Abhaya Youth Forum

Abhaya Youth Forum Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abhaya Youth Forum, Social service, 8E, Dacres Lane Esplanade, KOLKATA.
(1)

আমরা স্বপ্ন দেখি দুর্নীতি মুক্ত সমাজের।। ✊✊
সকল অভয়ার সুষ্ঠু ন্যায়বিচারের, জনস্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার পূর্ণ স্বচ্ছতার, নারী ও শিশুদের নিরাপত্তার, অবলা পশু-পাখিদের স্বাধীনতার, যৌনকর্মী ও প্রান্তিক লিঙ্গের মানুষদের সামাজিক মর্যাদার ও পরিবেশ রক্ষার।।

17/08/2026

টাকা দিয়ে অপরাধী কেনা যায়
প্রতিবাদী নয় !!!!
✊✊✊

অবিচার এর দুই বছর। আরও একটা ৯ই আগষ্ট চলে গেলো, তাও বিচার পেলোনা আমাদের অভয়া। এটা আমাদের দুর্ভাগ্য যে এই পোড়া দেশে এত ব...
10/08/2026

অবিচার এর দুই বছর।
আরও একটা ৯ই আগষ্ট চলে গেলো, তাও বিচার পেলোনা আমাদের অভয়া। এটা আমাদের দুর্ভাগ্য যে এই পোড়া দেশে এত বড় একটা অপরাধ করার পর ও অপরাধী রা কেউ কেউ এখন ও বাইরে, বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, কেউ কেউ আবার জেলে বসে আমাদের দেওয়া ট্যাক্সের টাকায় খাওয়া দাওয়া করছে।
গতকাল আমরা সারাদিন কাটিয়েছিলাম অভয়া স্মরণে। আমাদের দিন আমরা শুরু করি প্রথমেই আর জি কর হাসপাতালে "Cry Of The Hour" এ প্রণাম জানিয়ে। WBJDF - West Bengal Junior Doctors' Front এর ডাকে তাদের সাথে আমরা পৌঁছে গেছিলাম আর জি কর হাসপাতাল সংলগ্ন বস্তি এলাকায় অভয়া ক্লিনিকে। তারপর বেলা 2:30 টে নাগাদ তাদের ডাকেই মিছিল শুরু হয় কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার উদ্দ্যেশে। ডাক্তার ছাড়াও প্রচুর সাধারণ মানুষ বিচার এর দাবী তে রাজপথে মিছিলে নামেন। প্রত্যেকের গলায় আবার সেই স্লোগান "WE DEMAND JUSTICE" এবং "আর কতদিন সময় চাই, জবাব দাও CBI"।
মিছিল পৌঁছায় ধর্মতলা, সেখানে মিছিলের সবাই যোগ দেন অভয়া মঞ্চ আয়োজিত প্রতিবাদ সমাবেশে। গোটা ধর্মতলা চত্বর তখন বিচার এর দাবী তুলছে, প্রত্যেকের একটাই স্বর "ভুলিনি, ভুলব না"। সমাবেশ শেষে আমরা Abhaya Youth Forum স্লোগান তুললাম আবার আর আমাদের স্লোগান এর সাথে সাথে নামলো বৃষ্টি। আমাদের সাথে অভয়ার আর বৃষ্টির এক অদ্ভুত মেলবন্ধন আছে। কালকের বৃষ্টি আমাদের আবার অনুভব করালো সেই মেলবন্ধন। আমাদের চোখ তখন অশ্রুসিক্ত । তারপর আমরা দিন এর শেষে আবার এসে পৌঁছালাম আর জি কর হাসপাতাল "Cry Of The Hour" এর সামনে। যেখান থেকে শুরু হয়েছিল কালকের দিন, সেখানেই আবার অভয়া কে প্রণাম জানিয়ে, ভারাক্রান্ত মনে, চোখের জলে নতুন করে আবার আমরা অঙ্গীকার নিলাম, আমরা "ভুলিনি, ভুলব না, ভুলতে দেবো না"। আমাদের অভয়া যতদিন না ন্যায়বিচার পাচ্ছে, যতদিন না অভয়াদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো।

