কেতাবি ketab-e

কেতাবি ketab-e বাংলা ই-বইয়ের প্রকাশ, বিক্রি, গ্রন্থাগার ও মহাফেজখানার মঞ্চ। এরপরও ক্রমশ প্রকাশ্য...

বিশ্বায়িত বাঙালির জীবনধারা বিষয়ক একটি ভিন্ন স্বাদের পত্রিকা ‘ট্রেন্ড’, যার আগামী প্রকাশিতব‍্য সংখ‍্যার বিষয়—‘দূরত্ব শেষ...
04/06/2026

বিশ্বায়িত বাঙালির জীবনধারা বিষয়ক একটি ভিন্ন স্বাদের পত্রিকা ‘ট্রেন্ড’, যার আগামী প্রকাশিতব‍্য সংখ‍্যার বিষয়—‘দূরত্ব শেষ কথা নয়—পশ্চিমবঙ্গের একাকী প্রবীণদের পরিচর্যার সমস‍্যা ও সম্ভাবনা’। আগামী ২৬ জুন, শুক্রবার, বিকেল সাড়ে ছ-টায় এই সংখ‍্যাটির আনুষ্ঠানিক প্রকাশ উপলক্ষ্যে কলেজস্ট্রিটে প্রতিক্ষণ প্রকাশনার বইচাঘরে একটি আলোচনাসভা আয়োজন করা হয়েছে। এই সভায় যে বিষয়গুলি নিয়ে বক্তারা বলবেন, সেগুলি হল:

১) গৃহভিত্তিক স্বাস্থ্য পরিষেবা একাকী প্রবীণদের পরিচর্যায় কতটা কার্যকরী?
—বক্তা: ডা. ধীরেশ চৌধুরী
বার্ধক‍্য বিশেষজ্ঞ, প্রতিষ্ঠাতা ডিরেক্টর, বাঁচব হিলিং টাচ ফাউন্ডেশন

২) একাকী প্রবীণদের মানসিক স্বাস্থ্য: সন্তান ও সমাজের ভূমিকা
—বক্তা: ডা. দেবাঞ্জন ব‍্যানার্জী
বার্ধ‍ক‍্য মনোরোগ বিশেষজ্ঞ, অ্যাপোলো হসপিটাল, কলকাতা

৩) একাকী প্রবীণদের সুস্থভাবে বাঁচার জন‍্য জীবনযাপনের কয়েকটি অতিপ্রয়োজনীয় দিক
—বক্তা: ডা. অরুণাংশু তালুকদার
বিভাগীয় প্রধান, জেরিয়াট্রিক বিভাগ, কলকাতা মেডিক্যাল কলেজ

‘ট্রেন্ড’ পত্রিকার সকল পাঠক, লেখক এবং শুভানুধ্যায়ীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ রইল। আসনসংখ‍্যা সীমিত। তাই ইনবক্সে আপনার উপস্থিতি আগাম জানিয়ে রাখলে আমাদের পক্ষে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে সুবিধা হবে।

প্রধান-অপ্রধান মিলিয়ে উপনিষদের সংখ্যা দু’শো ছাড়িয়েছে–একত্রে ভারতীয় জ্ঞান-পরম্পরার সুদীর্ঘ কালব্যাপী একটি প্রবাহ–বয়ে চলেছ...
04/06/2026

