Aesthetic Grievances

Aesthetic Grievances This is a CREATIVY-cum-ENTERTAINMENT SECTION of MY CULTURAL OUTBURST. It will contain POETRIES,SONGS,PAINTINGS AND SHORT-FILMS created by SARBAJIT ROY(me).

ALL THE WORKS OF SARBAJIT ROY WILL BE EITHER PUBLISHED OR WILL BE NOTIFIED FROM THESE PAGE.

24/01/2026

অগ্নিশুদ্ধি
--------------
আকস্মিক আঘাতে চারপাশ স্তব্ধ, বন্ধু হয়েছে আজ পর,
বিচ্ছেদের ঝড়েও পরিবার আগলেছে সাহসের এক ঘর।
অতীত ঝেড়ে এবার ধরো জীবনের গতির নতুন হাত,
আদর্শে থেকো স্থির, ধৈর্যই কাটাক তোমার দুঃসহ রাত।
সংযম হারিয়ো না কোনোদিন, নাহলে সব হবে লণ্ডভণ্ড,
নিয়ন্ত্রণ আর ধীরস্থির জেদ হোক তোমার মেরুদণ্ড।
খনিগর্ভের সোনা যেমন আগুনের আঁচে খোলে তার স্বরূপ,
দহন সয়েই তুমি শুদ্ধ হও, ভাঙো পাথরের নামহীন স্তূপ।
যত বেশি তাপ, তত চড়া দাম— এ এক দীর্ঘ দহনের পথ,
সংগ্রামের শেষে নিখাদ জয় নিয়েই ছুটুক তোমার জয়রথ।

— সর্বজিৎ রায়

23/01/2026

কাষ্ঠখণ্ড
------------
এগারো বছর আগে আমাদের মজ্জায় ছিল আদিম বনের ঘ্রাণ,
শিকড়ের নিবিড় টানে দুই চারা গেয়েছিল এক গান।
আজ ছয় বছরের নাগরিক টবে আমরা শুধুই কাঠ,
পাশাপাশি দাঁড়িয়েও দুজনের ভিন্ন সিলেবাসের পাঠ।
স্মার্টফোনের নীল রোদে মেতে আছ সালোকসংশ্লেষে,
আমি এক কোণে রাখা আসবাব, জীর্ণ ছদ্মবেশে।

বিল আর ফর্দ আজ নোনা জল, মাটি করেছে ঘুণ,
স্মৃতিরা উইপোকা হয়ে কাটছে প্রেমেদের ফাল্গুন।
অভ্যেসের 'ভালোবাসি'— যেন শুকনো পাতার মরমর,
পাশাপাশি দুই কাণ্ড, অথচ ভেতরে মরু-জ্বর।

একই উঠোনে রোপিত, তবু দুই মেরুর বাসিন্দা,
জীবন্ত অরণ্য মরে, পড়ে থাকে যান্ত্রিক এক নিন্দা।
যদি নেই থাকে রস, কেন এই ছায়ার অভিনয়?
স্থবির কাষ্ঠের প্রেমে জীবনের বড় বেশি ভয়।

-সর্বজিৎ রায়

Address

Mind Street Of Sarbajit Roy
Kolkata
700068

Opening Hours

11am - 5pm

Telephone

9836486348

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aesthetic Grievances posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Aesthetic Grievances:

Shortcuts

Share

Category