02/08/2026
গতকাল, ১ লা আগস্ট মধ্যে রাতে রেলওয়ে প্রশাসন সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে নুঙ্গী স্টেশন এবং স্টেশন সংলগ্ন এলাকা থেকে হকারদের অস্থায়ী দোকানগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।
এর পূর্বে দীর্ঘ সময় ধরে প্রশাসনের আধিকারিকদের সাথে পার্টি এবং সিআইটিইউ নেতৃত্ব নঙ্গী স্টেশন থেকে হকারদের উচ্ছেদ আপাতত স্থগিত রাখার নির্দেশ সম্বলিত আদালতের নির্দেশের কপি নিয়ে আলোচনা করেন। কেন্দ্রীয় এবং রাজ্যের বিজেপি সরকারের স্বৈরাচারী নির্দেশ কার্যকরী করার জন্য রেল কর্তৃপক্ষ আদালতের নির্দেশের তোয়াক্কা না করেই সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে উচ্ছেদ অভিযান চালায়।
উচ্ছেদ অভিযান বিরোধী কর্মসূচিতে পার্টির জেলা সম্পাদক কমরেড রতন বাগচী , পার্টি নেতা প্রভাত চৌধুরী , রাজা মিত্র সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। হকার বন্ধুরা এবং তাঁদের পরিবার পরিজন আলোচনা এবং বিক্ষোভ চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন।
যেসমস্ত পার্টি সদস্য, দরদী, হকার বন্ধু ও তার পরিবার গতকাল রাতে উপস্থিত ছিলো এরিয়া কমিটির পক্ষ থেকে তাঁদের অভিনন্দন জানাচ্ছি। আমরা হকার বন্ধুদের পাশে ছিলাম, আছি থাকবো