দেখা হোক রাজপথে, আগামী ৯ ই আগষ্ট, রবিবার। ✊✊
07/08/2026

দেখা হোক রাজপথে, আগামী ৯ ই আগষ্ট, রবিবার। ✊✊

বিচারের অপেক্ষায় অভয়া; সেই বিভীষিকাময় রাতের যে প্রশ্ন গুলোর উত্তর আমরা আজ ও পাইনি-

৯ই আগস্ট ২০২৪, আর.জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া সেই ন্যক্কারজনক ঘটনাটি আজও আমাদের বিবেককে নাড়া দেয়। চেস্ট বিভাগের দ্বিতীয় বর্ষের পোস্ট-গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তারকে তাঁর নিজের কর্মস্থলে, ডিউটিরত অবস্থায় যে নির্মম ধর্ষণ ও হত্যার শিকার হতে হয়েছিল, তা শুধু তার পরিবারের ক্ষতি নয়—এটি আমাদের স্বাস্থ্যব্যবস্থা, প্রশাসনিক দায়িত্ববোধ এবং আইনি কাঠামোর নিরাপত্তাহীনতার এক গভীর প্রতিচ্ছবি। ঘটনাটির পর প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও বহু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজও অধরা থেকে গেছে। প্রকৃত অপরাধীরা চিহ্নিতই হয়নি শাস্তি তো অনেক দূরের কথা। সময়ের সাথে তদন্তের বিভিন্ন ধাপে অসংগতি, তথ্য গোপন, প্রমাণ নষ্ট হওয়ার অভিযোগ এবং প্রশাসনিক গাফিলতির একাধিক ইঙ্গিত সামনে এসেছে।একসময় যে কলকাতা পুলিশকে দক্ষতা ও নিরপেক্ষতার জন্য “স্কটল্যান্ড ইয়ার্ড”-এর সঙ্গে তুলনা করা হত, সেই সংস্থার ভূমিকা নিয়ে আজ সাধারণ মানুষের মনে গভীর সংশয় তৈরি হয়েছে। তদন্তের নামে প্রকৃত সত্য উদ্ঘাটনের বদলে বারবার প্রশ্ন উঠেছে—কেন গুরুত্বপূর্ণ প্রমাণ সংরক্ষণ করা হল না? কেন প্রাথমিক তদন্তে একাধিক অসঙ্গতি রয়ে গেল? এবং কেন এতদিন পরেও ন্যায়বিচারের পথ সুস্পষ্ট নয়? পরবর্তীতে তদন্ত সিবিআইয়ের হাতে গেলেও প্রত্যাশিত অগ্রগতি চোখে পড়েনি, ফলে ন্যায়বিচারের আশায় থাকা মানুষদের হতাশা আরও গভীর হয়েছে।এই প্রেক্ষাপটে, ন্যায়বিচারের স্বার্থে এবং সত্য উদ্ঘাটনের দাবিতে, এখনও যে প্রশ্নগুলো উত্তরহীন রয়ে গেছে সেগুলোকে সামনে আনা অত্যন্ত জরুরি। কারণ ন্যায়বিচার শুধু একটি মামলার সমাপ্তি নয়, এটি সমাজের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার প্রতিফলন। এবং ভবিষ্যতে এমন অপরাধ রোধের জন্য অপরিহার্য একটি শর্ত।

আসুন সবাই , আমাদের বোনের বিচার চেয়ে আমরা আবার পথে নামি।  দেখা হচ্ছে আগামী ৯ ই আগষ্ট। আমরা Abhaya Youth Forum থাকছি, আপন...
31/07/2026

আসুন সবাই , আমাদের বোনের বিচার চেয়ে আমরা আবার পথে নামি। দেখা হচ্ছে আগামী ৯ ই আগষ্ট। আমরা Abhaya Youth Forum থাকছি, আপনারাও আসুন।

