RYA West Bengal, বিপ্লবী যুব অ্যাসোশিয়েশন পশ্চিমবঙ্গ

  • Home
  • India
  • KOLKATA
  • RYA West Bengal, বিপ্লবী যুব অ্যাসোশিয়েশন পশ্চিমবঙ্গ

RYA West Bengal, বিপ্লবী যুব অ্যাসোশিয়েশন পশ্চিমবঙ্গ বিপ্লবী যুব অ্যাসোশিয়েশন নকশালবাড়ির ধারায় গড়ে ওঠা যুব সংগঠন।

সাম্প্রদায়িক বিভেদ নয় চাই ঐক্য।আজ ওরা যখন ধর্মে ধর্মে ভাগ করতে চায় তখন আমরা চাই ঐক্যবদ্ধ প্রতিরোধ।রাখী উপলক্ষে আজ কলক...
28/08/2026

সাম্প্রদায়িক বিভেদ নয় চাই ঐক্য।আজ ওরা যখন ধর্মে ধর্মে ভাগ করতে চায় তখন আমরা চাই ঐক্যবদ্ধ প্রতিরোধ।

রাখী উপলক্ষে আজ কলকাতার রাসবিহারী অঞ্চলে সিপিআই(এম-এল) লিবারেশন ভবানীপুর এরিয়া কমিটি ও বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন কলকাতা জেলা কমিটির উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতির রাখী বন্ধন কর্মসূচী করা হয়।


26/08/2026

গতকাল কলকাতার মৌলালি অঞ্চলে ফুটপাথবাসী মানুষের সঙ্গে বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন (RYA) কলকাতার জেলার টিমের পক্ষ থেকে জনসংযোগ কর্মসূচি করা হয়। উপস্থিত ছিলেন কমরেড সোহম, পিয়ালী, দেবরজ্যোতি,সমৃদ্ধ।

আমরা ওই অঞ্চলে ফুটপাথবাসী মানুষের সঙ্গে সরাসরি কথা বলি। তাঁদের জীবনযাপন, কর্মসংস্থান, বাসস্থান এবং নিরাপত্তার বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

সেই বিষয় র উপর বিস্তারিত বক্তব্য রাখলেন কলকাতা জেলা কনভেনিং বডির যুগ্ম আহ্বায়ক কমরেড সোহম সেনগুপ্ত।

26/08/2026

গতকাল কলকাতার মৌলালি অঞ্চলে ফুটপাথবাসী মানুষের সঙ্গে বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন (RYA) কলকাতার জেলার টিমের পক্ষ থেকে জনসংযোগ কর্মসূচি করা হয়। উপস্থিত ছিলেন কমরেড সোহম, পিয়ালী, দেবরজ্যোতি,সমৃদ্ধ।

আমরা ওই অঞ্চলে ফুটপাথবাসী মানুষের সঙ্গে সরাসরি কথা বলি। তাঁদের জীবনযাপন, কর্মসংস্থান, বাসস্থান এবং নিরাপত্তার বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

সেই বিষয় র উপর বিস্তারিত বক্তব্য রাখলেন কলকাতা জেলা কনভেনিং বডির যুগ্ম আহ্বায়ক কমরেড সমৃদ্ধ দেব।

গতকাল কলকাতার মৌলালি অঞ্চলে ফুটপাথবাসী মানুষের সঙ্গে বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন (RYA) কলকাতার জেলার টিমের পক্ষ থেকে জনসংযো...
26/08/2026

গতকাল কলকাতার মৌলালি অঞ্চলে ফুটপাথবাসী মানুষের সঙ্গে বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন (RYA) কলকাতার জেলার টিমের পক্ষ থেকে জনসংযোগ কর্মসূচি করা হয়। উপস্থিত ছিলেন কমরেড সোহম, পিয়ালী, দেবরজ্যোতি,সমৃদ্ধ।

আমরা ওই অঞ্চলে ফুটপাথবাসী মানুষের সঙ্গে সরাসরি কথা বলি। তাঁদের জীবনযাপন, কর্মসংস্থান, বাসস্থান এবং নিরাপত্তার বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

