রেডিমেড গার্মেন্টস নগরী মেটিয়াবুরুজ

  • Home
  • India
  • KOLKATA
  • রেডিমেড গার্মেন্টস নগরী মেটিয়াবুরুজ

রেডিমেড গার্মেন্টস নগরী মেটিয়াবুরুজ মেটিয়াবুরুজের সমস্ত তথ্য পেতে লাইক করুন

20/07/2026
01/07/2026

⚽ হারিয়ে যাওয়া কিংবদন্তি: মেটিয়াবুরুজের মোহাম্মদ সেলিম – ভারতীয় ফুটবলের প্রথম বিদেশ যাত্রী

ফুটবলবিশ্বে আজও অনেকে বলেন, বাইচুং ভুটিয়া হলেন প্রথম ভারতীয় যিনি বিদেশি ক্লাবের হয়ে খেলেছেন। অথচ ইতিহাসের পাতায় প্রায় মুছে যাওয়া এক নাম, যিনি সত্যিকারের পথিকৃৎ—মেটিয়াবুরুজের এক যুবক, মোহাম্মদ সেলিম।

কলকাতার মেটিয়াবুরুজের সরু গলি থেকে সোজা স্কটল্যান্ডের ‘সেলটিক’ ক্লাব—একটা স্বপ্নের উড়ান। অনেকটা যেন মতি নন্দীর উপন্যাস ‘স্ট্রাইকার’-এর প্রসূন, যে স্বপ্ন দেখত কসমস ক্লাবে খেলার। তবে মোহাম্মদ সেলিমের কাহিনি কোনো কল্পনা নয়, এটা বাস্তব।

সেলিমের শৈশব কেটেছিল ১৯১১ সালে মোহনবাগানের সেই ঐতিহাসিক শিল্ড জয়ের স্মৃতিতে। খালি পায়েই ‘গোরাদের’ হারিয়ে দিয়েছিল ভারতীয় ক্লাব। ছোট্ট সেলিমের চোখে তখন জ্বলে উঠেছিল দেশের জন্য কিছু করার স্বপ্ন।

⚽ ফুটবলযাত্রা শুরু হয় বউবাজার ক্লাব দিয়ে। এরপর মোহামেডান বি-টিম থেকে স্পোর্টিং ইউনিয়ন, ইস্টবেঙ্গল, এরিয়ান্স ঘুরে ফেরেন মহামেডানে। তাঁর খেলা মানেই মুগ্ধতা—ছবির মতো পাস, মসৃণ ড্রিবল, খালি পায়ের জাদু। ১৯৩৪ থেকে ১৯৩৮—টানা পাঁচবার কলকাতা লিগ জিতেছিল মহামেডান, যার পেছনে সেলিম ছিলেন এক অবিচ্ছেদ্য নাম।

📌 তখনই এক্সিবিশন ম্যাচে চীনা অলিম্পিক দলের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পর সেলিম হয়ে ওঠেন আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্রবিন্দু।
হঠাৎ করেই খবর—সেলিম আর নেই! আসলে তিনি তখন কায়রো হয়ে পৌঁছে গেছেন ব্রিটেনে। সেখানে আত্মীয় হাশিমের সাহায্যে পৌঁছে যান স্কটল্যান্ডের বিখ্যাত ক্লাব Celtic FC-তে।

কোচ উইলিয়াম ম্যালি প্রথমে খালি পায়ে খেলার প্রস্তাবে অবাক হলেও একবার খেলার সুযোগ দিলেন। সামনে প্রায় এক হাজার খেলোয়াড় আর তিনজন কোচের সামনে সেলিম জাদু দেখালেন খালি পায়ে!
সেই খেলা দেখে তাঁকে দুটো চ্যারিটি ম্যাচে খেলার সুযোগ দেওয়া হয়। প্রথম ম্যাচে পায়ে ব্যান্ডেজ বেঁধে মাঠে নামেন। ব্যান্ডেজ বেঁধেছিলেন ট্রেনার জিমি ম্যাকিনিমি।

📣 স্টেডিয়াম হাততালিতে ফেটে পড়েছিল। স্কটল্যান্ড জয় করে নিয়েছিল ভারত থেকে যাওয়া সেই ‘খালি পায়ের যাদুকর’।

তবুও দেশের টান ছিল গভীর। জার্মানির অফারও ফিরিয়ে দিয়ে তিনি ফিরে আসেন কলকাতায়। সেলটিক ক্লাব তাঁর খেলা মনে রেখেছিল আজীবন। যখন তিনি মৃত্যুশয্যায়, মেজো ছেলে রশিদ ক্লাবকে খবর দিলে উত্তর আসে... সঙ্গে আসে ১০০ পাউন্ডের ব্যাংক ড্রাফট। চিঠির শব্দে ছিল ভালোবাসা—
"How is the magician doing?"

⚫ সেলিম ১৯৮০ সালে ৭৬ বছর বয়সে প্রয়াত হন। ততদিনে তিনি শতাধিক খেলোয়াড় গড়ে তুলেছেন, কোচিং দিয়েছেন জীবনভর।
আর রেখে গেছেন এক প্রশ্ন—

> "বাংলার এই গর্ব, ভারতীয় ফুটবলের প্রথম আন্তর্জাতিক তারকা—কোন আজও পাঠ্যবইয়ে নেই?"

