PDSU West Bengal

PDSU West Bengal Free scientific education for everyone! Resist the neoliberal onslaught on education!

21/08/2026
পাঞ্জাবি বিশ্ববিদ্যালয়, পাটিয়ালার ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশি লাঠিচার্জ ও ইন্টারনেট বন্ধের তীব্র নিন্দা ...
19/08/2026

পাঞ্জাবি বিশ্ববিদ্যালয়, পাটিয়ালার ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশি লাঠিচার্জ ও ইন্টারনেট বন্ধের তীব্র নিন্দা জানায় PDSU (পশ্চিমবঙ্গ)।

ফি বৃদ্ধি প্রত্যাহার ও মৌলিক সুযোগ-সুবিধার দাবিতে গত আট দিন ধরে ছাত্রদের লাগাতার আন্দোলন চলছে। আজ হাজার হাজার ছাত্রের শান্তিপূর্ণ মিছিলে পুলিশি দমন চালানো হলেও তাঁদের প্রতিরোধ থামেনি।

শিক্ষা কোনও পণ্য নয়—এটি সকলের মৌলিক অধিকার। সরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে বঞ্চিত করে ছাত্রদের ওপর ফি-এর বোঝা চাপানোর বিরুদ্ধে এই সংগ্রাম ন্যায়সঙ্গত। আমাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন Punjab Students’ Union (PSU)-এর নেতৃত্বে চলা এই আন্দোলনের পাশে দৃঢ়ভাবে রয়েছে PDSU (পশ্চিমবঙ্গ)।

পুলিশি দমন বন্ধ করো!
ফি বৃদ্ধি প্রত্যাহার করো!
ছাত্রঐক্য ও প্রতিরোধ দীর্ঘজীবী হোক!
বিপ্লব দীর্ঘজীবী হোক!

Statement from PDSU on the NTA conducted NEET-UG scandal.
13/05/2026

Statement from PDSU on the NTA conducted NEET-UG scandal.

Worker-peasant-student unity long live!Inquilab Zindabad!
01/05/2026

Worker-peasant-student unity long live!
Inquilab Zindabad!

মে দিবসের ইশতেহার!
01/05/2026

মে দিবসের ইশতেহার!

"রাষ্ট্র হইতেছে শ্রেণীগত শাসনের যন্ত্র, এবং বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক বিরোধ আপসে মীমাংসা করা যায় না-'তত্ত্বের দিক ...
22/04/2026

"রাষ্ট্র হইতেছে শ্রেণীগত শাসনের যন্ত্র, এবং বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক বিরোধ আপসে মীমাংসা করা যায় না-'তত্ত্বের দিক হইতে' তাহারা একথা অস্বীকার করে না; কিন্তু যে-বিষয়টি তাহারা ভুলিয়া যায় বা উপেক্ষা করে, তাহা হইল এইঃ মীমাংসার অতীত যে শ্রেণী-বিরোধ, তাহারই ফলে যদি রাষ্ট্রের উদ্ভব হইয়া থাকে, রাষ্ট্র যদি সমাজের উর্ধ্বে অবস্থিত এক শক্তি হয় যে-শক্তি 'সমাজ হইতে নিজেকে ক্রমশই বিচ্ছিন্ন করিয়া লইতেছে', তাহা হইলে স্পষ্টই বুঝা যায় যে, একটা সশস্ত্র বিপ্লব ব্যতিরেকে নিপীড়িত শ্রেণীর মুক্তিলাভসম্ভব নয়; শুধু তাহা-ই নয়-শাসক শ্রেণী রাষ্ট্রশক্তির যে-যন্ত্র তৈয়ার করিয়াছে এবং যাহার মধ্যে এই 'বিচ্ছেদ' মূর্ত রূপ পরিগ্রহ করিয়াছে, সেই যন্ত্রের ধ্বংস ব্যতিরেকেও নিপীড়িত শ্রেণীর মুক্তি সম্ভব নয়।"

-রাষ্ট্র ও বিপ্লব, লেনিন।

জনগণের প্রতিরোধের লাল আগুনে SIR দাউদাউ জ্বলছে, জ্বলবে!আজ, ২১শে এপ্রিল, পার্ক সার্কাসের ভোটাধিকার রক্ষা মঞ্চ ও অন্যান্য গ...
21/04/2026

জনগণের প্রতিরোধের লাল আগুনে SIR দাউদাউ জ্বলছে, জ্বলবে!

আজ, ২১শে এপ্রিল, পার্ক সার্কাসের ভোটাধিকার রক্ষা মঞ্চ ও অন্যান্য গণসংগঠনের তরফে যাদবপুর এইটবি থেকে পার্ক সার্কাস অব্দি একটি মশাল মিছিল বের করা হয়। মিছিল শেষে, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করা হয়।

অবিলম্বে SIR, Trans Act, শ্রমকোড বাতিল করো!
জ্ঞানেশ কুমার মুর্দাবাদ! ECI মুর্দাবাদ!

আজ, উত্তর ভারতের সংগ্রামী শ্রমিকদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হ...
17/04/2026

আজ, উত্তর ভারতের সংগ্রামী শ্রমিকদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন সিএসটিইউ, ইফটু সহ অন্যান্য সংগ্রামী ট্রেড ইউনিয়নের সাথীরা। পিডিএসইউ এর পক্ষ থেকে সঙ্গীত পরিবেশন করেন কমরেড রাই।

17/04/2026

বিগত কয়েকদিনে আমরা উত্তর ভারতের নয়ডা সহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের প্রতিবাদে ফেটে পড়তে দেখছি। দেখেছি রাষ্ট্র কিভাবে দমন করছে শ্রমিকদের আন্দোলনকে। দেখেছি কিভাবে রাষ্ট্র শ্রমিক আন্দোলনের সংগঠকদের ওপর সন্ত্রাস নামিয়ে আনছে, ভারত রাষ্ট্রের বর্তমান গেস্টাপো NIA এর মত এজেন্সির দ্বারা কার্যত মুছে ফেলতে চাইছে প্রতিরোধের স্বরগুলিকে। আজ, নয়ডার আন্দোলনরত শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর) এর উদ্যোগে একটি সমাবেশের আয়োজন করা হয় কলেজ স্ট্রিট এলাকায়। সমাবেশে পিডিএসইউ এর সাংস্কৃতিক শাখা স্ফুলিঙ্গের তরফে সঙ্গীত পরিবেশন করেন কমরেড রাই।

Address

5, Abdul Halim Lane
Kolkata
700016

Alerts

Be the first to know and let us send you an email when PDSU West Bengal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share