প্রধান-অপ্রধান মিলিয়ে উপনিষদের সংখ্যা দু’শো ছাড়িয়েছে–একত্রে ভারতীয় জ্ঞান-পরম্পরার সুদীর্ঘ কালব্যাপী একটি প্রবাহ–বয়ে চলেছে বৈদিক হতে লৌকিক, শ্রুতি হতে স্মৃতির অবয়বে। কিন্তু ‘আত্মানং বিদ্ধি’ বা নিজেকে জানার পদ্ধতিতে আমাদের শরীরটা কি অপাঙ্‌ক্তেয় হয়েই রয়ে যায়, নাকি সেটাই ‘আমি’কে খুঁজে নেবার একমাত্র সম্বল? শরীর বলতে ঠিক কীই বা বুঝি? শুধু রক্ত-মাংস-অস্থি-মেদ–এই কি? নাকি ঔপনিষদীয় মননে তার পরিধি ব্যাপকতর? গর্ভবাস হতে শুরু করে হাত-পা-বুক-পেট, চিন্তা-ভাবনা-নিশ্বাস-প্রশ্বাস, ইচ্ছে-সংকল্প-ভুল- ঠিক, জাগরণ-ঘুম-সুষুপ্তি, দুঃখ-সুখ হতে সবশেষে আনন্দময়তে যাত্রা। কেমন সেই অনন্ত বেঁচে থাকার ছবি, যেখানে মর্ত্য হতে অমৃতে যাবার জন্য আমরা নিত্য লড়াই করি, তুচ্ছতা-যাপনের মাঝে বৃহতের সন্ধান করি নিয়ত ক্ষয়িষ্ণু শরীর দিয়ে? সুস্পষ্ট তথ্য-ভিত্তিক আলোচনা রইল এই গ্রন্থে।

অঙ্গ হতে অনন্ত: উপনিষদে ‘শরীর’ ও ‘আমি’
লেখক - গার্গী ভট্টাচার্য
প্রচ্ছদ নির্মাণ: সুপ্রসন্ন কুণ্ডু
দাম: ৪০০ টাকা

কেতাব-ই'র বইয়ের প্রাপ্তিস্থান:

কলেজ স্ট্রিট বইপাড়ায় দে'জ, দে বুক স্টোর (দীপু), ধ্যানবিন্দু, ক্রান্তিক, মনীষা, অভিযান বুক ক্যাফে, মান্দাস, বৈভাষিক, লালমাটি বর্ণ বইমহল, শব্দ প্রকাশন, ভারতী বুক স্টল, দাস বুক স্টল, বিমলা বুক স্টোর, বুকফ্রেন্ড, ইতিকথা পাবলিকেশন

পাটুলিতে হারিত

যাদবপুর বিশ্ববিদ্যালয় লাগোয়া এইট-বিতে মেঠো

মালদায় মালদা পুনশ্চ
আলিপুরদুয়ারে বিয়ন্ড হরাইজন
পশ্চিম মেদিনীপুরে ভূর্জপত্র
চুঁচুড়ায় বিদ্যার্থী ভবন
শান্তিনিকেতনে আর.কে বুকস, লিভিং ক্যানভ্যাস আর্ট শপ এন্ড ক্যাফে
সোদপুরে পাপাঙ্গুলের ঘর
দূর্গাপুরে অন্য বই
জলপাইগুড়িতে তিস্তাগুড়ি

বাংলাদেশের পাঠকরা অর্ডার দিতে পারেন:
বাতিঘর, তক্ষশিলা, নয়া উদ্যোগ, কথা প্রকাশ, ভেস্ট পকেট-এ।

এছাড়া অনলাইনে কেতাব-ই’র বই অর্ডার দিতে পারেন:
বইভূত, বইচিত্রডটইন, বইঘরডটইন, দেজঅনলাইন, সুচিত্রডটকম, প্রিয়গ্রন্থদীপ, পাঠকনির্মলসাঁতরা, বইবাহিক, বইপিওন, বইঅনলাইন, Boiwala Express, Book Talk, বিবলিওফাইল, কলকাতাবুকশেলফ, বুকমার্ক, Boitoi, বইয়েরহাট, অন্য বই, Thinkerslane

সারা বছর নিজের ঠিকানায় বসে বই পেতে www.ketab-e.com এ অর্ডার দিন অথবা চলে আসুন কেতাব-ই'র দপ্তরে।
ঠিকানা: ১৬ সূর্য সেন স্ট্রিট, কলকাতা ৭০০০১২ (সিটি কমার্স কলেজের লাগোয়া গলির ভেতরে)

