23/09/2021
//আলাপ//
সফল তিন সপ্তাহ...
গত ৫ই সেপ্টেম্বর, কিছু ছাত্র-ছাত্রী এবং শিক্ষকমহাশয়দের যৌথ উদ্যোগে একাদশ ও দ্বাদশ শ্রেণীর কলা, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য একটি পাঠ্যপুস্তকের গ্রন্থাগার নতুন এক পথ চলা শুরু করেছে।
Allied Library for Academic Purpose -
(ALAP - আলাপ)
মূলত দুটি বিষয়কে কেন্দ্র করে এটির সূচনা :
প্রথমত, গত দুবছর ধরে ঘটে যাওয়া লকডাউনের প্রভাবে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের ছাত্ৰ-ছাত্রীদের পড়াশুনা যাতে পাঠ্যবইয়ের অভাবে বিঘ্নিত না হয় সেই উদ্দেশ্যে এই পথ চলার শুরু।
দ্বিতীয়ত, প্রতিনিয়ত বই এর সাথে ছাত্র-ছাত্রীদের ক্রমবর্ধমান দূরত্ব, চিন্তন ক্ষমতার হ্রাস এবং একটি প্রতিক্রিয়াশীল সমাজের অবনমনের কথা মাথায় রেখে এই উদ্যোগ।
এবং সর্বোপরি এলাকায় একটি সক্রিয় গ্রন্থাগারের গুরুত্ব অনুধাবন করে আমরা -
বেলঘড়িয়া, দেশপ্রিয়নগর, চার নম্বর রেলগেটের সন্নিকটে, গ্রন্থাগারটির স্থাপনা করেছি।
প্রতি রবি এবং বৃহস্পতিবার সন্ধ্যে ৫:৩০ থেকে ৭:৩০ টে পর্যন্ত খোলা থাকে আলাপ।
গত তিন সপ্তাহে আলাপের পক্ষ থেকে:
এলাকার ১০ জন ছাত্র-ছাত্রীকে তাদের প্ৰয়োজনীয় ৩২ টি বই প্রদান করা হয়েছে।
এখনো অনেক বই বাকি, এখনো অনেক সাহায্যের হাত বাকি, এখনো অনেকের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া বাকি...
তাই সকলের কাছে এই পোস্টটির মাধ্যমে একটাই বার্তা দেওয়ার চেষ্টা করছি-
যাদের প্রয়োজন আমাদের গ্রন্থাগারের এবং আমাদের গ্রন্থাগারকে সচল রাখতে যাদের প্রয়োজন, সকলের কাছে এই পোস্টটি পৌঁছে দিন !
********************************************