06/09/2026
।। সরকারি শিক্ষাব্যবস্থা ও শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার দাবিতে ব্যারাকপুরে মতবিনিময় সভা।।
সরকারি শিক্ষাব্যবস্থা রক্ষা, শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক ও মুক্ত পরিবেশ বজায় রাখা এবং মনীষীদের অবমাননার প্রতিবাদে ছাত্র আন্দোলনকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বানকে সামনে রেখে আজ বারাকপুর সাংগঠনিক জেলায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান সময়ের শিক্ষা ও শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা পরিচালনা করেন এআইডিএসও'র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড মণিশঙ্কর পট্টনায়ক। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের শিক্ষাব্যবস্থার উপর বিভিন্ন ধরনের আক্রমণ, শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হওয়ার প্রবণতার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে দেশের মনীষী ও ঐতিহাসিক ব্যক্তিত্বদের অবমাননা ও তাঁদের অবদানকে খাটো করার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। এর পাশাপাশি ছাত্রসমাজের বিভিন্ন সমস্যা ও শিক্ষাব্যবস্থার সংকটকে কেন্দ্র করে বৃহত্তর ছাত্রসমাজকে আন্দোলনের সঙ্গে যুক্ত করার কথা তুলে ধরেন। সভা থেকে সরকারি শিক্ষাব্যবস্থা রক্ষা, শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা এবং মনীষীদের মর্যাদা রক্ষার দাবিতে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।