একসাথে বাপ্পার সাথে

একসাথে বাপ্পার সাথে Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from একসাথে বাপ্পার সাথে, Social service, KOLKATA.

একটুখানি সহানুভূতি, একটুখানি মনোযোগ—এতেই বদলে যেতে পারে একটা জীবন।
আমরা কেউ বড় কিছু নই।
কিন্তু বিশ্বাস করি, ছোট ছোট ভালো কাজগুলো মিলেই গড়ে ওঠে একটা সুন্দর সমাজ।
আমরা আছি, শুধু মানুষের পাশে থাকার জন্য।

এই শীতে আমরা চেষ্টা করেছি, যাদের রাতে ঠান্ডা সবচেয়ে বেশি কাঁপায়—তাদের পাশে একটু উষ্ণতা নিয়ে দাঁড়াতে।একসাথে বাপ্পার স...
08/01/2026

এই শীতে আমরা চেষ্টা করেছি, যাদের রাতে ঠান্ডা সবচেয়ে বেশি কাঁপায়—তাদের পাশে একটু উষ্ণতা নিয়ে দাঁড়াতে।
একসাথে বাপ্পার সাথে — উপায়-ওতন এর পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) এবং খাবার বিতরণের মাধ্যমে কিছু মানুষের মুখে সামান্য স্বস্তির হাসি আনাই ছিল আমাদের উদ্দেশ্য।।

এটা একসাথে থাকার চেষ্টা, মানুষের পাশে দাঁড়ানোর অনুভব।
যাঁরা পাশে ছিলেন, সাহায্য করেছেন, আশীর্বাদ দিয়েছেন—
সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। আপনারাই আমাদের শক্তি। 🙏🏻🤍
#উপায়ওতন #শীতবস্ত্রবিতরণ #কম্বলবিতরণ
#একসাথেএগিয়ে #মানুষেরপাশে #সামান্যচেষ্টাবড়ভরসা #সামাজিককাজ


একসাথে বাপ্পার সাথে, উপায়-ওতানের বিতরণ করা খাদ্যসামগ্রীর কিছু কূপন। মানুষের জন্য করা প্রতিটি কাজ আমাদের মনে করিয়ে দেয়...
29/11/2025

একসাথে বাপ্পার সাথে, উপায়-ওতানের বিতরণ করা খাদ্যসামগ্রীর কিছু কূপন। মানুষের জন্য করা প্রতিটি কাজ আমাদের মনে করিয়ে দেয়—কত পথ আমরা হেঁটেছি।”
স্মৃতির পাতায় সংরক্ষিত আমাদের পুরোনো খাদ্যসামগ্রী কুপন।।









পুরনো দিনের কিছু মুহূর্ত…মানুষের জন্য কিছু করতে পেরে আজও গর্ব লাগে।খাদ্যসামগ্রী প্যাকিং থেকে বিতরণ—একসাথে বাপ্পার সাথে ;...
27/11/2025

পুরনো দিনের কিছু মুহূর্ত…
মানুষের জন্য কিছু করতে পেরে আজও গর্ব লাগে।
খাদ্যসামগ্রী প্যাকিং থেকে বিতরণ—
একসাথে বাপ্পার সাথে ; উপায়–ওতন ❤️









25/11/2025

ভিডিওতে আমাদের সঙ্গে আছেন জাহাঙ্গীর খান,
যিনি স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন—
উপায়–ওতন কীভাবে সমাজের বাস্তব সমস্যাগুলোকে সামনে থেকে সমাধান করার চেষ্টা করছে।

মানুষের সমস্যা, মানুষের কষ্ট… আর তার সমাধানের পথ—
জাহাঙ্গীর খান আজ সবার সামনে সেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন।









আজ উপায়–ওতন এর কাছে কিছুজন মানুষ সাহায্যের জন্য এসেছিলেন।তাদের মধ্য থেকে একজনের একটি জরুরি মেডিকেল সমস্যার সমাধান আমরা ...
23/11/2025