কথোপকথনে উঠে আসে, ফুটপাথবাসী মানুষের মধ্যে উচ্ছেদের আশঙ্কা প্রবল। তাঁদের অভিযোগ, বিভিন্ন সময়ে প্রশাসনের লোকজন এসে জায়গা খালি করার জন্য হুমকি দিচ্ছেন। অথচ তাঁদের থাকার বিকল্প ব্যবস্থা, খাদ্য, বস্ত্র বা পুনর্বাসনের বিষয়ে কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা তাঁদের জানানো হয়নি।

বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হল নারী নিরাপত্তার অভাব। মহিলাদের জন্য নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত আলো, শৌচাগার এবং অন্যান্য ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থা কার্যত অনুপস্থিত। তাঁদের সঙ্গে কথা বলে স্পষ্ট হয়েছে যে, ফুটপাতবাসী মানুষের সমস্যা শুধুমাত্র বাসস্থানের সমস্যা নয়—এটি তাঁদের মর্যাদা, নিরাপত্তা ও বেঁচে থাকার অধিকারের প্রশ্ন।

বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন (RYA) কলকাতার পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে উচ্ছেদ কোনও সমাধান নয়। কোনও মানুষকে উচ্ছেদ করার আগে তাঁর খাদ্য, বস্ত্র ও বাসস্থানের নিশ্চয়তা দিতে হবে। যথাযথ পুনর্বাসন ছাড়া কোনও ধরনের জোরপূর্বক উচ্ছেদ মেনে নেওয়া হবে না।

পাশাপাশি, ফুটপাথবাসী মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, নিরাপদ পরিবেশ তৈরি করা এবং তাঁদের মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। হুমকি বা ভয় দেখিয়ে মানুষের জায়গা খালি করানোর পরিবর্তে প্রশাসনকে তাঁদের সঙ্গে আলোচনার মাধ্যমে মানবিক ও স্থায়ী সমাধানের এবং বাসস্থানের পথে এগোতে হবে।

জনগণের স্বার্থে যদি এই দাবীগুলো না মানা হয়, তাহলে আমরা বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন (RYA) বৃহত্তর গণআন্দোলনের পথে এগোবো।

*বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন*
পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি

*প্রেস বিবৃতি ***যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও বিজেপির যৌথ ফ্যাসিবাদী হামলার বিরুদ্ধে RYA-র নিন্দা**বিপ্লবী যুব অ্যাস...
20/08/2026

*প্রেস বিবৃতি *

**যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও বিজেপির যৌথ ফ্যাসিবাদী হামলার বিরুদ্ধে RYA-র নিন্দা**

বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন (RYA) গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছে যে, গতকাল মধ্যরাতে এবিভিপি এবং NSF-এর তরফে যৌথ আক্রমণ চালানো হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপর। গেটের বাইরে অগ্নিসংযোগ করা হয় এবং এই ঘটনাস্থলে উপস্থিত থেকে যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় উস্কানিমূলক ভাষণ দেন।
অসংখ্য পড়ুয়া আক্রান্ত বলে জানা যাচ্ছে।

বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন এই ফ্যাসিবাদী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। একইসঙ্গে আমরা প্রশাসনিক নিষ্ক্রিয়তার বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং যাদবপুরের বিজেপি বিধায়কের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে।

গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধীনতা রক্ষায় আমরা সকল প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন (RYA)

18/08/2026

"সরকার - পুলিশ - দুষ্কৃতীদের যোগসাজশে পশ্চিমবঙ্গে একধরণের মবোক্রেসি বা ভীড়তন্ত্র কায়েম করার চেষ্টা করা হচ্ছে। ন্যায্য দাবিতে আন্দোলন করলে বা কোনো বিরোধিতার কথা বললেই ভীড় হিংসা নেমে আসছে। পশ্চিমবঙ্গের মানুষ এই ভীড়তন্ত্রকে মেনে নেবেনা। শিক্ষা কর্মসংস্থানের দাবিতে মানুষের আন্দোলন আরো শক্তিশালী হবে"