সরকারি হাসপাতাল তথা শিক্ষাপ্রাঙ্গণের বুকে সংঘটিত ৯ আগস্টের সেই নৃশংস অপরাধ আজও বিচারহীন। সময় পেরিয়েছে, ক্যালেন্ডারের পাতা বদলেছে, কিন্তু ন্যায়বিচারের পথ আজও অধরা।

তদন্তভার গ্রহণের পর দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও তদন্তের অগ্রগতি নিয়ে মানুষের অসংখ্য প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি। চার্জশিট দাখিল হয়েছে, কিন্তু বিচারের বাস্তব অগ্রগতি এখনও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ইতিমধ্যে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে নানা পরিবর্তন এসেছে। ক্ষমতার পালাবদল হয়েছে, নতুন করে তদন্তের আশ্বাস এসেছে, নতুন বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের ঘোষণা হয়েছে। তদন্তকারী সংস্থার গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে। কিন্তু এতসব পরিবর্তনের পরেও মূল প্রশ্নটি একই রয়ে গেছে।

বিচার কোথায়?

দল বদলেছে, রং বদলেছে, প্রতিশ্রুতির ভাষা বদলেছে। বদলায়নি শুধু বিচারহীনতার বাস্তবতা। দীর্ঘ দুই বছর ধরে মানুষের বুকে জমে আছে ক্ষোভ, বেদনা, হতাশা এবং এক গভীর অনিশ্চয়তা। এই বিচারহীনতা কেবল একটি পরিবারের নয়। এটি সমগ্র সমাজের নিরাপত্তাবোধ, রাষ্ট্রের জবাবদিহি এবং ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থার প্রশ্ন।

এই কারণেই West Bengal Junior Doctors’ Front আগামী ৯ আগস্ট (রবিবার), দুপুর ১টা ৩০ মিনিটে, কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত একটি প্রতিবাদী পদযাত্রার আহ্বান জানাচ্ছে।

এই মিছিল কোনো রাজনৈতিক পালাবদলের উদ্‌যাপন নয়। এটি বিচারহীনতার বিরুদ্ধে নাগরিকের কণ্ঠস্বর। এটি স্মরণ, প্রতিবাদ এবং জবাবদিহির দাবি। এটি সেই অঙ্গীকার, যা বলে, সময় যতই পেরিয়ে যাক, বিচার না হওয়া পর্যন্ত এই লড়াই থামবে না।

আমরা সকল শুভবুদ্ধিসম্পন্ন, গণতন্ত্র ও ন্যায়বিচারে বিশ্বাসী মানুষকে আহ্বান জানাই, এসে দাঁড়ান এই প্রতিবাদী পদযাত্রায়। আপনার উপস্থিতিই প্রমাণ করবে, আমরা ভুলিনি। আমরা আপস করিনি। আমরা বিচার না হওয়া পর্যন্ত নীরব থাকব না।

৯ আগস্ট শুধু একটি তারিখ নয়। এটি আমাদের বিবেকের পরীক্ষা।

বিচার না হওয়া পর্যন্ত পথ চলা থামবে না।

26/07/2026

প্রতিবাদই করবে
দম্ভের বিনাশ...
শিক্ষাকে ধ্বংস করার প্রচেষ্টাকে করবে নিথর...
তৈরি হবে দেশের বুকে
যোগ্য মন্ত্রী সভা...
ছাত্রছাত্রী সহজে পাবে তাদের অধিকার...

এ জয় ছাত্রছাত্রীদের
ঐতিহাসিক জয়..
অধিকার রক্ষার জয়...

✊🏻✊🏻

ফুল বদলেছেফল নয়.....সবার কণ্ঠে উঠুক সুরজাস্টিস ফর বারুইপুর...
06/07/2026

ফুল বদলেছে
ফল নয়.....

সবার কণ্ঠে উঠুক সুর
জাস্টিস ফর বারুইপুর...