কেতাব-ই'র যে-কোনো বই পেতে অসুবিধে হলে সরাসরি যোগাযোগ করুন 9433813450 নম্বরে।

বইটির অনলাইন কেতাব-ই লিঙ্ক : https://ketab-e.com/product/anga-hote-ananta-upanishade-shorir-o-ami-gargi-bhattacharya

04/06/2026

বিশেষ বিজ্ঞপ্তি

কেতাব-ই'র ডিজিটাল লাইব্রেরির ওয়েবসাইট ketab-e.net -এ আপডেটের কাজ চলায় আগামী কয়েকদিন ব্লগজিন প্রকাশিত হবে না।

এই গবেষণাগ্রন্থটির মূল প্রস্তাব এইমত— বাঙালি মুসলমানের জনপরিসর নির্মাণের প্রসঙ্গ মুলতুবি রেখে এই উপমহাদেশের আধুনিকতার বো...
03/06/2026

এই গবেষণাগ্রন্থটির মূল প্রস্তাব এইমত— বাঙালি মুসলমানের জনপরিসর নির্মাণের প্রসঙ্গ মুলতুবি রেখে এই উপমহাদেশের আধুনিকতার বোঝাপড়া সম্পূর্ণ হবে না। সেই আধুনিকতা বুঝতে হবে সংস্কারযানী ইসলামের সঙ্গে ভাষা ও সাহিত্যের কোন সম্পর্ক বাঙালি মুসলমান তৈরি করেছিলেন, তাঁদের জাতীয় সাহিত্য বিষয়ক প্রশ্নগুলি কী ছিল, তার মধ্যে দিয়ে। দোভাষী থেকে তৎসম বাংলায় বাঙালি মুসলমানের যাত্রা, কোরআনের বাংলা অনুবাদ, বাংলায় শরিয়তি সুফিবাদ, কারবালার যুদ্ধ-আখ্যান-কাব্য, এসব কিছুকে বিবেচনা পুনর্বিবেচনা করে লেখক দেখতে চেয়েছেন, ইসলামের খিলাফতের কোন নতুন যুক্তি তৈরি হচ্ছে।

ছাপার অক্ষরে কল্‌ব-এর ধ্বনি
লেখক: ঈপ্সিতা হালদার
প্রচ্ছদ নির্মাণ: সাত্ত্বিক ভট্টাচার্য
দাম: ৫০০ টাকা

কেতাব-ই'র বইয়ের প্রাপ্তিস্থান:

কলেজ স্ট্রিট বইপাড়ায় দে'জ, দে বুক স্টোর (দীপু), ধ্যানবিন্দু, ক্রান্তিক, মনীষা, অভিযান বুক ক্যাফে, মান্দাস, বৈভাষিক, লালমাটি বর্ণ বইমহল, শব্দ প্রকাশন, ভারতী বুক স্টল, দাস বুক স্টল, বিমলা বুক স্টোর, বুকফ্রেন্ড, ইতিকথা পাবলিকেশন

পাটুলিতে হারিত

যাদবপুর বিশ্ববিদ্যালয় লাগোয়া এইট-বিতে মেঠো

মালদায় মালদা পুনশ্চ
আলিপুরদুয়ারে বিয়ন্ড হরাইজন
পশ্চিম মেদিনীপুরে ভূর্জপত্র
চুঁচুড়ায় বিদ্যার্থী ভবন
শান্তিনিকেতনে আর.কে বুকস, লিভিং ক্যানভ্যাস আর্ট শপ এন্ড ক্যাফে
সোদপুরে পাপাঙ্গুলের ঘর
দূর্গাপুরে অন্য বই
জলপাইগুড়িতে তিস্তাগুড়ি

বাংলাদেশের পাঠকরা অর্ডার দিতে পারেন:
বাতিঘর, তক্ষশিলা, নয়া উদ্যোগ, কথা প্রকাশ, ভেস্ট পকেট-এ।