বাঁকুড়ার ইন্দাস ব্লকের কারিশুণ্ডা গ্রাম থেকে RYA রাজ্য সম্পাদক কমরেড রণজয় সেনগুপ্ত।

*প্রেস বিবৃতি*---------------------তারিখ - ১৭/০৮/২০২৬  *বাঁকুড়ার ইন্দাসে আইসা, আরওয়াই ও সিপিআই (এম এল) লিবারেশন-এর প্রতি...
17/08/2026

*প্রেস বিবৃতি*
---------------------

তারিখ - ১৭/০৮/২০২৬

*বাঁকুড়ার ইন্দাসে আইসা, আরওয়াই ও সিপিআই (এম এল) লিবারেশন-এর প্রতিনিধি দল*
---------------------

প্রতি,
বার্তা সম্পাদক

গতকাল ও আজকে বাঁকুড়ার ইন্দাস থানার কুড়সুন্ডা গ্রামে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আক্রমণের শিকার মহম্মদ মোফিদের পরিবারের সাথে দেখা করল আইসা(AISA), আরওয়াইএ (RYA) ও অ্যাপেয়ার (AIPWA) প্রতিনিধি দল।

মহম্মদ মোফিদের পুত্র তথা সিজেপি কর্মী আব্দুল হাফিজ ও তার পরিবারের সাথে কথা বলে যা আমরা জানতে পেরেছি তা নিম্নরূপ:

১৩/০৮/২০২৬ তারিখে আব্দুল হাফিজ স্থানীয় স্কুলের পরিকাঠামো পর্যবেক্ষণ করার আবেদন জানান সেই স্কুলের প্রধান শিক্ষকের কাছে এবং তার কয়েক ঘন্টা পরেই শাসকদল বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের ভীড় আক্রমন করে আব্দুলের বাড়ি। আব্দুল হাফিজের গলায় ধারালো অস্ত্রের আঘাত
করা হলেও সে অল্পের জন্যে বেঁচে যায়। কিন্তু সশস্ত্র হামলাকারীরা তার বাবা মহম্মদ মোফিদকে ঘিরে ফেলে প্রহার করে। পরবর্তীতে তাঁকে সরকারী হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ছাড়াই তাঁকে ছেড়ে দেওয়া হয়। ফেরার পথে আবার তাঁদের উপর হামলা নামায় একদল দুষ্কৃতি এবং আবারও নৃশংস আক্রমণের শিকার হন আব্দুলের বাবা-মা ও আব্দুল নিজে এবং অবশেষে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঢলে পড়েন মহম্মদ মোফিদ৷

এই পুরো ঘটনায় পুলিশের চরম গাফিলতি প্রমাণ করছে প্রশাসনের পক্ষপাতদুষ্টতা। সারাদেশ জুড়ে প্রতিবাদের চাপে পড়ে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করলেও এখনও ফেরার অনেকেই। এছাড়াও স্থানীয় স্কুলের যে প্রধান শিক্ষকের নাম বারবার উঠে এসেছে সম্মিলিত হিংসায় প্ররোচনা দেওয়ার ক্ষেত্রে, তাঁর বিরুদ্ধেও এখনও ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন।

তবে এই চূড়ান্ত শোকের সময়েও আব্দুলের বলিষ্ঠ অবস্থান বাংলার নতুন প্রজন্মের শাসকদলের বিরুদ্ধে অনমনীয় হিম্মতের পরিচায়ক৷ সমস্ত সংগঠন ও সংবাদমাধ্যমকে দৃপ্ত কন্ঠে সে বলেছে যে, যাই হয়ে যাক স্কুলের হিসাব ও পরিকাঠামো বিকাশের আন্দোলন থেকে সে নড়বে না৷

আজকে সিজেপি ও বিভিন্ন বাম ছাত্র-যুব সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ দিনের মধ্যে যদি সমস্ত দোষীদের গ্রেফতার, পুলিশের গাফিলতির বিচার বিভাগীয় তদন্ত ও অন্যান্য সমস্যার সমাধান না করা হয় তবে বাঁকুড়া জেলা সদর অভিযান করা হবে।

