20/10/2018
★পুজোর রেশ কাটতে না কাটতেই পূর্ণ উদ্যমে পরিবেশ রক্ষার্থে উদ্যোগী হলেন ◆ #গল্ফ_গার্ডেনস্_রেসিডেন্টস্_ওয়েলফেয়ার_অ্যাসোসিয়েশনের সদস্যরা।
স্থানীয় এলাকা সাফ করার পাশাপাশি এলাকার ফুসফুস রামধন পার্ক-এর সৌন্দর্যায়ন, ফুটপাথ জঞ্জালমুক্ত করা, বৃক্ষরোপণ, সচেতনতামূলক বার্তা-সম্বলিত ফ্লেক্স স্থাপন ইত্যাদি নানা কার্যকলাপের মধ্যে দিয়ে তাঁরা #কলকাতা_পুলিশ_দক্ষিণ_শহরতলী( #যাদবপুর) #বিভাগের নেওয়া #স্বচ্ছ_শহর_সবুজ_শহর প্রকল্পকে বাস্তবায়িত করতে অগ্রসর হলেন।
এই কর্মকান্ডে সামিল হয়েছিলেন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর, ক্লাব সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এর পাশাপাশি #কলকাতা_পুলিশের_সাইবার_ক্রাইম_বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে ব্যাঙ্ক-জালিয়াতি ও নানা সাইবার অপরাধ নিয়ে এক নাগরিক সচেতনতা সভা এবং চক্ষু পরীক্ষা শিবিরের ও আয়োজন করা হয়েছিল তাঁদের তরফে।
◆বিশেষ ধন্যবাদ #যাদবপুর_থানা-কে এই অভূতপূর্ব উদ্যোগ কে সঠিকভাবে পরিচালিত করার জন্য।