16/03/2026
একটা মানুষের কাউকে ঘৃণা, অপছন্দ বা অত্যাচার করতে আসলে কোনো বৈধ কারণ লাগে না। সম্ভাব্য কারণ গুলো এমন হয় - ওর বুদ্ধি বেশি, আমার কম কেন? ওর টাকা বেশি, আমার কম কেন? ওর সম্মান বেশি, আমার কম কেন? এরকম আরও,,,,
একজন মানুষ কোনোরকম কারণ ছাড়াই আরেকজনকে হিংসা করে, ক্ষতি করে, তার বদনাম রটায়, কেননা মানুষের স্বভাবই অমন। মানুষ কোনোদিনই শান্তিকামী ছিল না, নয় এবং থাকবেও না। সে সবসময়ই হিংস্র, লোভী, বর্বর এবং ভণ্ড। তাহলে প্রশ্ন, সমাজে কি ভালো মানুষ বলে কেউ নেই? হ্যাঁ, সেটা হাতেগোনা আর বাকিরা সুযোগের অভাবে ভালো। 👍🏾👍🏾👍🏾