আজকের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন - ফারহান হোসেন খান, তিতাস গুপ্ত, রণজয় সেনগুপ্ত, ঋতম মাজি, সমৃদ্ধ দেব, আয়ুশ মন্ডল, সায়ন্তন ভট্টাচার্য, দিলবার হোসেন খান -সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা৷

ধন্যবাদান্তে
অল ইন্ডিয়া স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন (AISA),
বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন(RYA)

17/08/2026

আজ বাঁকুড়ার ইন্দাসে পৌঁছলেন AISA-RYA-AIPWA র প্রতিনিধিদল।
দিল্লির যন্তরমন্তরে ছাত্র -যুব আন্দোলনে অংশ নেওয়া যুবকের পরিবারের উপর বেশ কিছু দিন আগে নৃশংস আক্রমণ চালায় বিজেপির গুন্ডাবাহিনী, আক্রান্ত হন যুবক সহ পরিবারের লোকেরা, হত্যা করা হয় যুবকের বাবাকে।
পরিবারের সাথে দেখা করে আরও বিস্তারিত ঘটনা জানালেন প্রতিনিধি দলে থাকা কমরেডস।
নিরপেক্ষ ও দ্রুত বিচারের দাবিতে লড়াই চলবে।


সন্ত্রাস ও দমননীতি দিয়ে ছাত্র -যুব আন্দোলনের স্পর্ধা কে শেষ করা যাবে না।
16/08/2026

সন্ত্রাস ও দমননীতি দিয়ে ছাত্র -যুব আন্দোলনের স্পর্ধা কে শেষ করা যাবে না।

প্রেস বিবৃতিআশুতোষ কলেজের সামনে AIDSO-র শহিদ বেদি ভাঙার ঘটনায় তীব্র নিন্দা RYA-রগতকাল, ১৫ আগস্ট ২০২৬, দুপুরে কলকাতার আশ...
16/08/2026

প্রেস বিবৃতি

আশুতোষ কলেজের সামনে AIDSO-র শহিদ বেদি ভাঙার ঘটনায় তীব্র নিন্দা RYA-র

গতকাল, ১৫ আগস্ট ২০২৬, দুপুরে কলকাতার আশুতোষ কলেজের সামনে AIDSO-র শহিদ বেদি ভাঙার নিন্দনীয় ঘটনা ঘটেছে। ঘটনাটি সন্ধ্যার সময় নজরে আসে। এর প্রতিবাদে AIDSO-র পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন (RYA) এর পক্ষ থেকে আমরা এই ঘৃণ্য ও নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। শহিদদের স্মৃতি ও তাঁদের সংগ্রামের স্মারককে এভাবে ভেঙে দেওয়া শুধু একটি স্থাপনা ধ্বংসের ঘটনা নয়, এটি গণতান্ত্রিক ও প্রগতিশীল চেতনার উপর আক্রমণ।

আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি, এই রাজ্যে ফ্যাসিস্ট বিজেপি ক্ষমতায় আসার পর বাংলার মনীষী, প্রগতিশীল ও বামপন্থী ঐতিহ্য এবং বামপন্থীদের উপর একের পর এক আক্রমণের ঘটনা সামনে আসছে। বাংলার গণতান্ত্রিক ও সংগ্রামী ঐতিহ্যকে মুছে দেওয়ার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন (RYA) এর পক্ষ থেকে আমরা ভবানীপুর থানার কাছে এই ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত দোষীদের চিহ্নিত করার এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জোরালো দাবি জানাচ্ছি।

একইসঙ্গে আমরা স্পষ্ট করে জানাতে চাই, বাংলার গণতান্ত্রিক, প্রগতিশীল ও বামপন্থী ঐতিহ্যের উপর যে কোনও আক্রমণের বিরুদ্ধে বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন ধারাবাহিকভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে।

— বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন (RYA),
পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।

Address

21/1/1, Creek Row
Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when RYA West Bengal, বিপ্লবী যুব অ্যাসোশিয়েশন পশ্চিমবঙ্গ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to RYA West Bengal, বিপ্লবী যুব অ্যাসোশিয়েশন পশ্চিমবঙ্গ:

Shortcuts

Share