১৭ই এপ্রিল ২০২৬, বেহালার সরশুনায় ঘটে যায় এক শিউরে ওঠার মতো ঘটনা। অভিযোগ অনুযায়ী, এক নাবালিকাকে প্রথমে চকোলেটের প্রলোভন দ...
26/05/2026

১৭ই এপ্রিল ২০২৬, বেহালার সরশুনায় ঘটে যায় এক শিউরে ওঠার মতো ঘটনা। অভিযোগ অনুযায়ী, এক নাবালিকাকে প্রথমে চকোলেটের প্রলোভন দেখানো হয়। এরপর সেই চকোলেটের মাধ্যমে তাকে মাদকাসক্ত করে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে তার উপর পাশবিক নির্যাতন চালানো হয় এবং পুরো ঘটনাটি ভিডিও করে রাখা হয়। এরপর শিশুটিকে ভয় দেখানো হয়— যদি সে বাড়িতে বা কাউকে এই ঘটনার কথা জানায়, তাহলে সেই ভিডিও প্রকাশ করে দেওয়া হবে।
ভয়, আতঙ্ক এবং মানসিক চাপে দীর্ঘদিন মুখ খুলতে পারেনি নাবালিকাটি। কিন্তু সময়ের সঙ্গে তার আচরণে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। শেষপর্যন্ত অভিভাবকদের জোরাজুরিতে ভেঙে পড়ে সে এবং সমস্ত ঘটনার কথা জানায়। এরপর গত ২০শে মে মা-বাবা আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ দায়ের করেন।

ঘটনার এতদিন পর মেডিক্যাল পরীক্ষায় শারীরিক প্রমাণ পাওয়া কঠিন হতে পারে, কিন্তু তাই বলে অপরাধীরা পার পেয়ে যাবে— এমন নয়। তদন্তে যদি ভিডিও ফুটেজ উদ্ধার করা যায়, সাক্ষীদের বয়ান নেওয়া হয়, সম্ভাব্য সিসিটিভি ফুটেজ ও অন্যান্য Circumstantial Evidence সংগ্রহ করা হয়, তাহলে এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শক্ত মামলা গড়ে তোলা সম্ভব।
অভিযোগে আরও উল্লেখ রয়েছে, সেই গাড়িতে অভিযোগকারীর পরিচিত আরও এক তরুণী উপস্থিত ছিল। সে কীভাবে বা কতটা এই অপরাধের সঙ্গে জড়িত, সেটিও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সামনে আনা জরুরি।
সমাজে ধর্ষকদের মনে যদি আইনের ভয় তৈরি না করা যায়, তাহলে এ ধরনের অপরাধ থামানো কঠিন। তাই দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনা হোক— এটাই এখন সাধারণ মানুষের দাবি।

উল্লেখ্য বিষয় যখন ঘটনাটি ঘটে তখন ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস।

কিছু প্রশ্ন এক্ষেত্রে খুব স্বাভাবিক ভাবে মাথায় আসছে, এবং সেগুলোর যথাযত উত্তর খুঁজে অপরাধী দের দৃষ্টান্তমূলক এবং নজিরবিহীন শাস্তি দেওয়ার জন্য বর্তমান রাজ্য সরকার কি মহিরুহ ব্যবস্থার শরণাপন্ন হয় এখন সেটিই দেখার বিষয়।

প্রশ্ন - যেগুলো জানা প্রয়োজন 👉

📌 গাড়িতে আরেকজন স্কুলছাত্রী ছিল, সেও কি এইরকম ফাঁদে পড়েছিল ?সেই সময় তার পরিহিত পোশাক কি ছিল? স্বাভাবিক স্কুল ইউনিফর্ম?

📌তাঁদের মধ্যে পূর্বপরিকল্পিত কোনো আলোচনা হয়েছিল কিনা ?

📌জ্ঞান ফেরার পর মেয়েটি প্রথম কাকে দেখতে পায় সামনে ??

📌যে গাড়ি তে ঘটনা টা ঘটেছিল সেটি কি গাড়ি?

📌অভিযুক্ত রা এখন গ্রেপ্তার হয়নি কেন?

