30/08/2026
প্রেস বিবৃতি
শ্রী শুভঙ্কর সরকার, সভাপতি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি
তারিখ: ৩০.০৮.২০২৬
যেভাবে আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী সংবাদপত্র আনন্দবাজার পত্রিকার উপর ঘৃণ্য আক্রমণ নামিয়ে আনছে বিজেপি, আরএসএস ও সংঘ পরিবার, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়।
আমরা দেখছি স্বয়ং মুখ্যমন্ত্রী আনন্দবাজার পত্রিকাকে হুমকি দিচ্ছেন। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ফ্যাসিবাদের পদধ্বনি। আজ আনন্দবাজারের উপর এই আক্রমণ, কাল অন্যান্য পত্রিকার উপরেও এই ধরনের আক্রমণ নেমে আসবে।
আমরা কংগ্রেস দল সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি। সংবাদমাধ্যমের স্বাধীনতা ভারতীয় সংবিধান দ্বারা সুরক্ষিত। সংবাদমাধ্যমকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে মুখ বন্ধ করার এই ফ্যাসিবাদী প্রচেষ্টা বাংলার মানুষ মেনে নেবে না।
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার স্বার্থে, সংবাদমাধ্যমের বন্ধুদের এবং সর্বস্তরের গণতন্ত্রপ্রিয় মানুষের স্বাধীনতা রক্ষার দাবিতে কংগ্রেস সবসময় সচেষ্ট ছিল, আছে এবং থাকবে।
যে কোনো ধরনের ফ্যাসিবাদী পদক্ষেপের বিরুদ্ধে কংগ্রেস পথে নেমেই তাকে প্রতিরোধ করবে। আমরা আনন্দবাজার পত্রিকা সহ সমস্ত স্বাধীন সংবাদমাধ্যমের পাশে আছি।
শুভঙ্কর সরকার
সভাপতি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি
৩০ অগাস্ট '২৬
কলকাতা