MCDSA

MCDSA Medical College Democratic Students' Association is an independent student organisation of Medical College Kolkata.

MCDSA is an independent students' organisation of Medical College Kolkata.It was founded in 1977.It has been serving important role in maintaining the democratic environment of the college from very beginning of It's journey. Beside fighting for democratic rights of the students in the campus it is involved with alternative health practices and various social activities. It raises voice against any undemocratic attacks on student community,gender discrimination and any other social injustice

We Stand With the Students of JU✊
20/08/2026

We Stand With the Students of JU✊

NEET UG 2026 results are out ! Like every year, here we present the helpdesk of the Medical College Democratic Students'...
07/08/2026

NEET UG 2026 results are out ! Like every year, here we present the helpdesk of the Medical College Democratic Students' Association (MCDSA). For counseling, admission & hostel-related queries, contact us.

The 190 year-old heritage institution still stands tall to welcome you !

*WAVE presents – _Clinical Essence_*The distance between our books, classes, lectures, and the realities of patients, wa...
17/07/2026

*WAVE presents – _Clinical Essence_*

The distance between our books, classes, lectures, and the realities of patients, wards, and clinics is widest when we are just beginning our journey as undergraduates. Through this lecture series, we aim to bridge that gap by bringing together discussions led by doctors who have worked in the very settings where many of us will soon find ourselves. Drawing on their diverse experiences, we begin this Wednesday.

*Topic 1*: *Basics of ABG*
*Speaker*: Dr Debashis Halder (Senior Resident, Howrah District Hospital; MD, Anesthesiology)

*Topic 2*: *Approach to Chest Pain*
*Speaker*: Dr Soumadip Raksh*t (Post-Doctoral Trainee, Department of Endocrinology, Medical College Hospital, Kolkata)

*Date* : Wednesday 22nd July
*Time*: 3:00 PM - 5:30 PM
*Venue*: General Lecture Theatre, Medical College Kolkata

Register now by filling out this form.

https://forms.gle/bnboj8ZtQ2rms5C57

The BJP Government cannot hide behind silence foreverMCDSA stands firmly with Sonam Wangchuk and demands immediate accou...
15/07/2026

The BJP Government cannot hide behind silence forever

MCDSA stands firmly with Sonam Wangchuk and demands immediate accountability from the BJP Government and resignation of Education Minister Dharmendra Pradhan.

Countless scams in national level examinations and the apathy exhibited by the Government continues to affect the lives of lakhs, maybe crores of lives of the youth of our country.

A transparent, corruption-free education system is not a privilege —
it is a constitutional right.

History will remember who stood with students —
and who chose to remain in silence

ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি, বিজেপির রাজ্যত্বে কলেজ ক্যাম্পাসে তৃণমূল আমলের মতোই সেই থ্রেট কালচার ফিরে এসেছে। ক্ষমতায় আ...
10/07/2026

ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি, বিজেপির রাজ্যত্বে কলেজ ক্যাম্পাসে তৃণমূল আমলের মতোই সেই থ্রেট কালচার ফিরে এসেছে। ক্ষমতায় আসার মাত্র দু'মাসের মধ্যেই কলকাতা মেডিক্যাল কলেজে আবারও সেই র‍্যাগিং ও থ্রেট কালচার মাথাচাড়া দিয়েছে—এবার আরএসএস-পন্থী NMO-র নেতাদের হাত ধরে।

সম্প্রতি কমিউনিটি মেডিসিন বিভাগের তৃতীয় বর্ষের পোস্ট গ্রাজুয়েট ট্রেণী, পৃথ্বীশ সরকার, প্রায় আট বছরের জুনিয়র এক প্রথম বর্ষের এমবিবিএস ছাত্রকে ফোন করে হুমকি দেয়। পৃথ্বীশ ওই ছাত্রটিকে "বাড়িতে পুলিশ পাঠিয়ে দেওয়ার" হুমকি দেয়। ওই ছাত্রটির অপরাধ কী? NMO এর সাথে যুক্ত এক সহপাঠীকে, সে প্রশ্ন করে, NMO-ABVP বারুইপুরের ধর্ষণ কাণ্ড নিয়ে নীরব কেন ?

এটাই কি তবে বিজেপি সরকারের আমলে গণতন্ত্রের হাল ? অভয়া আন্দোলনের সময়ও আমরা দেখেছি, তৎকালীন শাসকদল কীভাবে আন্দোলনরত জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের ওপর একই ধরনের থ্রেট কালচার চালিয়েছিল। তবে কি সেই অগণতান্ত্রিক শাসনের আদৌ কোনো বদল ঘটেছে? আজও বারুইপুরের ঘটনায় শাসক দল কেন নীরব, সেই প্রশ্ন করায় প্রথম বর্ষের এক ছাত্রকে NMO-র পক্ষ থেকে হুমকি ও র‍্যাগিংয়ের মুখে পড়তে হয়েছে। আরএসএস-বিজেপি কি তাদের নতুন দোসর, অর্থাৎ তথাকথিত "ভালো তৃণমূল"-কে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে শাসকের দমন-নীতির নতুন অধ্যায় রচনা করতে চাইছে?

