26/06/2024
⛔ লোকসভা নির্বাচনের জন্য আমাদের পেজ এর কাজ বেশ কয়েকদিন বন্ধ থাকার পর পুনরায় পুরোদমে কাজ শুরু হয়েছে। আপনারা অভিযোগ/সমস্যার কথা জানাতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.acpind.com এ। আমরা আপনার সমস্যার সমাধানের আপ্রাণ চেষ্টা করবো। আপৎকালীন পরিস্থিতিতে সরাসরি আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করবেন। আমরা সেই সমস্যাগুলো জরুরিভিত্তিতে দেখবার চেষ্টা করি। কয়েকদিন আগে এরকমই এক ব্যক্তি আমাদের ফোন নম্বরে যোগাযোগ করেন। ইমারজেন্সি বেসিসে আমরা সেই সমস্যা সমাধানে তৎক্ষনাৎ তৎপর হয়ে উঠি। ওই ব্যক্তি তাঁর নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে লিখলেন:-
♦️"আমি মোঃ ইয়াসিন সেখ, আমার বাড়ি নদীয়া জেলার করিমপুর 2 ব্লকে, আমার মায়ের স্বাস্থ্য সাথি কার্ডের মাধ্যমে EP test+ CAG হয়েছিল, দুর্গাপুর Healthworld হাসপাতালে20/06/2024 তারিখে এবং পরের দিন দুপুর 12 টাই ছুটি হয়েছিল, কিন্তু স্বাস্থ্য ভবন থেকে অ্যাপ্রুভ না হওয়ায় রিলিজ পাচ্ছিলামনা। তারপর আমি স্বাস্থ্য সাথি হেল্পলাইন নম্বরে 18003455384 ফোন করেছিলাম। তিনি বলেছিলেন," হয়ে যাবে একটু ওয়েট করুন।" কিন্তু তখনও হচ্ছেনা, দেখে Assistance to Common People এর Emergency নম্বরে whatsApp এ বিষয়টি দেখার জন্য অনুরোধ করি, সন্ধ্যা 6:45 মিনিট নাগাদ।
♦️ Assistance to Common People এর WhatsApp থেকে আমাকে রাত্রি 01:12 তে জানানো হয় যে, বিষয়টি নির্দিষ্ট জায়গায় জানানো হয়েছে, "আপনি সকাল 11 টা পর্যন্ত অপেক্ষা করুন, আশা করছি হয়ে যাবে, না হলে , জানাবেন।" তারপর সকাল 7 টার সময় আমার Approval মেসেজ চলে আসে। হাসপাতালের স্বাস্থ্য সাথি desk এর স্টাফ অবাক হয়ে বলেন, "আপনি কি ভাবে কোথায় যোগাযোগ করলেন? এতো তাড়াতাড়ি হয়ে গেলো। আজ তো শনিবার, তাতে আবার দুপুর 12 টার আগে কারো অ্যাপ্রুভ হয়না। আমি তখন তাকে, Assistance to Common People এর কথা বলি। ধন্যবাদ Assistance to Common People team কে রাত জেগে অসহায় দের সহায়তা দেওয়ার জন্য।"
Stand With Us for a Better World:
ASSISTANCE TO COMMON PEOPLE
ICICI BANK LTD
A/c No- 264105000507
IFSC - ICIC0002641
BRANCH - Narendrapur Branch ( NSC Bose Road, Narendrapur, Kolkata-700103 )
UPI ID - assttocmnppl@icici
Write to us your problem: www.acpind.com
Baap Ke Bolo বাপ কে বলো বাপ কে বলো (BaapKeBolo) 091470 99904
Assistance To Common People - ACP
Your Rights Our Assists