Kumarghat Sub-Division

Kumarghat Sub-Division Kumarghat is a quaint little town sited in the North-eastern State of Tripura. Sited in Unakoti District, Kumarghat is famed for a multitude of reasons.

Kumarghat is one of the much coveted Tripura destinations that opens up a treasure trove of delights for the wanderlust driven tourist. One of Kumarghat's many claims to fame happens to rest in the widespread pineapple cultivation in the state. Kumarghat is strategically located at a distance of 140 km from the state's capital city, Agartala. Tourists visiting from outside can either fly down to t

he Agartala or take a train to the Kumarghat Railway Station. There are several buses that regularly ply passengers to and from the city. There are a plethora of accommodation options in the quaint little. Although the hotels are none too grandiose, the warm ambiance and comfort is a big draw with the tourists. There exists a plenitude of tourist delights in the quaint little town of Kumarghat. A visit to Kumarghat, one of the trailblazing thoroughfares in Tripura offers tourists an insight of the quintessential cultural legacy, age-old history and the architectural wonders of northeast India. It is know for its extensive pineapple cultivation. This being the prime occupation of the inhabitants, Kumarghat in Tripura is the highest producer of the fruit in the state. Kumarghat Tripura supplies large quantity of pineapples to Assam and other neighbouring states in the north east of India. In case of Devotional places the chief locations are Bhabatarini mandir, Shib Mandir, Ramakrishna Ashram, Ramthakur Ashram, Satsangha Bihar and Radhakrishna Mandir.

19/06/2025
10/02/2025
  আমেরিকায় বিশ্ব রেকর্ড করল  #ত্রিপুরা রাজ্যের কৃতি সন্তান অনুপ দেবনাথ!!তিনি রাজ্যের প্রাক্তন জিমন্যাস্ট ও বর্তমানে আমে...
03/12/2024

আমেরিকায় বিশ্ব রেকর্ড করল #ত্রিপুরা রাজ্যের কৃতি সন্তান অনুপ দেবনাথ!!
তিনি রাজ্যের প্রাক্তন জিমন্যাস্ট ও বর্তমানে আমেরিকা নিবাসী। ৫১ বছর বয়সে অনুপ দেবনাথ গত ১৯ অক্টোবর আমেরিকার মালবোড় ফুটবল গ্রাউন্ডে কন্টিনিউয়াস ব্যাক হ্যান্ড স্প্রিংস এ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন তিনি। একনাগাড়ে ২০টি ব্যাক হ্যান্ড স্প্রিং করেন তিনি। যা ৫১ বছর বয়সে একটি গিনেস ওয়াল্ড রেকর্ড।
রাজধানী আগরতলার রামনগর ৮নং নিবাসী অনুপ দেবনাথ ত্রিপুরার হয়ে সুনামের সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় জিমন্যাস্টিকসে অংশগ্রহণ করেছেন একাধিকবার।

ছবি ও তথ্য #সংগৃহীত

জানুয়ারি থেকে শুরু করুনঃ আমের মুকুল রক্ষার সহজ উপায় জেনে রাখুন!আপনার আম গাছের মুকুল সুস্থ রাখতে সঠিক যত্ন এবং সময়মতো ...
02/12/2024

জানুয়ারি থেকে শুরু করুনঃ আমের মুকুল রক্ষার সহজ উপায় জেনে রাখুন!

আপনার আম গাছের মুকুল সুস্থ রাখতে সঠিক যত্ন এবং সময়মতো ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মুকুল ঠিকঠাক থাকলে ফলন যেমন ভালো হবে, তেমনি রোগ-বালাই থেকেও গাছ থাকবে নিরাপদ। চলুন, এই যত্নের সহজ কিছু উপায় জেনে নিই।

✅ মুকুল আসার আগে গাছের যত্ন নিন
আম গাছ সুস্থ রাখতে এই ছোট ছোট পদক্ষেপগুলো অনেক বড় ভূমিকা রাখেঃ
👉 আগাছা পরিষ্কার করুনঃ আগাছা শুধু গাছের পুষ্টি কমায় না, রোগ-বালাইয়ের ঝুঁকিও বাড়ায়। তাই মাটির চারপাশ একদম পরিষ্কার রাখুন।
👉 মরা ডালপালা কেটে ফেলুনঃ মরা বা শুকনো ডাল গাছে শুধু ওজন বাড়ায়, কিন্তু কোনো কাজে আসে না। এগুলো কেটে গাছকে হালকা করুন।
👉 পরগাছা সরানঃ গাছের শক্তি চুরি করে নেওয়া পরগাছা দূর করুন।
👉 সেচ বন্ধ করুনঃ মুকুল আসার ২-৩ মাস আগে সেচ বন্ধ রাখলে গাছ আরও ভালোভাবে প্রস্তুত হয়।

১. প্রথম স্প্রে: সময়মতো করলে ভালো ফল পাবেন

মুকুল যখন ৪-৬ ইঞ্চি হয়, তখন সঠিকভাবে স্প্রে করলে গাছ রোগমুক্ত থেকে ।
👉 কী ব্যবহার করবেন?
💧 ১ লিটার পানিতে ০.৫ মিলি ইমিডাক্লোপ্রিড কীটনাশক।
💧 ২ গ্রাম ম্যানকোজেব ছত্রাকনাশক।