গত পরশু, MCDSA বারুইপুরের ধর্ষণকাণ্ডের প্রতিবাদে ক্যাম্পাসে একটি মিছিলের আয়োজন করেছিল। মিছিলের পর প্রথম বর্ষের কয়েকজন ছাত্রের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। সেই আলোচনার সময় MCDSA-র এক প্রথম বর্ষের ছাত্র, NMO-র এক প্রথম বর্ষের ছাত্রের কাছে বারুইপুরের ধর্ষণকাণ্ড নিয়ে NMO-র নীরবতার কারণ জানতে চান। তার কিছুক্ষণ পরেই, NMO নেতা পৃথ্বীশ সরকার MCDSA এর সেই ছাত্র কে ফোন করে হুমকি দেয়। পৃথ্বীশ সেই প্রথম বর্ষের ছাত্রকে হুমকি দেয় যে, NMO-ঘনিষ্ঠ ওই প্রথম বর্ষের ছাত্রকে 'হয়রানি' করার জন্যে, তাঁর "বাড়িতে পুলিশ পাঠানো হবে"।

বারুইপুরের ধর্ষণকাণ্ড নিয়ে NMO-র নীরবতা নিয়ে প্রশ্ন তোলা কি তবে 'হয়রানি'? নাকি কেবলমাত্র শাসক দলকে প্রশ্ন করার জন্যেই এই হুমকি ?

MCDSA ক্যাম্পাসে ABVP-NMO-র এই চলমান থ্রেট কালচার কে তীব্র নিন্দা জানায়। এই ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে আমাদের চুপ করিয়ে রাখা যাবে না।

ABVP-NMO-র থ্রেট কালচার নিপাত যাক !
গণতন্ত্রের জয় হোক !

08/07/2026

বারুইপুরের তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় শাসক বিজেপির সদস্যদের বিরুদ্ধে MCDSA-এর তীব্রতম নিন্দা। রাজনৈতিক যোগসূত্র যদি অপরাধীদের রক্ষা করে বা তদন্তকে প্রভাবিত করে, তবে তা গণতন্ত্র ও আইনের শাসনের ভিত্তিকেই আঘাত করে। আমরা এই ঘটনার নিরপেক্ষ, স্বাধীন ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্তের দাবি জানাই এবং রাজনৈতিক পরিচয় বা পদমর্যাদা নির্বিশেষে এই অপরাধে জড়িত প্রত্যেককে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানাই।

এই ঘটনার বিদ্রূপাত্মক দিকটি উপেক্ষা করা অসম্ভব। অভয়ার ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা একটি সরকার আজ আরেক তরুণীর ওপর সংঘটিত এই ভয়াবহ অপরাধের মুখোমুখি। ন্যায়বিচার কখনোই শুধুমাত্র রাজনৈতিক প্রচারের স্লোগান হতে পারে না। প্রতিটি ভুক্তভোগীর জন্য, প্রতিটি ক্ষেত্রেই, ন্যায়বিচারের প্রতি সমান ও অবিচল অঙ্গীকার থাকতে হবে।

MCDSA এই ঘটনার অন্যতম প্রধান অভিযুক্তের তথাকথিত পুলিশি 'এনকাউন্টার'-এরও দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা জানায়। বিচারবহির্ভূত হত্যা কখনোই ন্যায়বিচার নয়—বরং তা ন্যায়বিচারের অস্বীকার। এই ধরনের পদক্ষেপ শুধু অপরাধের সম্পূর্ণ সত্য উদঘাটনের পথ রুদ্ধ করে না, বরং অন্যান্য জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা, সম্ভাব্য বৃহত্তর ষড়যন্ত্র উন্মোচন করা এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার সুযোগও নষ্ট করে। একটি সংবিধানসম্মত গণতান্ত্রিক রাষ্ট্রে অপরাধের বিচার ও শাস্তি আদালতই নির্ধারণ করবে, এনকাউন্টার নয়।

আমরা যেমন যৌন সহিংসতার এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার, তেমনি বিচারবহির্ভূত হত্যাকেও কোনোভাবেই স্বাভাবিক বলে মেনে নিতে পারি না। আমরা চাই সত্য, জবাবদিহি ও ন্যায়বিচার—রাজনৈতিক নাটক, বেছে নেওয়া ক্ষোভ বা বেআইনি শর্টকাট নয়।

