Gana Awaaz গণ আওয়াজ

Gana Awaaz গণ আওয়াজ Gana Awaaz is an organisation aims at providing voice to the voiceless.

 #পর্দা_ফাঁস | মোহাম্মদপুর-সাহাবাদ জিপির ৯ গ্রুপের নবনির্বাচিত সদস্য  #রাজন_লস্কর এবং তার ভাই ৭নং গ্রুপের সদস্য  #দিলোয়া...
19/05/2025

#পর্দা_ফাঁস | মোহাম্মদপুর-সাহাবাদ জিপির ৯ গ্রুপের নবনির্বাচিত সদস্য #রাজন_লস্কর এবং তার ভাই ৭নং গ্রুপের সদস্য #দিলোয়ার_হোসেন_লস্কর একই হাউস হোল্ডিং ব্যবহার করে ৫ টি প্রধানমন্ত্রী আবাস হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে! ভাতৃদ্বয়ের এমন কাণ্ড সাহাবাদের জনমানসে রীতিমতো সোরগোল তুলেছে। রাজন লস্কর এবং দিলোয়ার হোসেন লস্কর দুজন মিলে ভোটার তালিকার ১৬২ নং গৃহ নম্বরকে টেম্পারিং করে একাধিক হিতাধিকারী সৃষ্টি করা ছড়াও পরিবারের লোকজনকে হিতাধিকারী বানিয়ে ৫টি প্রধানমন্ত্রী আবাস হাতিয়ে নেওয়া সহ সরকারি অর্থ তছরুপের ঘটনা প্রমান করে যে তারা সমাজসেবার নাম নিয়ে আসলে আখের গোছাতে ব্যস্ত রয়েছেন। হিতাধিকারী ৫ জনের প্রথমজন সইদুল আলম লস্করের বাবা আবার সরকারী কর্মচারী, দ্বিতীয় ও তৃতীয়জনের নামে পূর্বেও বারংবার ইন্দিরা আবাস বরাদ্দের খবর মেলেছে, চতুর্থজন রাজন লস্করের মা এবং উনার নামেও একাধিকবার সরকারি আবাস হাতিয়ে নেওয়ার তথ্য রয়েছে আর পঞ্চমজন দিলোয়ার হোসেন লস্কর (৭নং গ্রুপের গ্রুপ সদস্য)।

রাজন লস্কর এবং দিলোয়ার হোসেন পূর্বেও একাধিকবার তাদের পরিবারের একাধিক সদস্যের নামে সরকারি আবাস বরাদ্দ করিয়ে সরকারি অর্থ হাপিশ করেছেন। তাদের এমন দুরভিসন্ধির ফলে গ্রামের প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত হয়েছেন।

অভিযোগের সত্যতা যাচাইয়ে এই ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারেন https://pmayg.gov.in/netiayHome/home.aspx

Address

Lala

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gana Awaaz গণ আওয়াজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category