Bidhangarh

Bidhangarh Place information

03/03/2026
20/07/2025

প্রেম নাকি দ্বেষ,
শুরু না শেষ,
অবশ হয়ে আসা অনুভূতি ,
হৃদয় কষ্টকর পরিণতি ,
নিজেকে বিলিয়ে দেওয়া ,
নতুন সত্বায় পরিচয় ,
শুরুতে অনেক অভিনয়,
ছেলেমানুষি কত হয়,
তবুও প্রেম যদি বা অভিনয়,
হিংসা দ্বেষ মনের পরিচয় ,
তবূও মানুষ প্রেমে পরে,
ঝিনুকের মাঝে মুক্তো গড়ে,
প্রেমের সমূদ্রের মাঝে,
নিজের প্রেম খোঁজে,
বার বার জন্ম মৃত্যু মাঝে,
প্রেমের প্রাপ্তি প্রকৃতির সাজে।

19/07/2025

সারাদিনের যুদ্ধ,
তবুও হাসে বুদ্ধ,
শরীর জুড়ে ক্লেশ,
জীবন যুদ্ধে বেশ,
সূর্য তোমার সাথি,
চন্দ্রমা সমব্যথী,
চোখদুটি বুজে যায়,
সুখের স্বপ্ন আয়,
তবুও সজাগ থাকা,
পথ গিয়েছে বাঁকা,
পথিকের নেই ঘর,
দেবতার এই বর,
নিতে হবে শুধু ঝুঁকি,
চেহারায় আঁকিবুকি,
রবির মতো ভাতি,
জীবনযুদ্ধে মাতি।

19/07/2025

অজানা শ্যামের বাঁশি,
হৃদয়ে ফুটুক শশী,
স্নিগ্ধ আলোর মাঝে,
কোন এক মিষ্টি সাঁঝে,
হৃদয়ে বাজে বাঁশি,
সময় হয়ে এসেছে যাবার,
কোন বাধা না মানার,
চোখ দুটি আজ আকুল,
হৃদয় হয়েছে ব্যাকুল,
নিভৃত কোন বনে,
মিলন হবে সংগোপনে।

বোতল বন্দি দৈত্য ,অন্ধকারের শৈত্য,হায়নার আনাগোনা,ষড়যন্ত্রের জাল বোনা,তবুও মানুষ জাগে,তেপান্তরের মাঠে,মোমের বাতির আলোয়,শি...
04/09/2024

বোতল বন্দি দৈত্য ,
অন্ধকারের শৈত্য,
হায়নার আনাগোনা,
ষড়যন্ত্রের জাল বোনা,
তবুও মানুষ জাগে,
তেপান্তরের মাঠে,
মোমের বাতির আলোয়,
শিরদাঁড়ার বলয়,
মোমের বাতির নিশান,
অন্ধকারের ভাসান । ।

31/12/2020

হুজুগ আজ সবদিক,
ভীড় চারিদিক থিকথিক,
কেউ ফোটায় বোম,
কেউ সাজে স্যান্টা,
চমকে ওঠে প্রাণটা,
হুল্লোড়ে মাতোয়ারা ,
সব দোস্ত ইয়ার,
বলছে সবাই ,
হ্যাপি নিউইয়ার।

15/11/2020

প্রতি বারের মত নতুন প্রয়াস ।

Address

P. O&VILL Bidhangarh
Kolkata
KOLKATA=700066

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bidhangarh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share