এছাড়া অনলাইনে কেতাব-ই’র বই অর্ডার দিতে পারেন:
বইভূত, বইচিত্রডটইন, বইঘরডটইন, দেজঅনলাইন, সুচিত্রডটকম, প্রিয়গ্রন্থদীপ, পাঠকনির্মলসাঁতরা, বইবাহিক, বইপিওন, বইঅনলাইন, Boiwala Express, Book Talk, বিবলিওফাইল, কলকাতাবুকশেলফ, বুকমার্ক, Boitoi, বইয়েরহাট, অন্য বই, Thinkerslane

সারা বছর নিজের ঠিকানায় বসে বই পেতে www.ketab-e.com এ অর্ডার দিন অথবা চলে আসুন কেতাব-ই'র দপ্তরে।
ঠিকানা: ১৬ সূর্য সেন স্ট্রিট, কলকাতা ৭০০০১২ (সিটি কমার্স কলেজের লাগোয়া গলির ভেতরে)

কেতাব-ই'র যে-কোনো বই পেতে অসুবিধে হলে সরাসরি যোগাযোগ করুন 9433813450 নম্বরে।

বইটির অনলাইন কেতাব-ই লিঙ্ক: https://ketab-e.com/product/chapar-akhhore-kalab-er-dhani-epsita-halder

খ্যাতিমান সাহিত্যিক সুশীল সেনের জীবন বাইরে থেকে সাফল্য, সম্মান ও প্রজ্ঞার আলোকময় প্রতিমা। কিন্তু সেই আলোর আড়ালে জমে থাকে...
03/06/2026

খ্যাতিমান সাহিত্যিক সুশীল সেনের জীবন বাইরে থেকে সাফল্য, সম্মান ও প্রজ্ঞার আলোকময় প্রতিমা। কিন্তু সেই আলোর আড়ালে জমে থাকে ক্ষমতা, কামনা, আত্মপ্রবঞ্চনা, ভাঙা সম্পর্ক ও নৈতিক অবক্ষয়ের দীর্ঘ ছায়া। প্রজন্মান্তরের টানাপোড়েন, পরিবার নামক প্রতিষ্ঠানের পরিবর্তিত রূপ এবং মানুষের অন্তর্লুকোনো অন্ধকারকে নির্মম সততায় উন্মোচন করে ‘জীবন হয়তো এমনও হয়’। এই গল্পে লেখক শাশ্বত বোস যেন প্রশ্ন তোলেন—মানুষ কি তার সৃষ্ট পরিচয়ের চেয়ে বড়ো, না কি নিজের গোপন সত্যের কাছেই চিরকাল পরাজিত?

লিংক কমেন্টে।

অমিত আভা-র এই কবিতাগুলিতে নীরবতা, স্মৃতি, সময় ও আত্মঅন্বেষণ এক সূক্ষ্ম বুননে ধরা দিয়েছে। শ্রমণের প্রশ্ন, অবশিষ্ট নৈঃশব্দ...
02/06/2026

অমিত আভা-র এই কবিতাগুলিতে নীরবতা, স্মৃতি, সময় ও আত্মঅন্বেষণ এক সূক্ষ্ম বুননে ধরা দিয়েছে। শ্রমণের প্রশ্ন, অবশিষ্ট নৈঃশব্দ্য, নববর্ষের নবজন্ম আর শীতের হারানো উষ্ণতা—সব মিলিয়ে এখানে জীবনের ক্ষয়, পুনর্জন্ম ও অন্তর্লোকের মৃদু আলোকরেখা এক গভীর কাব্যিক অভিজ্ঞতা হয়ে ওঠে।

লিংক কমেন্টে।

এপ্রিল, ২০২৬ থেকে কেতাব-ই ব্লগজিনে শুরু হয়েছে ’জেলার সাহিত‍্য’ নামের এক বিশেষ আয়োজন। এপ্রিল থেকে প্রতি মাস জুড়ে প্রকাশিত...
02/06/2026

