27/08/2026
স্বাধীনতার চেতনায়, সম্প্রীতির বন্ধনে - ৪৪তম বর্ষের পবিত্র রাখিবন্ধন উৎসব
স্বাধীনতার অমলিন চেতনাকে হৃদয়ে ধারণ করে, সামাজিক সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ও মানবিকতার এক অনন্য বার্তা নিয়ে আজ সাফল্যের সঙ্গে সম্পন্ন হল ৪৪তম বর্ষের “পবিত্র রাখিবন্ধন উৎসব”। স্বাধীনতা দিবস উদযাপন কমিটি ওয়ার্ড-১১ -র উদ্যোগে, প্রতি বছরের ন্যায় সভাপতি শ্রী অতীন ঘোষের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠান আজ পরিণত হয়েছিল এক বিশাল জনসমাগমে। সমাজের বিভিন্ন স্তরের ও রামকৃষ্ণ বেদান্ত মঠের সাধারণ সম্পাদক সেবাব্রত নন্দ মহারাজ, শিখ ধর্মের প্রতিনিধি ভুপিন্দার সিংহ মহাশয় এছাড়াও অঞ্চলের প্রবীণ থেকে নবীন, নারী-পুরুষ নির্বিশেষে অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে এই মহতী উৎসবে অংশগ্রহণ করেন। মানুষের উচ্ছ্বাস, ভালোবাসা ও আন্তরিক অংশগ্রহণে নলিন সরকার স্ট্রীট হয়ে উঠেছিল সম্প্রীতি ও সৌহার্দ্যের এক জীবন্ত মিলনক্ষেত্র।
রাখির সুতো এখানে শুধুমাত্র একটি আনুষ্ঠানিক বন্ধন নয় এ যেন মানুষে মানুষে বিশ্বাসের বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন, সামাজিক সম্প্রীতির বন্ধন এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার। ধর্ম, বর্ণ, মত কিংবা পরিচয়ের সমস্ত বিভাজনকে অতিক্রম করে এই পবিত্র বন্ধন আমাদের মনে করিয়ে দেয় আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা মানুষ।
আজকের এই বিপুল জনসমাগম ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, সম্প্রীতি ও মানবিকতার বার্তা এখনও মানুষের হৃদয়ে সমানভাবে জীবন্ত। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ঐতিহ্য আগামী দিনেও আরও বিস্তৃত হোক, আরও বহু মানুষকে একসূত্রে আবদ্ধ করুক এই আমাদের প্রত্যাশা।
এই সুন্দর আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত প্রত্যেক মানুষ, সকল শুভানুধ্যায়ী, কর্মী, স্বেচ্ছাসেবক এবং আয়োজক পরিবারের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
রাখির এই পবিত্র বন্ধন আরও দৃঢ় হোক,
মানবতার বন্ধন আরও গভীর হোক,
সম্প্রীতির আলোয় আলোকিত হোক আমাদের সমাজ।
সম্প্রীতি অমর হোক
মানবতা জয়ী হোক।
Swadhinata Dibas Udjapan Committee Ward 11 Atin Ghosh