09/05/2023
আজ ২৫শে বৈশাখ। অথচ গুরুদেবের বিশ্বভারতীর রবীন্দ্র ভবনে আজ তালা। কারণ হিসাবে দেখানো হয়েছে unavoidable circumstances অর্থাৎ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় অনিবার্য কারণ বশত। যারা বিশ্বভারতীকে নিজেদের বাপের সম্পত্তি মনে করে তুঘলকি রাজত্ব কায়েম করেছে, যারা বিশ্বভারতীর চাকরির পরীক্ষায় বাংলা তুলে হিন্দি অথবা ইংরেজির ব্যবস্থা করেছে, যারা ভোটের কথা মনে পরলে রবীন্দ্রনাথ সাজে আর CBSE ICSE এর পাঠক্রম থেকে তাকে বাদ দিয়ে অপমান করে, যারা রাষ্ট্রের সংসদে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের রাষ্ট্রীয় সঙ্গীতকে পরিবর্তন করার প্রস্তাব দেয়.... বাঙালির উচিৎ আজকের পবিত্র দিনে পাজামা পাঞ্জাবী আর লাল পাড় সাদা শাড়ি পরে গান গাওয়া কবিতা আবৃত্তি করার পরিবর্তে সেখানে গিয়ে বুলডোজার নিয়ে দাঁড়ানো। বাঙালি আর তাঁর রবীন্দ্রনাথের মাঝে ওঠা প্রত্যেক দেওয়ালকে ভেঙে গুঁড়িয়ে দেওয়াই হোক রবীন্দ্র তর্পণ।