📌অভিযুক্ত দের কোনো নামী রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা?

📌গাড়ির মধ্যে থাকা ছাত্রী টি বাদে বাকি যারা ছিল তাঁদের কেউ ধর্ষিতা ছাত্রীটির পূর্ব পরিচিত নাকি?

🔵ধর্ষিতা ছাত্রী টির অভিভাবকদের করা F. I. R এর কপি সঙ্গে দেওয়া হলো।

-✒️অবশেষ চক্রবর্তী

15/05/2026

বৃষ্টি, জমা জল, দীর্ঘদিন ধরে ঘুম নেই। এ এক অন্য লড়াই। মানুষের কানে চিৎকার পৌঁছে দেওয়ার লড়াই।
ন্যায়বিচার এবং সমাজ সংস্কারের সমানুপাতিক সম্পর্ককে প্রশাসনের চোখে পৌঁছে দেওয়ার লড়াই।

WBJDF - West Bengal Junior Doctors' Front এর মশাল মিছিল তথা অভয়া রাত কর্মসূচিকে আকাশ বুকে পৌঁছে দিয়ে মেঘেদের আর্তনাদ খুঁজে আনার লড়াই করেছিল Abhaya Youth Forum ।

কিছু মানুষ হয়তো ভুলে গেছে
কত মানুষ নিঃস্বার্থ পর্দা বুকে জড়িয়ে বৃষ্টিভেজা রাজপথে দীর্ঘদিন বসেছিল রং তুলি হাতে। দেওয়াল গুলোকেও চিৎকার করতে শিখিয়েছিল। তাদের হুঙ্কার এত সহজে মুছে দেওয়া যাবে না।
ইতিহাসের পাতা গুলো থেকেও তাদের স্লোগান শোনা যায়। দেখতে পাওয়া যায় তাদের ছায়ায় অশ্রুর বিন্দু।।

Dr. Asfakulla Naiya দার ভালবাসা ভরা দু এক কথাই ইউথ ফোরামের প্রাপ্তি, সম্মানীয় পুরস্কার।।

✊🏻✊🏻✊🏻

অহংকারই পতনের মূল কারণ - যে মানুষ নিজের ক্ষমতা ও সাফল্যের অতিরিক্ত বিশ্বাসে বাস্তবতার সঙ্গে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে। ত...
05/05/2026

অহংকারই পতনের মূল কারণ - যে মানুষ নিজের ক্ষমতা ও সাফল্যের অতিরিক্ত বিশ্বাসে বাস্তবতার সঙ্গে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে। তারা নিজেদের ভুল বা সীমাবদ্ধতা দেখতে পান না, ফলে তাদের সিদ্ধান্তে ভুল আসে এবং শেষ পর্যন্ত ধ্বংস বা পতন ঘটে।।

১৫ বছর ধরে গোটা বাংলা ওনার দম্ভ এবং নীতিহীন সিদ্ধান্ত কূটনীতি দুর্নীতি দেখে এসেছে, তাই গতকাল এই বাংলা আর দুষ্টু মেয়েকে বর্জন করেছে।। এই বাংলা তার "এই মেয়েকে" আর চাইনি।।

"অনাচার করো যদি,
রাজা তবে ছাড়ো গদি...
যারা তার ধামা-ধারী,
তাদেরও বিপদ ভারি..
চুরি করা মহা পাপ,
ক্ষমা চেয়ে নাহি মাফ...
নাই কোনো পরিত্রাণ"

16/02/2026

Whenever we spot a dog 🐶✨ We don’t just walk by, our hearts melt instantly — we play, we care, we love. It’s either playtime or care time!!.. 🫶🏻✨🫶🏻✨

Because being an animal lover isn’t a hobby, it’s who we are. 💝

Yess bhow bhow we are certified animal lover!!
🦘🐒🦍🐘🦣🦧🦍🐆🦒🐕🦮🐕‍🦺🐈‍⬛🐈🐄🐂

Address

8E, Dacres Lane Esplanade
Kolkata
700069

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abhaya Youth Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category