Citu_ceswu_officialpage

Citu_ceswu_officialpage Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Citu_ceswu_officialpage, Political organisation, 55 No Surya sen Street, KOLKATA.

সি আই টি ইউ কলকাতা জেলা কমিটি উদ্যোগে রক্তদান শিবিরে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে কমরেড ত্রিদীপ ও কমরেড দেবাশীষ স্বেচ্ছায়...
25/08/2026

সি আই টি ইউ কলকাতা জেলা কমিটি উদ্যোগে রক্তদান শিবিরে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে কমরেড ত্রিদীপ ও কমরেড দেবাশীষ স্বেচ্ছায় রক্তদান করছেন।

22/08/2026

আমাদের শিল্পে তৃণমূলের ইউনিয়নের-এর প্রাক্তন নেতা, যিনি এখন স্বাভাবিকভাবেই বিজেপির ইউনিয়নের লিডার। কাটমানি নিতে গিয়ে ধরা পড়ে সাসপেন্ড হয়েছেন।

ফুল বদলে কী হলো? কাটমানি কালচার তো চলছেই। এরপর আরও বড় কাটমানি নিয়ে শ্রমিক-কর্মচারীদের ভবিষ্যৎ বিক্রি করে দেওয়ার সেই একই প্রক্রিয়া শুরু হবে—যা গত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি।

দল বদলেছে, পতাকা বদলেছে,কাটমানি, তোলাবাজি আগের মতোই চলছে কিন্তু শ্রমিক-কর্মচারীদের পরিস্থিতি যেখানে ছিল, সেখানেই রয়ে গেছে।

আমাদের স্বাধীনতার ৮০ তম দিবসে, আজ ভিক্টোরিয়া হাউস এর সামনে,  ইউনিয়নের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সাথে পালিত হলো। আমরা এম...
15/08/2026

আমাদের স্বাধীনতার ৮০ তম দিবসে, আজ ভিক্টোরিয়া হাউস এর সামনে, ইউনিয়নের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সাথে পালিত হলো।

আমরা এমন ভারতবর্ষ চাই যেখানে আদানি,আম্বানি রাজত্ব নয়, শ্রমিকের রাজত্ব চলবে।

ইনকিলাব জিন্দাবাদ
জয় হিন্দ 🧡🤍💚

15/08/2026

Honour the Past;
Fight for the Future ✊🏿
Best wishes on the 80th Independence Day!

Never ever forget :
WOH AAZADI AAZADI KYA
MAZDOOR KA JISMEIN RAAJ NA HO?!

দীর্ঘ লড়াই-সংগ্রাম এবং বহু প্রাণের বিনিময়ে  অর্জিত স্বাধীনতা'র মূল্যবোধ, গণতান্ত্রিক চেতনা, ঐক্য, সাম্য, ধর্মনিরপেক্ষতা-...
13/08/2026

দীর্ঘ লড়াই-সংগ্রাম এবং বহু প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা'র মূল্যবোধ, গণতান্ত্রিক চেতনা, ঐক্য, সাম্য, ধর্মনিরপেক্ষতা- আজ আক্রান্ত।

এর সাথে আক্রান্ত স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধ ও চেতনা থেকে উঠে আসা সংবিধান ও তার মৌলিক কাঠামো।আক্রান্ত আমাদের দেশ।তাই স্বাধীনতার চেতনা,মূল্যবোধ এবং সংবিধান'কে রক্ষা করতে ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন।

আগামী ১৫ আগষ্ট, শনিবার সকাল ১০ ঘটিকায়, ভিক্টোরিয়া হাউসের সামনে পতাকা উত্তলন কর্মসূচি ও সংক্ষিপ্ত সভা।

অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের সহকর্মী ও কমরেড সৌমিত্র গুপ্ত আজ সকাল সাড়ে এগারোটায় রুবি জেনারেল হাসপাতালে শেষ ন...
11/08/2026

অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের সহকর্মী ও কমরেড সৌমিত্র গুপ্ত আজ সকাল সাড়ে এগারোটায় রুবি জেনারেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

বিগত এক দশক ধরে আমরা কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়ে চলেছি। সেই দীর্ঘ সংগ্রামের প্রতিটি কঠিন মুহূর্তে কমরেড সৌমিত্র গুপ্ত ছিলেন আমাদের অগ্রণী সহযোদ্ধা। তাঁর এই আকস্মিক চলে যাওয়া আমাদের কাছে এক অপূরণীয় ক্ষতি।

কলকাতার রাজপথ থেকে দিল্লির রাজপথ—স্লোগানে স্লোগানে একসঙ্গে কত মিছিলে হেঁটেছি, কত লড়াইয়ের সাক্ষী থেকেছি আমরা। সেইসব দিনের স্মৃতি আজ আরও গভীরভাবে মনে পড়ছে।

কমরেড সৌমিত্র গুপ্তের সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
তাঁর পরিবার, পরিজন এবং সকল সহযোদ্ধার প্রতি জানাই আন্তরিক সমবেদনা এবং আগামী'তে আমরা সাংগঠনিকভাবে তাদের পাশে আছি।

কমরেড সৌমিত্র গুপ্ত লাল সেলাম

10/08/2026

শ্রমিক বিরোধী শ্রমকোড সহ ১৫ দফা দাবীতে..

Gargi Chattopadhyay Chattopadhyay

CESWU ইউনিয়নে'র সাফল্য ।আমাদেরই সহকর্মী কোনো কারণ বশত দীর্ঘ সময় পেটি ক্যাশ তোলেননি। যখন বিষয়টি তিনি বুঝতে পারেন এবং ম্যা...
08/08/2026

CESWU ইউনিয়নে'র সাফল্য ।

আমাদেরই সহকর্মী কোনো কারণ বশত দীর্ঘ সময় পেটি ক্যাশ তোলেননি। যখন বিষয়টি তিনি বুঝতে পারেন এবং ম্যানেজমেন্ট'কে জানান, ম্যানেজমেন্ট পেটিক্যাশ দিতে রিফিউজ করে।
উনি নেতৃত্ব'কে জানান, নেতৃত্ব ম্যানেজমেন্ট'র সাথে কথা বলেন এবং ম্যানেজমেন্ট'র যুক্তি'র বিপক্ষে পালটা যুক্তি দিয়ে আলোচনা হয়। শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট আমাদের দাবী মেনে নিয়েছেন এবং পেটি ক্যাশ দেওয়া শুরু হয়েছে।

শ্রমিক - কর্মচারীদের ঐক্যবদ্ধ্য লড়াই এবং সঠিক যুক্তির কাছে ম্যানেজমেন্ট সবসময় কথা শুনতে বাধ্য হয়। আর এটা একমাত্র CITU করতে পারে।Management সবসময় চাইবে Individual যোগাযোগ করতে এবং কালেক্টিভ বার্গেনিং ভেঙে দিতে। কারণ ওরা কালেক্টিভ বার্গেনিং'কে ভয় পায়।

Storms of resistance are gathering.
02/08/2026

Storms of resistance are gathering.

Address

55 No Surya Sen Street
Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Citu_ceswu_officialpage posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share