এপ্রিল, ২০২৬ থেকে কেতাব-ই ব্লগজিনে শুরু হয়েছে ’জেলার সাহিত‍্য’ নামের এক বিশেষ আয়োজন। এপ্রিল থেকে প্রতি মাস জুড়ে প্রকাশিত হবে নির্দিষ্ট এক বা একাধিক জেলা থেকে নির্বাচিত গল্প-কবিতা-প্রবন্ধ, যার মূল উদ্দেশ্য পাঠককে বিভিন্ন জেলার নতুন লেখকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং বিভিন্ন জেলার ভিন্ন স্বরকে একত্রিত করে বর্তমান বাংলা সাহিত্যের সামগ্রিক রূপনির্মাণ।

'জেলার সাহিত্য'র প্রথম এবং দ্বিতীয় ইতোমধ্যে প্রকাশিত। তৃতীয় পর্ব প্রকাশিত হবে জুন মাস জুড়ে। 'জেলার সাহিত্য'র চতুর্থ পর্বে থাকছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম।

আপনি যদি উপরিউক্ত জেলাগুলোর কোনো একটির বসবাসকারী হন, অবশ্যই লেখা পাঠান। আর যদি না হন, আপনার পরিচিত কেউ উপরিউক্ত জেলাগুলোর বসবাসকারী হলে তাঁকে অবশ্যই লেখা পাঠাতে উৎসাহ দিন। জেলাভিত্তিক ভিন্ন স্বরকে একত্রিত করে বাংলা সাহিত্যের সামগ্রিক স্বরকে রূপদানের আমাদের এই প্রয়াস আপনার স্বতঃস্ফূর্ত যোগদানই একমাত্র সফল করে তুলতে পারে।

লেখা পাঠানোর নিয়মাবলি:

১) সম্পূর্ণ মৌলিক এবং অপ্রকাশিত গল্প, কবিতা এবং প্রবন্ধ পাঠানো যাবে।
২) গল্প সর্বোচ্চ ৪০০০ শব্দের মধ‍্যে হতে হবে। নিম্নসীমা নেই।
৩) কবিতা সর্বনিম্ন দুটি এবং সর্বোচ্চ পাঁচটি পাঠানো যেতে পারে।
৪) প্রবন্ধের শব্দসীমা ৩০০০ শব্দ। প্রবন্ধের বিষয়বস্তুর সঙ্গে লেখকের জেলার সম্পর্ক থাকলে তা অগ্রাধিকার পাবে। তবে এটি থাকা বাধ্যতামূলক নয়।
৫) লেখা পাঠানোর ইমেল
[email protected]
৬) ওয়ার্ড ডকুমেন্টে ইউনিকোডে টাইপ করা লেখা মেলে অ‍্যাটাচমেন্ট হিসেবে অথবা মেল বডিতে পেস্ট করে পাঠাতে হবে।
৭) মেলের সাবজেক্ট লাইনে লিখতে হবে:
জেলার সাহিত‍্য: ###x জেলা (লেখকের জেলার নাম)।
৮) মেলের বডিতে লেখকের সম্পূর্ণ নাম, ঠিকানা, ফোন নম্বর, ই-মেল আইডি, ৫০-৭০ শব্দের মধ‍্যে লেখক পরিচিতি এবং লেখকের একটি ছবি পাঠাতে হবে।
৯) প্রত‍্যেক লেখককে লেখা পাঠানোর পরে প্রাপ্তিস্বীকারের ইমেল পাঠানো আমাদের পক্ষে সম্ভব হবে না। লেখা নির্বাচিত হলে প্রকাশের আগে লেখকের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেওয়া হবে।
১০)পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাডগ্রাম জেলার জন‍্য লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ জুলাই , ২০২৬।

02/06/2026

গত শতকের নয়ের দশকে শুরুতে 'বারোমাস' ও 'চতুরঙ্গ' পত্রিকায় শ্রীচৈতন্য ও জাতবৈষ্ণব সমাজ বিষয়ে একাধিক প্রবন্ধ লেখেন কৃষ্ণনগরের শিক্ষক, নিবিড় ক্ষেত্রসমীক্ষক অজিত দাস, যিনি নিজে জাতবৈষ্ণব সমাজেরই মানুষ। ১৯৯৪ সালে প্রথম প্রকাশিত অজিত দাসের 'জাতবৈষ্ণব কথা'র সংযোজিত সংস্করণ প্রকাশ করেছে কেতাব-ই। বাংলার বৈষ্ণব সমাজের ইতিহাস আর হাল-হকিকত, জাতি-বর্ণ ব্যবস্থা ও সমাজবিজ্ঞান চর্চায় আগ্রহী পাঠকের জন্য এ এক আকর গ্রন্থ।

