাদের সকলের আশির্বাদ প্রার্থনা করি,,,,,

সকল ভক্তদের জানাই লক্ষী পূজার আন্তরিক অভিনন্দন ধন ধান্য ঐশ্বর্য লাভ হোক দেবীর আরাধনায় এই কামনা করি জয় মা,,,,
20/10/2021

সকল ভক্তদের জানাই লক্ষী পূজার আন্তরিক অভিনন্দন ধন ধান্য ঐশ্বর্য লাভ হোক দেবীর আরাধনায় এই কামনা করি জয় মা,,,,

Address

Medinipur
721102

Website

Alerts

Be the first to know and let us send you an email when Purohit Mandoli_Medinipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category