West Bengal Chhatra Parishad পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদ

  • Home
  • India
  • KOLKATA
  • West Bengal Chhatra Parishad পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদ

West Bengal Chhatra Parishad পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদ Jay Hind

This is the oldest and only official page of West Bengal Chhatra Parishad পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদ (affiliated to NSUI) Current State President is Priyanka Choudhury and State In-charge Tanzil Hussain.

03/06/2026
আজ পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভানেত্রী Priyanka Choudhury -র নেতৃত্বে আগামী দিনের কর্মসূচি ও সাংগঠনিক পরিকল্পনা নিয...
02/06/2026

আজ পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভানেত্রী Priyanka Choudhury -র নেতৃত্বে আগামী দিনের কর্মসূচি ও সাংগঠনিক পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

Today West Bengal Chhatra Parishad team, led by State President Priyanka Choudhury, met with Senior Congress Leader Mani...
02/06/2026

Today West Bengal Chhatra Parishad team, led by State President Priyanka Choudhury, met with Senior Congress Leader Manish Sharma Ji who is also the National In-charge of Indian Youth Congress for a fruitful discussion on organizational matters and the future course of the student and youth movement.

ভারতীয় জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য ও জননেতা মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের উপস্থিতিতে মুর্শিদাবাদ জেলা ...
02/06/2026

ভারতীয় জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য ও জননেতা মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের উপস্থিতিতে মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের সভাপতি সৌফিক আলমের নেতৃত্বে ও জেলা ছাত্র পরিষদের উদ্যোগে আজ এক উল্লেখযোগ্য যোগদান কর্মসূচির আয়োজন করা হয়।

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখ, SCBC কলেজ ও বহরমপুর কলেজের তৃণমূল ছাত্র পরিষদের একাধিক নেতৃত্বসহ প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী তৃণমূল ছাত্র পরিষদ ত্যাগ করে ছাত্র পরিষদে যোগদান করেন।

আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিষদের পতাকা বারবার অপসারণ, ছাত্র সংসদ কার্যালয়ে পক্ষপাতমূলক আচরণ এবং সংখ্যালঘু ছাত...
02/06/2026

আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিষদের পতাকা বারবার অপসারণ, ছাত্র সংসদ কার্যালয়ে পক্ষপাতমূলক আচরণ এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাননীয় উপাচার্যের কাছে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিলেন রাজ্য ছাত্র পরিষদের সোশ্যাল মিডিয়া সেলের ভাইস চেয়ারপার্সন নারায়ণ রায়। ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ও প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

আজ R G Kar Medical College এর তিনজন ছাত্র ছাত্র পরিষদের (কংগ্রেস) আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র পরিষদে যোগদান করলেন রাজ্য...
02/06/2026

আজ R G Kar Medical College এর তিনজন ছাত্র ছাত্র পরিষদের (কংগ্রেস) আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র পরিষদে যোগদান করলেন রাজ্য ছাত্র পরিষদের সভানেত্রী Priyanka Choudhury -র নেতৃত্বে।
ছাত্র-ছাত্রীদের অধিকার ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের লড়াইকে আরও শক্তিশালী করতে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আজ মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের সভাপতি সৌফিক আলমের নেতৃত্বে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ন্যায্য দাবির ...
02/06/2026

আজ মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের সভাপতি সৌফিক আলমের নেতৃত্বে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ন্যায্য দাবির সমর্থনে ৯ দফা দাবি নিয়ে মাননীয় উপাচার্যের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। শিক্ষার মানোন্নয়ন ও ছাত্রস্বার্থ রক্ষায় ছাত্র পরিষদের এই আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপস্থিত ছিলেন জেলা ছাত্র পরিষদের সহ-সভাপতি তোফায়েল আহাম্মেদ রনি, ইউনিট সভাপতি সবুজ সরকার সহ ছাত্র পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্র ছাত্র পরিষদের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র পরিষদে যোগদান করলেন। ছাত্র-ছাত্রীদের ...
02/06/2026

আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্র ছাত্র পরিষদের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র পরিষদে যোগদান করলেন।
ছাত্র-ছাত্রীদের অধিকার ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের লড়াইকে আরও শক্তিশালী করতে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভা ছাত্র পরিষদের পক্ষ্য থেকে তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল সহ বিভিন্ন ...
01/06/2026

কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভা ছাত্র পরিষদের পক্ষ্য থেকে তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশদ্বারে পোস্টার লাগিয়ে সকল সাধারণ ছাত্র ছাত্রীদের স্বতঃস্ফূর্তভাবে ছাত্র পরিষদে যুক্ত হবার আবেদন জানানো হলো। উপস্থিত ছিলেন তুফানগঞ্জ বিধানসভা ছাত্র পরিষদের সভাপতি শমীক পাল, ছাত্র নেতা দিপাঞ্জন,রাহুল সহ অন্যান্য ছাত্র যোদ্ধারা।

Address

104E, Drive Lal Mohan Bhattacharya Rd, Sealdah, Entally
Kolkata
700014

Alerts

Be the first to know and let us send you an email when West Bengal Chhatra Parishad পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to West Bengal Chhatra Parishad পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদ:

Share