21/06/2026

🧵 উৎকর্ষ বাংলা
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে
Paschim Banga Society for Skill Development এর অধীনে একটি বিনামূল্যে পোশাক তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

📍 প্রশিক্ষণ কেন্দ্র
Metiabruze Readymade Garments Cluster
Y-258, Kanthal Beria Road, Bartala Metiabruz, Kolkata – 700018

👗 Readymade Garments Training Course

এই প্রশিক্ষণে হাতে-কলমে শেখানো হবে –

✅ মাপ নেওয়া
✅ প্যাটার্ন তৈরি
✅ কাপড় কাটা
✅ সেলাই
✅ ফিনিশিং
✅ কোয়ালিটি চেক
✅ ইস্ত্রি
✅ প্যাকিং
✅ মেশিন মেইনটেন্যান্স

🎓 সফলভাবে প্রশিক্ষণ সম্পূর্ণ করলে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।

💼 এই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের পাশাপাশি স্বনির্ভর হওয়ার সুযোগ, কর্মসংস্থানের সম্ভাবনা এবং নিজস্ব ব্যবসা শুরু করার সক্ষমতা তৈরি হবে।

🌟 শিখুন, দক্ষ হোন এবং গড়ে তুলুন উজ্জ্বল ভবিষ্যৎ।

📞 ভর্তির জন্য যোগাযোগ করুন
📱 7439488452 | 6290959090
☎️ অফিস : 9051315498

📧 [email protected]

#উৎকর্ষ_বাংলা

🌿 বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে "গ্রিন মেটিয়াবুরুজ" - একটি সচেতনতার অঙ্গীকার 🌿আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। এই বিশেষ দিনে আ...
05/06/2026

🌿 বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে "গ্রিন মেটিয়াবুরুজ" - একটি সচেতনতার অঙ্গীকার 🌿

আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। এই বিশেষ দিনে আমরা সবাই যখন প্রকৃতির দিকে ফিরে তাকাই, তখন ভাবতে হয়—আমাদের প্রতিদিনের জীবনযাপন কি প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করছে?

গত তিন বছর ধরে আমরা "গ্রিন মেটিয়াবুরুজ" নামক একটি পরিবেশবান্ধব কর্মসূচি চালিয়ে আসছি, যার মূল উদ্দেশ্য হলো আমাদের প্রিয় মেটিয়াবুরুজ অঞ্চলকে আরও সবুজ, স্বাস্থ্যকর এবং বাসযোগ্য করে তোলা।

বর্তমান সময়ে পৃথিবীর তাপমাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। শহরের রাস্তায় হাঁটলেই যেন গায়ে আগুন লেগে যায়! এই অবস্থায় শুধুমাত্র সরকারের ওপর দোষ চাপিয়ে বসে থাকলে চলবে না, আমাদের প্রত্যেককে নিজেদের দায়িত্ব নিতে হবে।

আমরা চাই—
✅ প্রতিটি পাড়ায় হোক অন্তত একটি গাছ
✅ প্রতিটি বাড়ির সামনে থাকুক সবুজের স্পর্শ
✅ প্রতিটি শিশুকে শেখানো হোক গাছের প্রতি ভালোবাসা
✅ এবং প্রতিটি নাগরিক নিক একটি করে গাছ লাগানোর শপথ

"গাছ লাগান, প্রাণ বাঁচান"—এই মূলমন্ত্রেই আমাদের এগিয়ে চলা।

আজকের দিনে, আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি— 👉 আমরা অন্তত একটি করে গাছ লাগাবো
👉 আমরা গাছ কাটা রোধে সচেতন থাকবো
👉 এবং আমাদের আগামী প্রজন্মকে একটি সুন্দর, সবুজ, ও বাসযোগ্য মেটিয়াবুরুজ উপহার দেওয়ার পথে একসাথে চলবো।

পরিবেশকে ভালোবাসা মানে নিজেদের আগামীকে নিরাপদ রাখা।
গ্রিন মেটিয়াবুরুজ, সবুজ ভবিষ্যতের দিকে এক দৃঢ় পদক্ষেপ।

🌱
“ভবিষ্যতের জন্য গাছ লাগান, গাছের ছায়ায় গড়ুন মানবিক শহর।”
🌳

মেটিয়াবুরুজের উচ্চমাধ্যমিকে সম্ভবত প্রথম 🏆অসাধারণ সাফল্যের মাধ্যমে মেটিয়াবুরুজের মুখ উজ্জ্বল করলো🌸 সৈয়দ তাসলিম খাতুন 🌸📚...
15/05/2026

মেটিয়াবুরুজের উচ্চমাধ্যমিকে সম্ভবত প্রথম 🏆
অসাধারণ সাফল্যের মাধ্যমে মেটিয়াবুরুজের মুখ উজ্জ্বল করলো
🌸 সৈয়দ তাসলিম খাতুন 🌸
📚 পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাসের এক সুন্দর উদাহরণ এই কৃতিত্ব।
তোমার এই সাফল্যে গর্বিত সমগ্র মেটিয়াবুরুজ। ❤️
💐 উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।
আল্লাহ তোমাকে আরও বড় সফলতা দান করুন। 🤲

Address

Kolkata

Opening Hours

Wednesday 7pm - 9pm
Sunday 7pm - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when রেডিমেড গার্মেন্টস নগরী মেটিয়াবুরুজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to রেডিমেড গার্মেন্টস নগরী মেটিয়াবুরুজ:

Shortcuts

Share

Category