Tripvill Cinecafe

Tripvill Cinecafe Feel and enjoy creative independent cinema from around the world with a cup of coffee
The films and documentaries are handpicked and exclusive.

They are only screened and shown in tripvill filmedia platform. Operating in Mumbai,Indore,Delhi,Kolkata

একটি অজানা বার্তাআজ কবিগুরুর জন্মদিন. সাহিত্য, সংস্কৃতির সবক্ষেত্রে এই মানুষটি গোটা যুগ, সমাজ আর হৃদয়কে অধিকার করে রেখেছ...
09/05/2022

একটি অজানা বার্তা
আজ কবিগুরুর জন্মদিন. সাহিত্য, সংস্কৃতির সবক্ষেত্রে এই মানুষটি গোটা যুগ, সমাজ আর হৃদয়কে অধিকার করে রেখেছেন ? আমাদের সবটুকু ভালোবাসা আর শ্রদ্ধা তাকে আবারও দিলাম I কিন্তু তবুও আজ আনন্দের সাথে এক গোপন ব্যাথায় হৃদয় আহত হচ্ছে প্রতিনিয়ত I জ্বলে পুড়ে যাচ্ছে বুকের ভিতরটা I কারণ আর কিছু নয়. সেটা হলো আমাদের প্রাণের ঠাকুরের আর একটা অদেখা দিক, যা নিয়ে কেউ কথা রাখল না I হ্যাঁ, বলছি কুস্তির কথা I বাংলার গর্ব, বাংলার প্রাচীনতম আত্মরক্ষামূলক ক্রীড়া কুস্তি, যার সাথে যুক্ত ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ I

চোখ রাখছি মুর্শিবাদ জেলায়I গ্রামীণ মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণে জাতীয় কুস্তি প্রতিযোগিতা হয়ে উঠল এক অনন্যসাধারণ আকর্ষণ আর সরকারের জনসংযোগের প্রত্যক্ষ্য মাধ্যম I প্রমান হল যে কুস্তি এখনো বিপুল জনপ্রিয় I প্রশ্নতো এখানেইI যেখানে কুস্তি সরকারের জনসংযোগের মাধ্যম, সেখানে রবীন্দ্রনাথের মতো মানুষের কুস্তিভূমি সংরক্ষিত হয় না কেন ? কোথায় আছে এর উত্তর ! আমরা কি এতই স্বার্থপর !

জোড়াসাঁকোর ঐতিহ্যময় ভবন অনেকদিন ধরেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়I এখানেই এক প্রান্তে কুস্তি শিখতেন কবিগুরু I মহর্ষি দেবেন্দ্রনাথের ব্যবস্থাপনায় কানা পালোয়ানের প্রশিক্ষণে ছিল এই শিক্ষা এবং চর্চা I কিন্তু সেই যেখানে তিনি কুস্তি শিখতেন সেখানে তার কোনো পদচিহ্ন রইল না I এতদিন সেখানে কিছুই ছিল না I তবে মনে সান্তনা ছিল যে , এই ঐতিহাসিক পবিত্র স্থানটি সমাজের মান্যগন্যদের দ্বারা স্বীকৃত হবে, স্মারক তৈরী হবে রবীন্দ্রনাথ আর কুস্তির ইতিহাসকে বাঁচিয়ে রাখার জন্য I এই আন্তরিক ইচ্ছার কথা বারবার জানানো হয়েছে কয়েক দশক ধরেI কালে কালে আসা উপাচার্যদের অনেকভাবে অনুরোধ করা হয়েছে স্থানটিকে আলাদাভাবে রক্ষণ করবার জন্য I এমনকি শেষেমেষে সরকার ও তার গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বারবার বলা হয়েছে I তবু কোনো কাজ হল না I সত্যি কি কবিগুরু অবহেলিত হয়ে গেলেন আজ ! অথচ এই বিস্ববিদ্যালয়তেও এক সময় কুস্তিচর্চা হত রীতিমতো এবং আন্তর্বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেছে তারাI

তাও আশা ছিল, দুঃখ বহন করে নিয়ে যাওয়ায় ছিল একটা না বলা যন্ত্রনা I কিন্তু আজ কি দেখা যায় ! সরকার আর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের হাত ধরে সেই পবিত্র কুস্তিস্থলে হচ্ছে অন্য কোনো নির্মাণকার্য I প্রশ্ন করতে পারি কেন হবে ! কেন এতটুকু মাটি দেওয়া হবে না গুরুদেবের জন্য ! কেন এতটুকু মাটি দেওয়া হবে না বাংলার সংস্কৃতি আর কুস্তির ইতিহাসের জন্য !

চোখের সামনে দিয়ে ধীরে ধীরে মুছে যাবে কবিগুরুর কুস্তির এই অদেখা দিক ! আর কি ভাবে মেনে নেবো এই যন্ত্রনা ! কোথায় সরকার ! কোথায় কর্তৃপক্ষ ! ঠাকুরবাড়ির সবকিছু অধিগ্রহণ করলেও কি ইতিহাস অধিগ্রহণ করা যায় ! স্মৃতিকে অধিগ্রহণ করা যায় ! কে দেবে এই উত্তর ! একটি যুগকে যিনি নির্মাণ করে গেলেন বাংলার সংস্কৃতি দিয়ে, তার বুকের উপর এ কোন কংক্রিটের নির্মাণ ! এ মেনে নেয়া যায় না , ইতিহাস ক্ষমা করবে না I ওই নির্মাণ অবিলম্বে বন্ধ হোক . শুরু হোক কুস্তির স্মারক নির্মাণ . আজ তার জন্মদিনে নেওয়া হোক এই শপথ I কুস্তিও যে সংস্কৃতির অঙ্গ, এটাও তো বোঝা দরকারI যে গুরুদেবকে নিয়ে জনসংযোগ চলে, যে কুস্তি নিয়ে জনসংযোগ ক্রমশ সরকারকে সাফল্যের দিকে নিয়ে আসে, তার প্রতি মনে হয় সরকারের ও একটা দায়িত্ব আছে I

আজ রবীন্দ্রনাথের পুন্য জন্মদিনে আমাদের চাওয়া আর দাবি এটুকুই I

23/03/2022

TRIPVILL CINECAFE
কলকাতার বুকে এই প্রথম আসছে চারদিকে ছড়িয়ে থাকা সিনেমাহল. এক ঐতিহাসিক মুহূর্ত আস্তে চলেছে . দেখুন ছোট্ট ভিডিওটি .

TRIPVILL CINECAFEমাইক্রো সিনেমাহল কলকাতায় এই প্রথম। IDEAL এর সহযোগিতায় TRIPVILL FILMEDIA FOUNDATION এর উদ্যোগে এক ব্যতি...
22/03/2022

TRIPVILL CINECAFE
মাইক্রো সিনেমাহল
কলকাতায় এই প্রথম। IDEAL এর সহযোগিতায় TRIPVILL FILMEDIA FOUNDATION এর উদ্যোগে এক ব্যতিক্রমী উপস্থাপন।

11/02/2022
22/01/2022
22/01/2022

Address

2/13 Sree Colony, Regent Estate
Kolkata
700092

Alerts

Be the first to know and let us send you an email when Tripvill Cinecafe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tripvill Cinecafe:

Share

Category