সত্যজিৎ রায়ের শেষ তিনটি চলচ্চিত্র—গণশত্রু, শাখা-প্রশাখা ও আগন্তুক—কে কেন্দ্র করে অয়ন মুখোপাধ্যায়ের এই প্রবন্ধ নির্মাণ কর...
01/06/2026

সত্যজিৎ রায়ের শেষ তিনটি চলচ্চিত্র—গণশত্রু, শাখা-প্রশাখা ও আগন্তুক—কে কেন্দ্র করে অয়ন মুখোপাধ্যায়ের এই প্রবন্ধ নির্মাণ করেছে এক গভীর দার্শনিক পাঠ। যুক্তিবাদ, নৈতিকতা, বিবেক, সভ্যতার মুখোশ এবং মানুষের অন্তর্গত স্বাধীনতার প্রশ্নকে তিনি বিশ্লেষণ করেছেন মেটাফিজিক্সের আলোয়। অবক্ষয়ের অন্ধকারের মধ্যেও কীভাবে সত্য, সুর ও মানবিকতা পুনরুত্থিত হয়, তারই এক মননশীল অনুসন্ধান এই লেখা—যেখানে সত্যজিতের অন্তিম ট্রিলজি হয়ে ওঠে মানুষের আত্মিক উত্তরণের এক শাশ্বত দলিল।

লিংক কমেন্টে।

 #প্রকাশিতসময়ের আলোচিত ধারায় যখন মানুষ বিপন্নতার কারণ বহন করে, লোভে, আলস্যে, ঈর্ষায়, ক্ষমতায়— নিজেই শুধু থাকবে, কিন্...
01/06/2026

#প্রকাশিত

সময়ের আলোচিত ধারায় যখন মানুষ বিপন্নতার কারণ বহন করে, লোভে, আলস্যে, ঈর্ষায়, ক্ষমতায়— নিজেই শুধু থাকবে, কিন্তু অন্য বিশ্বাসী নয়। অন্যতর হয়ে বাঁচা, এটাই তো সভ্যতার বিবর্তনের মূল উদ্দেশ্য। আপাতদৃষ্টিতে যা রয়েছে তা ঠিক জায়গায় নেই। যতটা সম্ভব নীতিবাক্য ছাড়া মূল্যবোধ, মানুষের তার অর্জিত জীবনের স্বাধীনতা জরুরি। অচল এক অনুশাসন ও আনুগত্য জোরদার করে সমাজ ও রাষ্ট্র ক্ষমতায় থাকে। যেখানে মানুষের শূন্যতা পূরণ করে অমানুষ। দরকার পরিশ্রম, স্বাবলম্বী হবার শিক্ষায়তন। তার বাইরেও থাকবে ইন্দ্রিয়াতীত মানুষ, একটা অশান্তি ও অজানা ও অপ্রাপনীয় হাহাকার থাকবে। কিন্তু মতান্তর ও মতভেদ, তখন পথ ছেড়ে দেওয়া শাস্ত্রীয় রীতি। সূক্ষ্ম দর্শন মানুষের ভিত্তি। বর্বরতা নয়। ভাঙা সেতু, সময়ের সেতু, নির্মাণ হচ্ছে না আর। এই ভাঙা সময়, পীড়িত সময়ের মধ্যে, মনুষ্যত্বের সন্ধানী জীবনকথার মঞ্চায়ন হয়েছে এই গল্পগ্রন্থে।

Address

51C/2D/4, Ardhendu Sekhar Naskar Sarani
Kolkata
700010

Alerts

Be the first to know and let us send you an email when কেতাবি ketab-e posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to কেতাবি ketab-e:

Share

Category