14/08/2024
বাংলার মুখ্যমন্ত্রীসহ প্রত্যেকটা মানুষ চাইছে আরজি করের চিকিৎসকের হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি হোক।
মানুষের এই চাহিদাকে রাজনৈতিক হাতিয়ার করে মাঠে নেমেছে সিপিএম এবং তার দোসর বিজেপি। নানা সোশ্যাল মিডিয়ার ইউটিউবার, বড় বড় পেজের এডমিন, বিভিন্ন নিউজ চ্যানেল প্রভৃতিকে টাকা দিয়ে মানুষকে নানা ভাবে বুঝিয়ে সঙ্গবদ্ধ ভাবে এক জায়গায় আনার প্রচেষ্টা চলছে। অরাজনৈতিক আন্দোলন এর নাম করে পিছন থেকে টাকার মাধ্যমে ফ্লেক্স ব্যানার, নানা ও রাজনৈতিক সংগঠনকে টাকা দিয়ে বাম-রাম সংগঠন গুলো প্রচার চালিয়ে যাচ্ছে নিজেদের রাজনৈতিক ভাবে মানুষের কাছে বাঁচিয়ে রাখার জন্য।
এমনকি এতে নেমে পড়েছে কেন্দ্রীয় সরকার এর অধীন রেল দপ্তর। যেখানে পরীক্ষার দিনের স্পেশাল ট্রেন চলে না কিন্তু প্রধানমন্ত্রীর মিটিং লোক বাড়ানোর জন্য দীঘা থেকে বারাসাত পর্যন্ত ট্রেন চালাতে পারে আজ তারা চারিদিকে জমায়েত করার জন্য স্পেশাল মেট্রো রেল পর্যন্ত চালু করছে। সুতরাং বোঝাই যায় বিজেপির রাজনৈতিক কর্মসূচি সফল করার জন্য রেল দপ্তর সব সময় পাশে আছে।
মানুষকে বুঝতে হবে যে কোন মৃত্যুর প্রতিবাদ মাঠে নেমে করতে হবে কিন্তু এই সিপিএম বা তাদের দোসর বিজেপির চক্রান্তে পা দেবেন না।
এ বাংলায় অন্যায়ের প্রতিবাদ হয় অন্যায়কারীও গ্রেফতার হয়।
এই বাংলায় হাতরাসের মত অন্যায়কারীকে জেল থেকে ছেড়ে দেওয়া হয় না যাতে সে ছাড়া পেয়ে নির্যাতিতাকে পু*ড়িয়ে মারে।