আইনের ঊর্ধ্বে কেউ নয়। কোনো ভুক্তভোগীকে বিস্মৃত হওয়া চলবে না। কোনো সরকারই জবাবদিহি এড়িয়ে যেতে পারে না।

অভয়াকান্ডের বিচার আজও অধরা। এরই মধ্যে আবারও সেই ভয়ঙ্কর স্মৃতি ফিরে এলো বারুইপুরে, যেখানে পুকুর থেকে উদ্ধার হলো ছোট্ট ন...
05/07/2026

অভয়াকান্ডের বিচার আজও অধরা। এরই মধ্যে আবারও সেই ভয়ঙ্কর স্মৃতি ফিরে এলো বারুইপুরে, যেখানে পুকুর থেকে উদ্ধার হলো ছোট্ট নাবালিকার ধর্ষিত দেহ। বয়স তার মাত্র বারো।
এবং সবচেয়ে আকস্মিক ব্যাপার... পুলিশ যখন 4 অভিযুক্তকে হাতে পেলো স্থানীয়দের সাহায্যে, তার পরও তাদের ছেড়ে দিলো। তার কারণ? তারা RSS কর্মী! তাই স্থানীয় বিজেপি নেতা শান্তনু মন্ডল তার প্রভাব খাটিয়ে বের করে আনে ওই 4 জনকে!!

7 দিনে অভয়ার বিচারের প্রতিশ্রুতি দিয়ে যে সরকার এলো, বিচার বাদ দিন, তারাই উঠে পড়ে লেগেছে ধর্ষকদের রক্ষা করার জন্য! কোথায় গেলো সেই নারী-নির্যাতনের বিরুদ্ধে 'no-tolerance policy'? এখন বোধহয় পরিষ্কার হয়ে গেলো যে বিজেপির নারী সুরক্ষার সমস্ত প্রতিশ্রুতিই ভোটের জন্য তৈরি ধোঁয়াশা ছিল।

MCDSA এই ঘটনা এবং তাতে RSS -বিজেপির ধর্ষকদের বাঁচানোর চেষ্টাকে তীব্র নিন্দা জানায়। আমাদের দাবি একটিই- ধর্ষকদের ও তাদের বাঁচানোর চেষ্টা করা প্রত্যেকটি লোককে অবিলম্বে শাস্তি দিতে হবে।

We are deeply shocked and heartbroken by the sudden loss of our beloved Soham Basak, of 188th batch. His warmth, dedicat...
06/06/2026

We are deeply shocked and heartbroken by the sudden loss of our beloved Soham Basak, of 188th batch. His warmth, dedication, and incredible spirit left an undeniable mark on our community, and this unexpected loss leaves a void that words cannot truly express.

Our thoughts, prayers, and deepest condolences go out to his family, friends, and everyone who had the privilege of knowing them. You will be dearly missed, but never forgotten. Rest in power.

সম্প্রতি চিকিৎসা বিজ্ঞান নিয়ে আলোচনার CME তে RSS-অধিভুক্ত সংগঠন NMO-র রাজনৈতিক প্রচার এবং মেডিক্যাল কলেজের স্বাধীন ছাত্...
31/05/2026

সম্প্রতি চিকিৎসা বিজ্ঞান নিয়ে আলোচনার CME তে RSS-অধিভুক্ত সংগঠন NMO-র রাজনৈতিক প্রচার এবং মেডিক্যাল কলেজের স্বাধীন ছাত্র রাজনীতিকে হুমকি দেওয়ার প্রসঙ্গে MCDSA-র বক্তব্য।

NEET 2026-এর প্রশ্নপত্র ফাঁস আবারও প্রমাণ করল যে NTA লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে নির্মম ছেলেখেলা করছে। বছরের পর...
17/05/2026

NEET 2026-এর প্রশ্নপত্র ফাঁস আবারও প্রমাণ করল যে NTA লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে নির্মম ছেলেখেলা করছে। বছরের পর বছর কঠোর পরিশ্রম, স্বপ্ন আর মানসিক চাপের পর এমন চরম নিরাপত্তাহীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

একটি জাতীয় স্তরের পরীক্ষায় বারবার প্রশ্নফাঁস শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি ছাত্রসমাজের প্রতি চূড়ান্ত অবহেলা। MCDSA এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং দাবি করছে যে কেন্দ্র সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নিরাপত্তা ব্যর্থতার পূর্ণ দায় স্বীকার করতে হবে।

আমাদের দাবি—
• নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত
• দোষীদের অবিলম্বে কঠোর শাস্তি
• ভবিষ্যতে সম্পূর্ণ সুরক্ষিত ও প্রশ্নফাঁসমুক্ত পরীক্ষা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ

ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে আর কোনো প্রহসন চলতে পারে না।

Address

Medical College
Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when MCDSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to MCDSA:

Shortcuts

Share