15/08/2025
৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো সাপ্টিবাড়ি হাই স্কুলে। প্রভাতফেরী দিয়ে শুরু হয়ে পর্যায়ক্রমে ছাত্র-ছাত্রীদের পথনৃত্যে বৈচিত্রপূর্ণ হয়ে ওঠে এই অনুষ্ঠান। অতঃপর জাতীয় পতাকা উত্তোলন ও কয়েকটি দেশাত্মবোধক নৃত্যে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়ের ক্যাম্পাস।
সাপ্টিবাড়ির সকল মানুষজনের ঐকান্তিক সহযোগিতায় সাফল্যমন্ডিত হলো আজকের এই দিনটি। প্রতিটি ছাত্র ছাত্রী ও স্থানীয় মানুষজন যারা আমাদের এই কর্মসূচিটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সাফল্যমন্ডিত করে তুললেন , সাপ্টিবাড়ি হাই স্কুলের পক্ষ থেকে তাদেরকে স্নেহ ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি । 🇮🇳