আজ উপায়–ওতন এর কাছে কিছুজন মানুষ সাহায্যের জন্য এসেছিলেন।
তাদের মধ্য থেকে একজনের একটি জরুরি মেডিকেল সমস্যার সমাধান আমরা করতে পেরেছি।
ওনার male catheterization অনেকদিন ধরে লাগানো ছিল—আজ তা সুরক্ষিতভাবে রিমুভ করে দেওয়া হয়েছে।

মানুষের পাশে দাঁড়ানোর এই পথ চলায় আমাদের ছোট্ট প্রচেষ্টাগুলো যেন আরও কারও মুখে একটু স্বস্তি এনে দেয়—এই প্রার্থনা আমাদের সবার।
একসাথে বাপ্পার সাথে ; উপায়–ওতন বরাবরই মানুষের জন্য, মানুষের পাশে।

#মানুষেরজন্যমানুষ




❤️



  কথা দিলে কথা রাখতে জানে উপায়–ওতন।মানুষের সেবায়, মানুষের জন্য—দিবা-রাত্রি আমরা সবসময় প্রস্তুত।১৬ নভেম্বর "উপায়–ওতনে...
23/11/2025

কথা দিলে কথা রাখতে জানে উপায়–ওতন।
মানুষের সেবায়, মানুষের জন্য—দিবা-রাত্রি আমরা সবসময় প্রস্তুত।

১৬ নভেম্বর "উপায়–ওতনের" রক্তদান শিবিরে আমাদের টার্গেট ছিল ২২০ জন রক্তদাতা।
কিন্তু মানুষের ভালোবাসা আর আবেগের কাছে টার্গেট ছোট হয়ে গেল—
অতিরিক্ত আরও ১৫ জন রক্তদাতা কোনো উপহার ছাড়াই স্বেচ্ছায় রক্তদান করেছেন।

তাদের আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম—
২১ নভেম্বর বিকেল ৩টায় রক্তদাতাদের উপহার তুলে দেওয়া হবে।
আমাদের বাপ্পাদা সেই প্রতিশ্রুতি রাখলো।
কথা অনুযায়ী উপহার প্রদান সম্পন্ন হয়েছে।
🎉💕👏




“আমাদের রক্তদান শিবিরের সফল সমাপ্তির পর লাইফ কেয়ার ব্লাড ব্যাংক থেকে আমরা পেয়েছি অফিসিয়াল ব্লাড ক্রেডিট কার্ড।এই কার্...
20/11/2025

“আমাদের রক্তদান শিবিরের সফল সমাপ্তির পর লাইফ কেয়ার ব্লাড ব্যাংক থেকে আমরা পেয়েছি অফিসিয়াল ব্লাড ক্রেডিট কার্ড।
এই কার্ডের মাধ্যমে ভবিষ্যতে যেকোনো জরুরি মুহূর্তে আমাদের টিম ও আমাদের এলাকার মানুষের বা প্রয়োজনীয় যে কোনো ব্যক্তির জন্য রক্ত সংগ্রহ আরও সহজ হবে।।
সকল দাতাকে উপায়–ওতন ও একসাথে বাপ্পার সাথে-এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ🙏🏻🙏🏻।”



18/11/2025

JK Boss – Jahangir Khan, thank you for inspiring us with your presence.





































18/11/2025

“আজকের অনুষ্ঠানে আমাদের সাথে ছিলেন JK Boss (জাহাঙ্গীর খান)।
তার উপস্থিতিতে অনুষ্ঠান আরও আলোকিত হয়েছে। শিগগিরই আমাদের পেজে তার ভিডিও ও পোস্ট শেয়ার করা হবে। ❤️✨”
“আজকের অনুষ্ঠানে আমাদের সাথে ছিলেন JK Boss (জাহাঙ্গীর খান)। ❤️✨”




















Address

Kolkata
700137

Website

Alerts

Be the first to know and let us send you an email when একসাথে বাপ্পার সাথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category