👉 কীভাবে করবেন?
গাছের সমস্ত অংশ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করুন।

👉মনে রাখবেন:
ফুল ফোটা অবস্থায় কোনো ধরনের স্প্রে করা যাবে না।

✅ প্রয়োজন হলে জানুয়ারিতে আরেকটি স্প্রে করুন

যদি জানুয়ারি মাসে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকে, তবে মুকুল আসার ১৫-২০ দিন আগে স্প্রে করতে পারেন।

👉 কী ব্যবহার করবেন?
💧 ১ লিটার পানিতে ১ মিলি সাইপারমেথ্রিন কীটনাশক।
💧 ২ গ্রাম সালফারযুক্ত ছত্রাকনাশক।

👉 এটি কীভাবে সাহায্য করবে?
💧হপার পোকা থেকে সুরক্ষা।
💧সূট্যি মোল্ড ছত্রাকের আক্রমণ কমানো।

২. দ্বিতীয় স্প্রে: যখন মুকুলে ফল আসবে
আমের মটর দানা আকৃতি তৈরি হলে দ্বিতীয় স্প্রে করতে হবে।

👉 কী ব্যবহার করবেন?
💧১ লিটার পানিতে ০.৫ মিলি ইমিডাক্লোপ্রিড কীটনাশক।
💧২ গ্রাম কার্বেন্ডাজিম ছত্রাকনাশক।

👉 পদ্ধতিঃ
গাছের সম্পূর্ণ অংশ ভিজিয়ে স্প্রে করুন।

🥭 আপনার গাছের জন্য আপনার ভালোবাসাই আসল যত্ন

আপনার আম গাছের মুকুল সুরক্ষিত রাখতে এই কয়েকটি ধাপ অনুসরণ করুন। গাছের সঠিক যত্নই ভালো ফলনের চাবিকাঠি।

👉কৃষি বিষয়ক পরামর্শের জন্য নিকটস্থ কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন।

👉 পোষ্টটি কাজে আসবে বা লাগবে মনে হলে শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন ।
#সংগৃহীত তথ্য

02/12/2024

হেরে যাওয়া কিংবা জিতে ওঠা—সবটাই যেন সময়ের বোনা এক অদৃশ্য সূক্ষ্ম জাল। প্রতিদিনের ক্ষয়ে যাওয়া স্বপ্ন, ভেঙে পড়া ইচ্ছেগুলো নিয়ে বেঁচে থাকার যন্ত্রণা যেন একটাই প্রশ্ন বারবার আনে সামনে—"কতটা আর পারব?"

জানলার ফাঁক দিয়ে আসা হেমন্তের হাওয়া প্রতিদিন মনে করিয়ে দেয় একটা সময় ছিল, যখন এই পৃথিবীটা আরও রঙিন ছিল। শিমুলগাছের নিচে দাঁড়িয়ে কিশোর বয়সের সে স্বপ্নগুলো হারিয়ে যায় চিরকালের মতো। বুকে এক ফালি চাঁদ—আজও সে উজ্জ্বল, তবু যেন হারিয়েছে তার পুরনো উষ্ণতা। তারায় তারায় ছড়িয়ে থাকা আলো দেখে মনে হয়, একসময় আমরাও এমনই স্বপ্নের আলোর মতো ছিলাম।

এখনকার দিনগুলো অ্যালপ্রাজোলামের বড়িতে লুকানো। প্রতিদিন সন্ধ্যের শেষে টেবিল ল্যাম্পের আলোর নিচে ঝরে পড়ে পুরনো পাতা। তার ফাঁক দিয়ে চোখে পড়ে রাতের চাঁদ—অসীম শূন্যতায় দাঁড়িয়ে যেন বলছে, "সবই তো ভাসমান, আজ হারো, কাল আবার জেতো।"

কিন্তু বুকে হাত রেখে কি স্বীকার করা যায়, এই হার মানেই সবশেষ? জীবন তো একটি নিরন্তর পথ চলা, যেখানে হেরে যাওয়াও এক ধরনের চলার অংশ। কৃষ্ণচূড়ার ডালও হয়তো কানে কানে সেই কথাই বলে—"হেরে যেও না একেবারে, জেগে ওঠার রাস্তাটাও খুঁজে নাও।"

তবু, এক অঘ্রাণ রাত্তিরে শুয়ে থাকা কোটি তারার আলোয় হঠাৎ মনে পড়ে যায়, প্রেমিক ঠোঁটে তুলে নেয় জীবনের মধু। সেই প্রেম, সেই স্বপ্ন কি একবার হারিয়ে যাওয়া মানুষকেও আবার ফিরিয়ে আনতে পারে না?

▪️হিমেল হাওয়ায় হারানো স্বপ্নের ডাকে
🖊️গৌতম দেব #স্বত্বসংরক্ষিত

🔴 Emergency Helpline Number   Kumarghat Sub-Division
21/08/2024

🔴 Emergency Helpline Number

Kumarghat Sub-Division

Address

Unakoti Tripura, A. A. Road
Kumarghat
799264

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kumarghat Sub-Division posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category